ওয়েবসাইট তৈরি করা নতুন কিছু না। ওয়েবসাইটের গুরুত্বও নতুন করে বলার মত কিছুই নেই। একটি ওয়েবসাইট হাজারটা উদ্দেশ্যে তৈরি হতে পারে। এদের মধ্যে ব্যক্তিগত উদ্দেশ্যও একটি কারণ। ব্যক্তিগত একটি ওয়েবসাইটে আপনি আপনার মত করে তথ্য দ্বারা সাজাতে পারেন এবং শেয়ার করতে পারেন বিশ্বের সাথে। এখানে উল্লেখযোগ্য যে, ব্লগ আর ওয়েবসাইট কখনো এক নয়। ব্লগ এক জিনিস, আর ওয়েবসাইট আরেক জিনিস। একটি ব্লগে আপনি নিয়মিত পোস্ট প্রকাশ করবেন। এই পোস্ট হতে পারে বিভিন্ন বিষয়ে। হতে পারে সংবাদ পর্যালোচনা। হতে পারে সমকালীন ভাবনা। কিংবা শুধুই আপনার চিন্তাধারা। কিন্তু আপনার সাইট সজ্জিত হবে আপনার এমন সব তথ্য দ্বারা যা কখনো বদলাবার নয়। অর্থাৎ, আপনি কী পছন্দ করেন। কোন ধরণের মানুষ আপনার পছন্দ। আপনি কী কাজ করেন। আপনার স্বরচিত কোটেশন ইত্যাদি ইত্যাদি দ্বারা আপনার একটি ব্যক্তিগত ওয়েবসাইট থাকতে পারে। এক্ষেত্রে ওয়েবসাইটকে আমরা প্রোফাইলও বলতে পারি। তবে আসুন, দেরি না করে জেনে নিই কোন কোন কোম্পানী আপনাকে বিনামূল্যে সাইট তৈরির সুযোগ দিচ্ছে।
গুগল পেজ ক্রিয়েটর
শুরুটা করছি গুগল দিয়ে। গুগলের অসংখ্য সফল সেবার মধ্যে গুগল পেজ ক্রিয়েটর অন্যতম। এটি গুগল ল্যাবের একটি কার্যক্রম। গুগলের ব্লগিং প্লাটফর্ম, ব্লগার থাকা সত্ত্বেও গুগল পেজ ক্রিয়েটর বের করে এবং এর মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। শুধুমাত্র একটি গুগল একাউন্ট বা জিমেইলে একাউন্ট থাকলেই আপনি ব্যবহার করতে পারবেন গুগল পেজ ক্রিয়েটরের ব্যবহারবান্ধব, অসাধারণ সব ফীচার যার সাথে আছে সুন্দর, দৃষ্টিনন্দন কিছু টেমপ্লেট। গুগল পেজ ক্রিয়েটর আপনাকে দিচ্ছেঃ
- ১০০ মেগাবাইট জায়গা।
- জাভাস্ক্রিপ্ট সাপোর্ট।
- অ্যাডসেন্স সাপোর্ট।
- কোন বিজ্ঞাপণ নেই।*
- কোন এফটিপি একাউন্ট দেয়া হবে না।
- আপনি পাবেন একটি সাবডোমেইন যা হবে এরূপঃ http://aminulislam333.googlepages.com [aminulislam333 এর পরিবর্তে আপনার আইডি। আপনি চাইলে নতুন করে নতুন আইডিও নিতে পারবেন।]
- MySQL, PHP, Apache etc unsupported.
এখনই এখানে ক্লিক করে আপনার জিমেইল ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং ব্যবহার শুরু করুন গুগল পেজ ক্রিয়েটর। যদি ব্যবহার শুরু করেন, তাহলে আপনার নবনির্মিত সাইটের ঠিকানা এখানে দিতে ভুল করবেন না যেন।
৫০ ওয়েবস
ফিফটি ওয়েবস গুগলের মত দৃষ্টিনন্দন টেমপ্লেট না দিলেও এফটিপি একাউন্ট দিবে। যার মাধ্যমে আপনি সর্বোচ্চ ৬০ মেগাবাইট জায়গা পেতে পারেন। ফিফটি ওয়েবসের ব্যবহার একটু কঠিন। কারণ এখানে আপনাকে নিজে কোডিং করে সাইট তৈরি করতে হবে। আপনি মাইক্রোসফট ফ্রন্টপেজ ব্যবহার করে সাইট নির্মাণ করে ফিফটি ওয়েবসের এফটিপিতে আপলোড করে দিলেই আপনার সাইট অনলাইন। আসুন দেখে নিই ফিফটি ওয়েবস কী দিচ্ছেঃ
- ৬০ মেগাবাইট জায়গা।
- জাভাস্ক্রিপ্ট সাপোর্ট।
- অ্যাডসেন্স সাপোর্ট।
- এফটিপি একাউন্টঃ একটি।
- সাবডোমেইন। যেমনঃ http://yoursitename.50webs.com
- কোন বিজ্ঞাপণ দেয়া হবে না।*
- MySQL, PHP ইত্যাদি সাপোর্ট নেই।
ফিফটি ওয়েবসে রেজিষ্ট্রেশন করার জন্য আপনাকে একটি ভ্যালিড ইমেইল ঠিকানার অধিকারী হতে হবে। ফিফটি ওয়েবসে যদি সাইট তৈরি করে থাকেন, তাহলে আমাদেরকে ঠিকানা জানাতে যেন ভুল না হয়।
50megs.com
ফিফটি মেগাস আপনাকে দিবে পঞ্চাশ মেগাবাইট জায়গা। আপনি এই সাইটটিকে ফিফটি ওয়েবসের সাথে তুলনা করতে পারেন। সার্বিক বিবেচনায় ফিফটি ওয়েবসই এই দুইয়ের মধ্যে সেরা। কারণ ফিফটি মেগাস এর মধ্যে বিজ্ঞাপণ আছে। তবুও কার কোনটা পছন্দ হয় কে জানে। তাই লিংক দিয়ে দিলাম। চাইলে চেষ্টা করতে পারেন।
আরো কিছু ফ্রি ওয়েব হোস্টিং সেবাঃ
- http://www.thefreesite.com/Free_Web_Space/
- http://www.tripod.lycos.com
- http://www.freeservers.com
- http://www.bravenet.com
আজ আপাতত এতটুকুই। আগামী পর্বে আরো কিছু ফ্রি হোস্টিং সার্ভিসের সম্বন্ধে আলোচনা করব।




সত্যিই দারুন একটা টিউন। তবে ডাইনামিক সাইটের জন্য কোনটাই ভাল না। ডাইনামিক সাইটের জন্য ফ্রি হোস্ট খুঁজে পাওয়ার সবচেয়ে সঠিক জায়গা হল http://www.free-webhosts.com/best-free-webhosts.php
ভাইজান নিজের লিগা ওয়েবসাইটই বানাইতে পারতাছি না। বানাইতে গেলে মাথা ঘুরে আর বানায় ফেললে মনে হয় পুরা ফাউল। নিজে বানাইলে কেমুন জানি ক্ষেত আর অন্যে বানাইলে ফাটাফাটি, মেলা দুর্দশায় আছি। আগে পেজ বানামু তারপর হোস্টিং।
ভাই এমুন কেউ কি আছেন যে পেজ বানানির বেসিকের উপর (মানে কেমনে নিজেরে সাজানো যায়) কিছু পোস্ট বা ঠিকানা দেন!