প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভাল।
আজ আমি আপনাদের জন্যে উপস্থাপন করবো Microsoft Word এ কীভাবে নামতা লেখার প্রোগ্রাম তৈরী করা যায় তার কৌশল।
প্রথমে Microsoft Word চালু করুন।
এবার Tools মেনুর Macro তে গিয়ে Record New Macro… তে ক্লিক করুন।

Macro Name এর বক্স-এ Namta লিখে Ok করুন।

এবার Tools মেনুর Macro তে গিয়ে Stop Recording এ ক্লিক করুন।

এবার Tools মেনুর Macro তে গিয়ে Macros… এ ক্লিক করুন।

এবার প্রাপ্ত তালিকা হতে Namta নির্বাচন করে Edit এ ক্লিক করুন।

এবার Sub Namta() ও End Sub এর মধ্যকার লেখাটুকু ব্লক করুন।

কীবোর্ড থেকে Delete চাপুন।
এবং Sub Namta() ও End Sub এর মাঝখানে নিচের কোডটুকু লিখুন।
ask = InputBox(”Which Namta do you want to make?”)
For i = ask To ask * 10 Step ask
Step = Step + 1
Selection.TypeText Text:=ask & ” * ” & Step & ” = ” & i
Selection.TypeParagraph
Next
এরপর File মেনু থেকে Close and Return to Microsoft Word এ ক্লিক করুন।

এবার Tools মেনুর Macro তে গিয়ে Macros… এ ক্লিক করুন।

এবার প্রাপ্ত ডায়ালগ বক্স হতে Namta নির্বাচন করে Run এ ক্লিক করুন।

প্রাপ্ত ডায়ালগ ব্ক্স এ 12 অথবা যে কোন সংখ্যা লিখে Ok করুন।

আপনার কাঙ্খিত সংখ্যার নামতাটি নিম্নরূপ প্রদর্শিত হবে।

এবার আপনি যে কোন সময় যে কোন নামতা দেখতে চাইলে, শুধু Macro টি Run করে প্রয়োজনীয় সংখ্যা টাইপ করে Ok করুন। পেয়ে যাবেন সে সংখ্যার নামতা।
যারা Visual Basic এ কাজ করেন তারা এই কোডটি অনুসরণ করে সহজেই নামতার প্রোগ্রাম তৈরী করতে পারবেন।
মন্তব্য দিতে ভুলবেন না!
ভাল থাকুন সবাই।


ভাল লাগলো । এখনই ট্রাই করব।
চমৎকার টিউন করেছেন।
নিয়মিত লিখে যান…………………:)
শেষের ডায়ালগ ব্ক্স টা তো আসছে না, যে সংখ্যা লিখে Ok করব ।
চমৎকার
মন্তব্যের জন্যে সবাইকে ধন্যবাদ।
দেলোয়ারকে বলছি, আপনি কোথাও কোন ভুল করেছেন।
ভালভাবে টিউনটি আবার পড়ুন এবং ধাপগুলো অনুসরণ করুন।
কাজ না হওয়ারতো কথা না।
প্রয়োজনে কোডের অংশটি নিজে না লিখে এই টিউন থেকে Copy করে ব্যবহার করুন।
কপি করলে ” চিন্হগুলো টাইপ করে ঠিক করে দিন। তাহলেই হবে।
কপি করলে ” চিহ্নসমূহ এমনিতেই ঠিক হয়ে যাবে।
দেলোয়ার, আপনার সমস্যার সমাধান হলো কিনা জানাবেন।
ধন্যবাদ।
Office 2007 এ 2টি পিসিতে করা হয়েছে। দেখুন>> http://docs.google.com/File?id=dccdb47m_223kdjmfs_b
কপি করলে সাইন চেঞ্জ হয়। তাই ঠিক করতে হবে। প্রোগ্রমে কোন ভুল নাই।
ধন্যবাদ চালিয়ে যান
লক্ষ করুন উক্ত পোগ্রামটিতে ‘ * ‘ চিহ্বটি ব্যবহার না করে ‘ × ‘ ব্যবহার করলে একই ফল হয়। অামার কাছ ‘ × ‘ ভাল নাগে।
Thanks boss,,,,,,,,,,,,,,, Gr8
Thanks to all.
yahoo messenger -a ঢুকতে পারছিনা enter -চাপ দিলেই signing in to chat took longer than expected.
pls try again later -আসছে বারবার। re-install করে দেখেছি একই ম্যাসেজ আসছে। pls help me