টেকটিউনস নীতিমালা

সর্বশেষ পরিবর্তন: ১৫ ডিসেম্বর ২০০৮

বাংলা ভাষার প্রথম ও একমাত্র দেশীয় ব্লগ টেকটিউনসে আপনাকে স্বাগতম। টেকটিউনসে টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। টেকটিউনসে নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা ও ব্যবহারবিধি’ পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। প্রকাশিত লেখার আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।

১. টিউন করা সংক্রান্ত

  • ১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে।
  • ১.২ টেকটিউনসে লেখা সকল টিউনের মূল ভাষা অবশ্যই বাংলায় হতে হবে। টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
  • ১.৩ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকটিউনস নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।
  • ১.৪ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই টিউন করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়।
  • ১.৫ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
  • ১.৬ কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
  • ১.৭ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউন করা যাবে না বা এধরনের লেখা, টিউনে থাকা যাবে না।

নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ করার ক্ষমতা রাখে।

২. টিউনার আইডি ও নাম সংক্রান্ত

  • ২.১ টিউনার আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য টিউনার এর নামকে হেয় করে।
  • ২.২ বিশিষ্ট রাজনৈতিক ,ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন টিউনার আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
  • ২.৩ সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন টিউনার আইডি ও নাম ব্যবহার করা যাবে না।

নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউনার আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।

৩. মন্তব্য করা সংক্রান্ত

  • ৩.১ টিউনারদের কিংবা ননটিউনারদের, কাউকে গালিগালাজ করা যাবে না।
  • ৩.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
  • ৩.৩ উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
  • ৩.৪ মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
  • ৩.৫ মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
  • ৩.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
  • ৩.৭ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।

নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পদনার ক্ষমতা রাখে।

৪. নীতিমালার পরিবর্তন

৪.১ টেকটিউনস নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হতে পারে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

 টেকটিউনস নীতিমালা | Techtunes7 people like this post.