টিইউন করা শিখে নিন

twi-00 টিইউন করা শিখে নিন twi-00.png
১. নতুন ব্লগ লেখার জন্য লিখুন -এ ক্লিক করুন। ২. এবার কোড ভিউতে যান।
   
twi-00.png twi-00.png
৩. এবার আপনার পছন্দের কিবোর্ড লেআউট নির্বাচন করে ব্লগ লিখুন। শিরোনাম ও ট্যাগ লিখতে এই বাটনটিই ব্যবহার করুন। ৪. ইংরেজি বাংলা টোগল করার জন্য English/Bangla বাটনটি ব্যবহার করুন। শিরোনাম ও ট্যাগ লিখতে এই বাটনটিই ব্যবহার করুন।
   
twi-04 টিইউন করা শিখে নিন twi-05 টিইউন করা শিখে নিন
৫. লেখা শেষ হলে দৃশ্যমান ভিউতে এসে প্রয়োজনীয় ফরমেটিং করুন। ৬. এবার আপনার লেখাটির জন্য বিভাগ নির্বাচন করে দিন।
   
twi-00.png twi-00.png
৭. ট্যাগ হচ্ছে আপনার লেখাটি যে বিষয়বস্তু নিয়ে লেখা তা বর্ণনা করার জন্য কিছু কীওয়ার্ডস। আপনার লেখাতে ট্যাগ দেবার জন্য ক্লিক ট্যাগ দেখাও লিংকটিতে ক্লিক করুন। ৮. এখানে, পূর্বে লেখা হয়েছে এমন ট্যাগ গুলো পেয়ে যাবেন যাতে ক্লিক করে ট্যাগ যুক্ত করতে পারবেন।
   
twi-00.png twi-00.png
৯. ক্লিক ট্যাগে আপনার কাঙ্ক্ষিত ট্যাগ না থাকলে টাইপ করে লিখে দিন। টাইপ করার সময় পূর্বে ব্যবহৃত ট্যাগ গুলো থেকে auto suggest পাবেন ১০. Browse বাটনে ক্লিক করে আপনার পিসি থেকে ছবি আপলোড করুন
   
twi-00.png twi-00.png
১১. প্রথম পাতার থাম্বনেইল ছবির জন্য ছবির পুরো URL টি কপি করুন। ( ইন্টারনেট এক্সপ্লোরারে ) ১২.প্রথম পাতার থাম্বনেইল ছবির জন্য ছবির পুরো URL টি কপি করুন। ( ফায়ারফক্সে )
   
twi-00.png twi-00.png
১৩. এবার URL টি ‘প্রথম পাতার জন্য 75px X 75px আকৃতির…. ‘ বক্সে পেস্ট করুন। ১৪. ফায়ারফক্স ব্যবহারকারিরা ছবিটি ‘প্রথম পাতার জন্য 75px X 75px আকৃতির…. ‘ বক্সে ড্রেগ এন্ড ড্রপ করে দিলেই হবে।
   
twi-00.png twi-00.png
১৫. ছবির URL টি কপি করার পর এ রকম দেখা যাবে। ১৬.মূল লেখাতে ছবি সংযুক্ত করার জন্য, ছবি আপলোড করার পর ‘দেখাও’ ও ‘লিংক কর’ অপশন থেকে আপনার প্রয়োজন মত অপশন নির্বাচন করে ‘এডিটরে প্রেরণ কর’ তে ক্লিক করুন।
   
twi-00.png twi-00.png
১৭. ছবিটি এডিটরে চলে যাবে। ছবিটি ডানে বা বামে এলাইন করার জন্য Insert/edit image বাটন টিতে ক্লিক করুন। ১৮. নতুন যে পপআপ বক্স আসবে সেখান থেকে Left বা Right Alignment নির্বাচন করে দিন। ছবিটি যেন লেখার সাথে একদম লেগে না থাকে সে জন্য Horizontal space= 10 করে দিন।
   
twi-00.png twi-00.png
১৯. ছবি এলাইন করার পর (এখানে বাম দিকে করা আছে) এরকম দেখাবে। ২০. ব্যস, সব কিছু ঠিকঠাক থাকলে লেখাটি প্রকাশ করে দিন। আপনার লেখাটি টেকটিউনসের প্রথম পাতায় চলে যাবে। আর আপনার লেখাটি যদি নির্বাচিত হয়ে যায় তবে তা প্রথম পাতার নির্বাচিত লেখা হিসেবে থাকবে বেশ কিছু দিন।
   
twi-00.png twi-00.png
২১. আপনার লেখাটি যদি আপনি ইউনিকোডে এম.এস.ওয়ার্ডে লিখে থাকেন তাহলে ওয়ার্ড থেকে সরাসরি দৃশ্যমান এডিটরে পেস্ট করবেন নাএতে অপ্রয়োজনীয় HTML কোড লেখাতে চলে আসবে। তাই ওয়ার্ড থেকে লেখা পেস্ট করতে হলে advance toolbar টি খুলুন ২২. এবার এখান থেকে paste from Word বাটনটি ব্যবহার করুন
   
twi-00.png  
২৩. অথবা ওয়ার্ড থেকে লেখা কপি করে কোড ভিউতে এসে পেস্ট করুন  


মোট 11 টি মন্তব্য করা হয়েছে

  1. কিভাবে টিউন করতে হবে তা জানা গেল। কিন্তু টেকটিউনের পাতা থেকে কোন কিছু কপি করে word file পেস্ট করে তো পড়া যাচ্ছে না। কী করা যায় বলুন তো ?

  2. শফিউল

    @ টেকটিউন ইউনিকোড ভিত্তিক সাইট। আপনার কম্পিউটারে প্রয়োজনীয় ইউনিকোড সেটিংস নেই। আপনি এটি ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর যে কোন লেখা ওয়ার্ডে পেস্ট করতে পারবেন।

  3. @ ডাউনলোড করে ইন্সস্টল করলাম। অারো একবার করেছিলাম। কিন্তু রেজাল্ট সেই একই। পেস্ট হচ্ছে না। ফন্টে কোন সমস্যা অাছে নাকি?
    অামি বিজয় কী লেঅাউটে অভ্যস্থ। ইউনিজয় এ লিখতে কিছু সমস্যা হচ্ছে।

  4. সুপেরিওর সোহান

    ভাই প্রথম প্রথম একটু হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি।

  5. প্রযুক্তিবিদ

    @জাবেদ ইকবাল - আসলে এখানে ফন্টের কোন ব্যপার নেই। আপনি ফায়ারফক্স দিয়ে সাইটা খুলে (ইন্টারনেট এক্সপ্লোরারে ও সমস্যা হওয়ার কথা না) লেখা কপি করে ওয়ার্ডে পেস্ট করুন। আর ফন্ট হিসেবে ভিন্দ্রা নির্বাচন করে দিন। আর ইউনিজয় বিজয়ের মতই তবে এখানে ি ী গুলো বর্ণের পরে টাইপ করতে হয়। বাংলা ভাষা উচ্চারিত হয় যেমন প্রযুক্তিবিদ লেখতে টাইপ করতে হবে প র্ য ু ক ্ ত ি । এখানে দেখুন ু ি বর্ণের পরে টাইপ করতে হয়েছে। এখান থেকে ইউনিজয় লেআউট টা দেখে নিন। হয়ত এখন আর কোন সমস্যা হবে না।

  6. আপনার এই সাইটটি ওয়ার্ডপ্রেসে করা। আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য বাংলা লেখার পদ্ধতির অনেক উন্নয়ন করা হয়েছে। সেগুলি আপডেট করে নিন এখান থেকে: http://ekushey.org/?page/web_input_manager

    বাংলা ব্যবহার করার জন্য ধন্যবাদ।

  7. মেহেদী হাসান

    @একুশে দল - আমরা আপডেট গুলো আগেই দেখিছি। কম্পিটেবেলিটির কিছু কারণে আপডেট করিনি। তবে ওয়ার্ডপ্রেসের 2.5 এ আপগ্রেডের সময় নিশ্চয়ই আপডেট করব। তবে একটা ভিজুয়াল বাংলা এডিটর যোগ করার ইচ্ছা আছে। কাজ চলছে।

    একুশে দলকে ধন্যবাদ।

  8. আমাদের আপডেটে আপনাদের কোনো সমস্যা হবে না। আমাদের প্লাগইনগুলি পেছনের সবগুলি সংষ্করণ সমর্থন করে। আর ইউনিজয় এবং ফোনেটিক ছাড়াও আরও প্রভাত যোগ করা হয়েছে। কাজ চলছে ভিজুয়্যাল ইনপুট মেথডের।

  9. বাংলায় নানা লে-আউটের কিবোর্ড আছে৤ নন-ইউনিকোডেরও যেমন আছে, আবার নতুন প্রজন্মের ইউনিকোড ফন্টেরও আছে৤ ফলে খুব সমস্যা হয়৤ ইংরেজিতে যেমন একটাই কিবোর্ড, বাংলাতেও তেমনি একটি প্রমিত কিবোর্ড থাকা খুবই দরকার৤ নয়তো ফোনেটিক কিবোর্ড সহ নানা কিবোর্ড তৈরি হয়েছে৤ প্রত্যেক ফন্ট নির্মাতা তাঁর ফন্ট তৈরি করে তা লিখবার জন্য নিজস্ব চিন্তাভাবনার উপরে ভিত্তি করে কিবোর্ড বানিয়েছেন৤ তা বাংলা কম্পিউটিংকে অহেতুক অরাজক করে তুলেছে৤ অতি আধুনিক ইউনিকোড ফন্টেরও এ থেকে রেহাই নেই৤ ইচ্ছে করলে পৃথক চিহ্ন হিসেবে ‍ি ‍ী ‍ং ‍ঃ ‍লেখা কঠিন হয়৤ তাই আসুন একটা সুষ্ঠু আন্দোলন গড়ে তুলি একটি প্রমিত বাংলা কিবোর্ড লে-আউট গড়ে তোলার জন্য৤ কোনও প্রাক-সংস্কার না রেখে নতুন করে ভাবি প্রমিত বাংলা কিবোর্ড লে-আউট নিয়ে৤ একটা পরিবর্তিত কিবোর্ড শিখতে সময় খুব বেশি লাগবে না, বরং নানা লে-আউটের কিবোর্ড থাকায় পাশাপাশি বসে দুজনে দু-রকম ভাবে কি-প্রেস করে বাংলা লিখে চলবেন৤ যাঁরা এগিয়ে আছেন, তাঁদেরই এই দায়িত্বটা নিতে হবে৤
    –মনোজকুমার দ. গিরিশ ৩০/০৬/২০০৮ কোলকাতা
    manojkumardgirish@yahoo.com

  10. সুপেরিওর সোহান

    আপনাকে টেকটিউনসে স্বাগতম। ওপার বাংলা থেকে ও কেউ আমাদের টেকটিউনসে যোগ দিয়েছে ভাবতেই ভালো লাগছে। আশা করি আপনি ওপার বাংলায় টেকটিউনসকে মানুষের কাছে পরিচিত করতে সাহায্য করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।

  11. মেহেদী আকরাম

    আমার লেখা প্রথম পাতাতে আসছে না।

আপনার মন্তব্য দিন