টিনটিন
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার অনেক বড় বড় পাওয়া ও আছে ....টেকটিউনস ফ্যামিলির একজন হওয়া সেই বড় পাওয়ার একটি। স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন আবার সত্যি হলে হুশ জ্ঞান থাকেনা। যেমনটি হয়েছিল ছেলেবেলায় চিত্রাঙ্কন প্রোতিজোগীতায় জাতীয় পুরস্কার পাওয়ার পর। ভালো লাগে আড্ডা দিতে, হোক না সেটা অনলাইন অথবা রিয়েল লাইফ! সবসময় অপেক্ষায় থাকি সম্ভাবনাময় আগামীর ......... sohanboy_13@yahoo.com

৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না

আমার মনে হয় সেই দিন আর বেশি দুরে না যখন বেশিরভাগ মানুষই ওয়েব বেসড্ এ্যাপ্লিকেশনের ফ্যান হয়ে পরবে। ওয়েব বেসড্ এ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় সুবিধা হল আপনি যে কোন পিসি থেকে রান করতে পারবেন (সাধারনত ব্রাউজারে)। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি আপনার কাজ অনলাইনেও সেভ করতে পারবেন। এড়াতে পারবেন ডেস্কটপ বেসড্ এ্যাপ্লিকেশানের ইন্সটল করার মত ঝামেলাকে এড়াতে পারবেন এবং আবার ওয়েব সার্ভিসের সাথেও ইন্টারকানেক্টেড থাকতে পারবেন।নিচে আপনাদের কাছে কয়েকটি জনপ্রিয় ইমেজ এডিটর কে তুলে ধরালাম -

পিক্সএলআর

06-01_pixlr ৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না

এটি খুবই জনপ্রিয় ফ্ল্যাশবেসড্ ইমেজ এডিটর যার জিআইইউ অনেকটা এ্যাডোবির ফটোশপের মতই। Pixlr API যার ডেভেলপিং এখনও চলছে, এর মাধ্যমে আপনার ব্লগের, ওয়েবসাইট অথবা ওয়েব এ্যাপ্লিকেশানের সাথে পিক্সএলআরের এর একটি ইন্টারকানেকশান তৈরী করতে পারবেন।এর স্মার্ট ওয়্যান্ড টুলের সাহায্যে আপনি সহজেই সদৃশ্যমান এবং বৈশাদৃশ্যমান পিক্সেলকে অটোম্যাটিকালি সিলেক্ট করতে পারবেন (ঠিক ফটোশপের ম্যাজিক ওয়্যান্ড টুলের মত)।

স্প্ল্যাশআপ

splashu ৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না

এটি একটি ফচার প্যাকড্ অনলাইন ইমেজ এডিটর যা পপুলার ফটো শেয়ারিং সার্ভিস ফ্লিকার, পিকাসা এবং ফেসবুকের সাথে ইন্টিগ্রেটেড। এবং আপনি চাইলে রিমোটলি আপনার ফটোগুলোতে এ্যাক্সেস করতে পারবেন। স্প্ল্যাশআপের কয়েকটি কুল ফিচার হল এর ব্লেন্ডিং মোডের লেয়ার, আপনার ওয়েব ক্যাম থেকে ইমেজ ক্যাপচার করা এবং বিভিন্ন ভ্যারাইটির ফিল্টার এবং লেয়ার ইফেক্ট।

ফোনিক্স

06-03_pheonix ৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না

এ্যাভিয়ারির ফোনিক্স একটি শক্তিশালী ওয়েব বেসড্ ইমেজ এডিটর যা আসলেই চ্যালেজ্ঞ করতে পারে আপনার ডেস্কটপ বেসড্ ইমেজ এডিটরগুলোকে। ফোনিক্সে এ্যাক্সেস পেতে হলে আপনাকে প্রথমেই সাইনআপ করতে হবে। একবার সাইনআপ হয়ে গেলে আপনি এ্যাভিয়ারির অন্নান্য টুল যেমন - peacock (ভিজুয়্যাল ল্যাবরেটরি) toucan (কালার এবং সোয়াচিং টুল)। আপনি চাইলে এক নজরে এর কিছু টিউটোরিয়ালও দেখতে পারেন।

pixer.us

06-04_pixelus ৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না

আপনি যদি সিম্পল কোন ওয়েব বেসড্ ইমেজ এডটিং টুলের সন্ধানে থেকে থাকেন তাহলে এই টুলটি আপনার জন্যে সুইটেবল হতে পারে। এর ইন্টারফসটি খুবই সিম্পল এবং এতে আছে ইউজফুল ফটো এডিটিং ফিচার যেমন - ক্রপিং, রিসাইজিং এবং রোটেটিং। এর আরো আছে কালার এ্যাডজাস্টমেন্ট অপশন  - স্যাচিউরেশন, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এ্যাডজাষ্টমেন্ট। আপনি চাইলে আপনার কাজ PNG, JPG, GIF, অথবা BMP ফরম্যাটে সেভ করতে পারবেন।

 

ফটোফ্লেক্সার

06-05_fotoflexer ৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না

ফটোফ্লেক্সার এর ফিচারের ছড়াছড়ি থাকলেও এটা ব্যবহার করা কিন্তু খুবই সিম্পল। আপনি চাইলে ফটোফ্লেক্সার এর ডেমো পজেটি দেখতে পারেন। এতে আপনি ইন্সট্যান্টলি কিছুটা হলেও এই টুলের ব্যাপারে অনেকটা আইডিয়া পাবেন। এতেও আপনি পাচ্ছেন সকল কমন ফটো এডিটিং ফিচার। এটিও ফ্লিকার, পিকাসা, ফটোবাকেট, ফেসবুক, মাইস্পেস এর সাথেও ইন্টিগ্রটেড।

 

স্যুমো পেইন্ট

06-06_sumopaint ৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না

এটি আপনাকে ইমেজ ক্রিয়েট এবং এডিটিং এর এনভাইরোমেন্ট করে দিয়েছে। ইউনিক শেপ ড্র করার জন্যে আছে এর শেপ ড্রয়িং টুল। হাই কোয়ালিটির ব্রাশের সেট, স্কেল সেট করার জন্যে ট্রান্সফর্ম টুল এবং আরো কয়েকটি ফিচার।

 

 

আশা করি আপনাদের ভালো লাগবে।



মোট 2 টি মন্তব্য করা হয়েছে

  1. microqatar

    হুম ,এই রকম অনলাইনে সব পাওয়া গেলে তো আরতো পয়সা দিয়ে কোন সফট কিনতে হবে না।

  2. মেহেদী হাসান

    Pixlr টা দারুন। পুরো ফটোশপ ক্লোন। আর পুরোটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। লোডিং টাইম ও বেশ কম।

আপনার মন্তব্য দিন