!! সম্পূর্ন ফ্রীতে এসএমএস+ফেক (Unknown) এসএমএস!!

আমি জানি এই Topic টি নিয়ে অনেক বিতর্কিত টিউন রয়েছে তবে আমি সিউর আমার এই টিউনটি বিতর্কিত হবে না।

আমি আপনাদের ফ্রী এসএমএস পাঠানোর পাচটি সঠিক প্রক্রিয়া এখানে বর্ননা করতে যাচ্ছি। এই পাচটি প্রক্রিয়া মূলত দুই ধরনের। একটা হল ওয়েব/ওয়াপ সাইট ব্যবহারের মাধ্যমে আর আরেকটি হল মোবাইল সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে।

ওয়েব/ওয়াপ সাইট ব্যবহার করে ফ্রী এসএমএস

1. Wadja

কম্পিউটার অথবা মোবাইল দিয়ে এসএসএম পাঠাবার একটা দারুন উপায় হচ্ছে wadja.com । আজকাল অনেকেই এই সাইট ব্যবহারের মাধ্যমে ফ্রীতে এসএমএস পাঠাচ্ছে। তবে এই সাইটের একটা লিমিটেশান আছে আর তা হল দৈনিক সর্বোচ্চ 5 টি এসএমএস পাঠানো সম্ভব। এই সাইটের সবচেয়ে বড় সমস্যা হল মাঝে মধ্যেই এই সাইটের ফ্রী এসএমএস পাঠাবার সিষ্টেম বন্ধ করে দেয়া হয় যদিও ঐ সপ্তাহের মধ্যেই তা ঠিক করা হয়। এসএমএস এর শেষে এই সাইটের একটি এড দেখা যাবে এতে করে প্রাপক বুঝতে পারে এসএমএসটি এই সাইট ব্যবহার করে পাঠানো হয়েছে।

Wadja Tips & Tricks

  • a) www.wadja.com সাইটটা অনেক বড় এতে যাদের নেটের স্পিড কম তারা দারুন ভোগান্তির শিকার হয়। এর জন্য আপনারা কম্পিউটারের অপেরা ব্রাউজার ব্যবহার করে m.wadja.com সাইটে ঢুকুন। এটি এই সাইটের মোবাইল ভার্সন হওয়ায় আপনারা খুবই দ্রুত সাইটি লোড করে, লগ ইন করে, এসএমএস পাঠাতে পারবেন।
  • b) এটি একটি অতি সাধারন টিপস। যেহেতু এই সাইটের একটি আইডি থেকে দৈনিক 5 টি এসএমএস পাঠানো সম্ভব সেহেতু আপনি 3/4 টি আইডি বানিয়ে নিতে পারেন। এতে প্রতিটি আইডি থেকে 5 টি করে মোট 15/20 টি এসএমএস পাঠাতে পারবেন।

2.Mijoy

wadja.com এর মত আরেকটি সাইট হচ্ছে www.mjoy.com । এটিও ইন্টারনেট ব্যবহার করে এসএমএস পাঠাবার একটি দারুন উপায় তবে আমরা এই সাইটের খবর অনেকেই জানি না। আমি রেজিষ্ট্রেশান করে এসএমএস পাঠাতে সক্ষম হয়েছি তাই আপনারাও নিশ্চয় পাঠাতে পারবেন। আমার জানা মতে এতে লিমিটেশান রয়েছে তবে একটু ব্যাতিক্রমধর্মী! যারা মোবাইল সফ্টওয়্যার Mig33 ব্যবাহার করেছেন তারা বুঝতে পারবেন।

মোবাইল সফ্ট ব্যবহার করে ফ্রী এসএমএস

3.Mig33

Mig33 মোবাইলের জন্য একটি দারুন চ্যাটিং সফ্টওয়্যার। এই পর্যন্ত মোবাইলের জন্য যত চ্যাটিং সফ্টওয়্যার বের হয়েছে তার মধ্যে Mig33 ই সেরা। এই সফ্টওয়্যারটি wap.mig33.com থেকে মোবাইল দিয়ে এবং www.mig33.com থেকে কম্পিউটার দিয়ে মোবাইলের জন্য সফ্টওয়্যারটি নামাতে পারবেন। আপনি রেজিষ্ট্রশান করার সাথে সাথে কিছু BDT(Bangladeshi Taka) ফ্রীতে পাবেন। যা ব্যবহার করে আপনি এসএমএস পাঠাতে পারবেন। কিন্তু যে ক্রেডিট তারা আপনাকে দিবে তা দিয়ে আপনি 3 টির বেশী এসএমএস পাঠাতে পারবেন না।

Mig33 ক্রেডিট বৃদ্ধি করনপ্রথমে একটি আইডি খুললেন। এতে আপনি আপনার 1নং এ্যাকাউন্ট এ কিছু টাকা পেলেন। এবার 1নং আইডি দিয়ে লগইন করে আপনি আপনার আরেকটি নাম্বারে ইনভাইট করুন। ইনভাইট শেষে এবার ঐ নাম্বারটি দিয়ে রেজিষ্ট্রেশান করুন। এতে আপনি আপনার 2নং এ্যাকাউন্ট এ কিছু ক্রেডিট+1নং এ অতিরিক্ত কিছু ক্রেডিট পেলেন। এবার 3য় কোন নাম্বারে ঐ 2 টা আইডি দিয়ে ইনভাইট করুন এবং ইনভাইট শেষে নাম্বারটি দিয়ে রেজিষ্ট্রেশান করুন। এতে 3নং আইডিতে কিছু টাকা+1 ও 2 নং আইডিতে অতিরিক্ত কিছু টাকা পাবেন। এভাবে করতে করতে বেশ কিছু টাকা হলে Balance Transfer এর মাধ্যমে সকল টাকা আপনার কোন এক এ্যাকাউন্ট এ পাঠিয়ে দিন দেখবেন অনেক টাকা হয়ে গেছে। মজার কথা হল আপনি এই টাকা দিয়ে আয়ও করতে পারবেন। মিগ33 তে অনেক ইউজার মিগ33 এর বিডিটি কিনতে সর্বদাই আগ্রহী তাদেরকে ঐ টাকা সেল করে আপনিও ফ্লেক্সির মাধ্যমে টাকা আয় করতে পারেন।

4.Cellity Free Sms

ফ্রী এসএমএস পাঠানোর ক্ষেত্রে Cellity Free Sms একটি পপুলার সফ্টওয়্যার। আমি বলব সফ্টওয়্যারটি দারুন। তবে রেজিষ্টারড ইউজাররা এক ধরনের এবং আনরেজিষ্টারড ইউজারেরা আরেক ধরনের সুবিধা পাবেন। তো আসুন খোলাখুলি বলা যাক। যারা আনরেজিষ্টারড ইউজার তাদের যদি কেউ Cellity Free Sms মোবাইল সফ্ট এর মাধ্যমে এসএমএস পাঠায় তবে তারা এসএমএস ঠিকই পাবে তবে প্রথম 10 অক্ষর। যেমনঃ I M Faisal । এবং তার পর এসএমএস এ লেখা থাকবে নিচের লিংক এ ক্লিক করে তাদের সাইটে গিয়ে পুরো এসএমএসটি পড়ে নিতে। এখানে সুবিধা হল আপনার নাম্বারটি আনরেজিষ্টারড হলে কোন Cellity Free Sms রেজিষ্টারড ইউজার আপনাকে আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠাতে পারছে তবে প্রথম 10 অক্ষর! সমস্যা কি? পুরো কথাটাকে না হয় ভেঙ্গে ভেঙ্গেই পাঠালো! আর রেজিষ্টারড ইউজার হলে আপনার নাম্বারে আর এসএমএস আসবে না। আসবে কল!! মানে কেউ যদি আপনাকে Cellity Free Sms ব্যবহার করে এসএমএস পাঠায় তবে আপনার নাম্বারে একটি নির্দিষ্ট নাম্বার থেকে কল আসবে কিন্তু আপনি কখনই কলটি রিসিভ করতে সক্ষম হবেন না। মানে ইয়েস বাটল চাপার সাথে সাথেই কলটি কাটা যাবে। এরকম কল আসার মানে আপনাকে কেউ Cellity Free Sms এ মেসেজ দিয়েছে এখন আপনার করনীয় হল Cellity Free Sms মোবাইল সফ্টটি ওপেন করে Refresh ক্লিক করুন। সাথে সাথেই এসএমএসটি চলে আসবে। আর এ ক্ষেত্রে সুবিধাটি হচ্ছে আপনাকে অন্য যে কেউ 10,000 ওয়ার্ডের ফ্রী এসএমএস পাঠাতে পারছে তাও আবার আনলিমিটেড! আমি বলব এই সুবিধাটি আপনারা যারা কাপল মানে প্রেমিক-প্রেমিকা রয়েছেন তাদের ব্যবহার করা দরকার এতে আপনার যেমন খরচ বাচছে তেমনি আপনার পাঠানো এসএমএস টি অন্য কারো নজর থেকে সুরক্ষিত থাকছে! ডাউনলোড করতে মোবাইল দিয়ে wap.getjar.com অথবা কম্পিউটার থেকে www.getjar.com এ প্রবেশ করে Cellity Free Sms লিখে সার্চ করুন সাথে সাথেই পেয়ে যাবেন।

5.FishText

এবার সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় ফ্রী এসএমএস সিষ্টেমের কথা বলব। সফ্টওয়্যারটির নাম FishText । ডাউনলোড করতে wap.fishtext.com (mobile/Computer with opera browser) ঢুকে Download FishText jar এ ক্লিক করুন সাথে সাথেই ডাউনলোড শুরু হবে। সফ্টওয়্যারটি ডাউনলোড করে ওপেন করলে রেজিষ্ট্রেশান এ অপশান আসবে। এবং রেজিষ্ট্রেশান শেষে আপনাকে Mig33 এর মত কিছু ক্রেডিট দেয়া হবে তবে এই ক্রেডিট দিয়ে আপনি 20 টার মত ফ্রী এসএমএস পাঠাতে পারবেন। কিন্তু এর এসএমএস এর মাঝে একটু পার্থক্য রয়েছে। বাকী 4 টা নিয়মের যেকোনটি দিয়ে এসএমএস গেলে বুঝা যায় যে এটি ইন্টারনেটের সাহায্যে পাঠানো হয়েছে। কিন্তু এই সফ্ট দিয়ে পাঠাতে কোন এড বা কোন লিংক থাকবে না এতে বুঝার কোন উপায় নাই যে এটি ইন্টারনেট দিয়ে ফ্রীতে পাঠানো হয়েছে। রেজিষ্ট্রেশান শেষে Option>Settings>Send From>Own Number সিলেক্ট করে দেন তাহলে এসএমএস প্রাপক ভাববে আপনি আপনার নিজের নাম্বার থেকে টাকা নষ্ট করে এসএমএসটি দিয়েছেন। আর যদি Anonymous সিলেক্ট করে দেন তাহলে প্রাপকের বুঝার কোন উপায়ই নাই কে এসএমএসটি পাঠিয়েছে। আমি আমার কত বন্ধুকে যে এভাবে গালি দিয়ে এসএমএস পাঠিয়েছি তার কোন হিসাব নাই। আবার আমি America তে বেড়াতে গেছি বলেও অনেককে ধোকা দিয়েছি। কারন Anonymous সিলেক্ট করলে যে নাম্বারটি দিয়ে এসএমএস যায় তা মূলত America এর নাম্বার!! আর ব্যালেন্স? ঐ মিগ33 এর মত করে বাড়াতে পারেন আবার ক্রেডিট শেষ হয়ে গেলে অণ্য কোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রশান করেও ক্রেডিট পেতে পারেন।

বিঃদ্রঃ এখানে লেখা সকল প্রক্রিয়া আমি নিজে চেক করেছি। তার ভুল হবার কোন উপায় নাই। যদি না পেরে থাকেন তবে তা আপনার গাফোলতির কারনে ধরে নিবেন!

আশা করছি আপনারা সামান্য হলেও উপকৃত হবেন। টিউনটি ভাল লাগলে কমেন্ট দিবেন।

18 Responses to “!! সম্পূর্ন ফ্রীতে এসএমএস+ফেক (Unknown) এসএমএস!!”

  1. vai many many thank’s for this
    tobe mone hoe ar dara jalaton(fajlamo) kora bere jabe

  2. ভাই ফয়সল,
    আমি অনেক আগে wadja-তে সাইন আপ করে ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আমি এখনো wadja থেকে ফ্রী তে এসএমএস পাঠাতে পারি নাই।
    কিভাবে পাঠাতে হয় সেই বিষয়ে বিস্তারিত লিখলে ভাল হত।

    Mig33 ক্রেডিট বৃদ্ধি করন জটিল জিনিস হইছে।

    অনেক আগে থেকে ফিশ টেক্সট -এ আপনার ট্রিক্স ব্যবহার করে অনেক এসএমএস পাঠাইছি।

  3.  Eagleeye says:

    আমি Wadja তে কাজ করেছি ২ বছর আগে।এখন করি মাঝে মাঝে।খুবই ভাল করে এসএমএস করা যায় worldwide. ফয়সাল thx.keep it up buddy.
    http://shahadat-help-world.blogspot.com/

  4.  Robayeth says:

    সব গুলো ব্যবহার করেছি অনেক আগে। পুরানো কথা মনে পড়ে গেল। মিগ ব্যবহার করতাম যখন ৪৭-৬২ টাকা ফ্রী ক্রেডিট দিত। ফিশ টেক্সট তো এখন ও ব্যবহার করি। আরেকটা কথা কেন লেখেন নি জানি না। সেটা হল EQO. আশা করি জানেন। http://www.eqo.com

  5. মাগনা পাইলে অমার এত ভালো-লাগে ক্যান ? (ও… আমি BaঙGaলি )।

  6. শফিউল আজমশফিউল says:

    ফয়সাল ভাই, পুরা জবরদস্ত… রিসার্চ করছেন নাকি?

  7.  মিথুন says:

    শেষেরটার খবর জানতাম না। ট্রাই করে দেখবো।

  8.  Robayeth says:

    সব গুলা ব্যবহার করেছি। পুরানো কথা মনে পরে গেল। মিগ ব্যবহার করতাম যখন ৪৭-৬২ টাকা ফ্রী দিতো। এখন মিগ এ কল বন্ধ। তারপর ও বিদেশি আই ডি দিয়ে কল করি।

    EQO এর কথা লেখেন নি কেন।আশা করি জানেন

  9.  Robayeth says:

    সব গুলা ব্যবহার করেছি। পুরানো কথা মনে পরে গেল। মিগ ব্যবহার করতাম যখন ৪৭-৬২ টাকা ফ্রী দিতো। এখন মিগ এ কল বন্ধ। তারপর ও বিদেশি আই ডি দিয়ে কল করি।

    EQO এর কথা লেখেন নি কেন?।আশা করি জানেন

  10.  reza123 says:

    এই রকম লেখার জন্য আপনাকে জরিমানা করা উচিত।সব পুরান কথা….

  11. Faisal Bin A Robফয়সল says:

    ভাইয়ারা আপনারা কমেন্ট গুলো পড়লেই বুঝতে পারবেন সকলের কাছে আমার এই টিউন 100% পুরান কথা মনে হয় নি। আমি মিগ ব্যবহার করি যখন রেজিষ্ট্রেশান করলে 67 টাকা দেয়া হত। আমার কন্টাক্ট লিষ্টে 450 কন্টাক্ট রয়েছে। তাও যেন তেন নয় সবাই আমার পরিচিত! হ্যা বাংলাদেশে মিগ কল কখনই চালু ছিল না। তবে বিদেশী আইডি দিয়ে কল করা যায়।

  12.  Robayeth says:

    আপনার কথা ঠিক না। মিগ এ কল চালু ছিল। আপনি তখন ব্যবহার করেননি। বাংলাদেশে যখন ভি ও আই পি এর বিরুদ্ধে অভিযান শুরু হয় তখন মিগ কল বন্ধ করতে বাধ্য হয়। মিগ প্রথমে ৪৭ টাকা দিত। এরপর ৫২, ৬২। ৬৭। ৬৮ টাকা দিয়েছিল।

  13.  Ismail says:

    ফয়সালকে অনেক অনেক ধন্যবাদ।
    ফ্রি এসএমএস এর কথা শুনলেই আমি ভাবতাম সব ফালতু।
    কিন্তু FishText ব্যবহার করে আমার ধারণা পাল্টাল।

  14. Faisal Bin A Robফয়সল says:

    রুবায়েত ভাই হয়ত আপনার বয়স 18-20 এর কাছে হবে না। যদি হত তাহলে হয়ত আপনি বুঝতেন আমি আমার জীবনের কতটা শুরু থেকে মিগ চালাই। হতে পারে তা আপনার আগে থেকে নয় তবে তা নিশ্চয় আপনার জীবনে মিগ শুরু করার বয়সের আগে! কল চালু ছিল কথাটি জানানোর জন্য ধন্যবাদ। ইসমাইল ভাই আপনাকে ধন্যবাদ। ইকিউও আমি চালিয়েছি, এসএমএস ও পাঠিয়েছি তবে আমার ভাল লাগে নি, কেন জানি না। তাই লিখি নাই।

    আর সকলের উদ্দশ্যে বলছি- আপনারা যদি কার্যকর আরও কোন এসএমএস এর নিয়ম জেনে থাকেন তবে তা শেয়ার করুন। হয়ত আমাদের কাজে আসবে।

  15.  Robayeth says:

    হা হা। বয়সের কথা কেন আসলো বুঝলাম না। আমার বয়স ১৯ ।
    হ্যা, আসলে এ দেশে যখন একটেল GPRS service চালু করে তার কিছু দিন পর মিগ ব্যবহার শুরু করি। এটী আমার দেখা সবচেয়ে সেরা mobile messenger. মিগ multi kick soft, tips tricks নিয়ে আমার বেশ কয়েকটি ফ্রী সাইট ও রয়েছে। thanks….

  16.  বিপাশা says:

    5.FishText

    এবার সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় ফ্রী এসএমএস সিষ্টেমের কথা বলব। সফ্টওয়্যারটির নাম FishText । ডাউনলোড করতে wap.fishtext.com (mobile/Computer with opera browser) ঢুকে Download FishText jar এ ক্লিক করুন সাথে সাথেই ডাউনলোড শুরু হবে।

    Mozilla Firefox die ki vabe activate korbo ?

  17.  সোহেল says:

    ফয়সল ভাই আপনি একটু বেশী বুঝেন মনে হয়। কারন বাংলাদেশ হতে মিগ৩৩ দিয়ে কল করা যেত। কিন্তু ফকরুদ্দিন সরকার আসার পর মিগ দিয়ে কল করা বন্ধ হইছে। কারন আমি নিয়ে কল করছি এবং এর পর হতে আমি মিগ বিডিটি বিজনেস শুরু করি। আমার আইডি grameen_phone_center. যদি খুবই বেশী মিগ এ চ্যাট করেন থাকেন তবে আমাকে চিনবেন।

Leave a Reply

You must be logged in to post a comment.

Data Recovery