আমিনুল ইসলাম সজীব
আমি মো. আমিনুল ইসলাম। ঢাকার মিরপুরের এক নং সেকশনে বসবাস। আমি বিশেষ কোন ব্যক্তিত্ব নই। আপনার চারপাশের হাজারো মানুষের মতই অতি সাধারণ একজন বাংলাদেশি নাগরিক। সবেমাত্র নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ছি (যদিও বিজ্ঞানের ব'ও বুঝিনা)। আমার পাঠকদের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ কখনো যদি আমার কোন লেখায় বিন্দুমাত্র কোন ভুলও খুঁজে পান, তাহলে অনুগ্রহপূর্বক আমাকে অবগত করবেন। আর লেখা সংক্রান্ত কোন সমস্যায় পড়লে মন্তব্য বক্সে মতামত তো অবশ্যই করবেন। এছাড়াও সরাসরি কথা বলতে ডায়াল করুন 01715405278 বিশ্বের যেকোন স্থান থেকে। টেকটিউনসের পক্ষ থেকে প্রযুক্তিবিদ :) আমিনুল ইসলাম আপনাকে সাহায্য করতে প্রস্তুত। যদি আপনার মনে প্রশ্ন জাগে, আমার প্রোফাইলে গুগলের লোগো কেন, তাহলে আপনার উত্তর হচ্ছেঃ ব্যক্তিগতভাবে আমি গুগলের একজন অন্ধভক্ত। তাই!

কোয়াবের দৃষ্টি আকর্ষণ

বাংলাদেশ যেহেতু দরিদ্র দেশ, সেহেতু এখানকার সব ইন্টারনেট ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটার নেই। প্রশংসনীয় অবদান রাখছে পাবলিক কম্পিউটার ব্রাউজিং সেন্টার বা সাইবার ক্যাফে। সাইবার ক্যাফে মালিকদের নিয়ন্ত্রণে রয়েছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন বা কোয়াব। সাইবার ক্যাফের পিসিগুলো বাংলা প্রদর্শনের জন্য উপযুক্ত করে রাখা হয় না। খুব অল্প সংখ্যক পিসি-ই বাংলা সাপোর্ট করে।

bangla-unicode কোয়াবের দৃষ্টি আকর্ষণ

দেশের প্রতিটি সাইবার ক্যাফের প্রতিটি কম্পিউটারকে যেন বাংলা প্রদর্শনের উপযোগী করে তোলা হয়, সেজন্য কোয়াবই কার্যকরী পদক্ষেপ নিতে পারে। তাই কোয়াবের দৃষ্টি আকর্ষণ করে এই পোস্টটি করেছেন আমিনুল ইসলাম। আসুন, আপনিও আওয়াজ তুলুন। বাংলা ভাষার সর্বোচ্চ প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।



আপনার মন্তব্য দিন