সবাই কে সালাম। আমি টেক টিউনসের একজন নিয়মিত পাঠক কিন্তু টিউনার না।অনেক অনেক টিউন পড়ি কিন্তু লেখার সাহস হয় , কারন লেখার মত এলেম ও আমার নাই। কিন্তু নতুন শেখা এই টিকসটা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আগে যদি এটা নিয়ে টিউন হয়ে থাকে তাহলে অগ্রিম দুঃখিত।
অনেকেই হয়তো কোন গুরুত্বপূর্ন ওয়েব সাইটের ঠিকানা ফায়ার ফক্স এ বুকমার্ক করে রাখেন। কিন্তু সমস্যা হয় কোন কারনে ফায়ার ফক্স পুনরায় install করলে অথবা operating system install করলে। কারন বুকমার্ক গুলো তখন আর খুজে পাওয়া য়ায না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বুকমার্ক গুলোর backup নিয়ে রাখুন এবং প্রয়োজনমত restore করে নিন।
- প্রথমে Firefox এর Bookmarks menu থেকে Organize Bookmarks a Click করুন।
2. এরপর Library এর Import and Backup menu থেকে Backup select করুন।
3. পরের process গুলো অনুসরন করে নিদির্ষ্ট folder এ save করন। অনুরুপ ভাবে backup করা ফাইলটি restore করুন।
9 |

স্বাগতম আবু জাফর ভাই। টিউনার হিসেবে আপনাকে অভিনন্দন জানাই। এটা একটা সামান্য টিউন হলেও আগামীতে এর চেয়ে ভালো কিছু উপহার দেওয়ার আশা করছি। এই ব্যাকআপ/রিস্টোর প্রোসেস সকলেই জানে। এই জানাটাকে আরেকটু বেশি কাজে লাগানো যায় আর তাহা হলো পৃথিবীর যেকোন স্থান হতে আপনার এই ব্যাকআপ করা এড্রেস সমৃদ্ধ ফাইটি পেয়ে যেতে পারেন। ধরুন, আপনি এক জায়গায় গেলেন কিন্তু আপনার বুকমার্কগুলো খুবই দরকার। এই মূহূর্তে আপনি কি করবেন। এটা পাবেন কি করে? হ্যাঁ, এটা সম্ভব। আর এর জন্য যা করতে হবে তাহলো এই ফাইলের একটা কপি আপনার ইমেইলে এ্যাটাচ করে রাখুন। পৃথিবীর যেখানে দরকার তখন তাহা ডাউনলোড করে রিস্টোর করুন। ……………………….
ধন্যবাদ রুহুল ভাই। আমি ঠিক এই কাজটাই করি। সবসময় ব্যাক আপের একটা কপি মেইলে এ্যাটাচ করে রাখি। আমার টিউনে এই কথাটি লেখা হয় নাই। আপনি লিখেছেন এই জন্য অনেক ধন্যবাদ।
আমি দুইটা পদ্ধতি বলতে পারি যাতে ব্যাপার তা আরো সুন্দর ভাবে করা যায়
১. febe নামে একটা এড অন আছে যা bookmark, saved password, saved session, all addons ব্যাকাপ রাখে
লিঙ্ক : https://addons.mozilla.org/en-US/firefox/addon/2109/
২. google bookmark ব্যবহার করে আপনি bookmark করলে সেটা মেইল এ সেভ করার প্রয়োজন নাই | বিশ্বের যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন google একাউন্ট ব্যবহার করে তা এক্সেস করতে পারবেন |
লিঙ্ক : http://www.google.com/toolbar/ff/index.html (to install google toolbar & access bookmark from toolbar)
লিঙ্ক : http://www.google.com/bookmarks (access google bookmark from browser)
ধন্যবাদ আবু জাফর ভাই । টিউন করতে করতে পরিপূন টিউন হয়ে যাবে চালিয়ে যান ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
স্বাগতম আপনাকে।
টেকটিউনসে স্বাগতম …
আপনার পদ্ধতিটা ভালো তবে আমার পছন্দ ডেলিসিয়াস বুকমার্কিং সার্ভিস – ওয়েবে জমা করে রাখি , যখন-তখন কাজ করি । ই-মেইলে এটাচ করে রাখলে যেটা অসুবিধা তা হল ই-মেইলে অন্তত লগ-ইন করতে হয় । ডেলিসিয়াসে রাখলে সেই সমস্যাটা আর থাকে না ।
এটা নিয়ে একটা টিউনও ছিল – http://techtunes.com.bd/internet/tune-id/23676/
ভালো থাকবেন ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
Vaijan Kothin Post……………….