অনেকদিন ধরে ভাগ্যে শনির প্রভাব প্রবল রূপে দেখা দিয়েছে। এখন প্রশ্ন করা যায় সেটা কিভাবে? সোজা উত্তর জানিনা, কারন দিনকাল ভালো যাচ্ছে না।
বদ নিউজ:
লার্জ হেড্রন কোলাইডারের টেস্ট ফেজে চালানোর পর সিদ্ধান্ত নেয়া হয়েছে এটা এ বছরের মধ্যে চালনা করার সম্ভাবনা খুব কম।সংঘর্ষ ঘটাতে ঘটাতে হয়তো পরবর্তী জুলাই! যদিও টাইম দিছে নভেম্বর 2008 কিন্তু ফার্মিল্যাবের টেভাট্রনকে 2010 সাল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত মানে….
এই টেভাট্রন নাকি 2009 সাল পর্যন্ত চালানোর কথা ছিলো। এখন টাইনা টুইনা 2010। এক্ষেত্রে খরচ পড়বে আরো 30মিলিয়ন ডলার।
এর ফলে ফার্মিল্যাবের পরবর্তী নিউট্রিনো এক্সপেরিমেন্ট, ইন্টান্যাশনাল কোলাইডার আরো অন্যান্য প্রজেক্ট পিছিয়ে গেলো। যদিও টেভাট্রন কোলাইডারের টিম আর ডিটেক্টর গুলো আগামী বছরের অক্টোবর পর্যন্ত চুক্তি করছে রিস্কের উপর।
আর কিছু লিখতে মন চাইতাছে না। সায়েন্স ওয়ার্ল্ডের গত মাসের জার্নালটা পইড়া জ্বর পরবর্তী দূর্বলতা বাইড়া গেলো।
লার্জ হেড্রন নিয়া আর লিখুম না চালু না হওনের আগ পর্যন্ত। এখন ফুটি।




রিন ভাই .. কত দিন পর.. কই ছিলেন?
শরীর ভালো না, মন ভালো না, সব ভালো না এর উপর ছিলাম, এখনও আছি।
মাথাটা নানা দিক দিয়া বিদিক হইয়া আউলাই আছে। এই আউলা মাথা নিয়া ব্যাস্ততাও বাড়ছে! চারিদিকে বেতাল দশার ফেজ এ্যাঙ্গেল পরিবর্তন হইয়াছে বইলা না বইলা। টার্কের এ্যামপ্লিচুডের মানের অবস্হাও ভালো না, তাই লাইফে স্ট্যাবিলিটি আর গতি দুইটাই মজা পুকুরের মতো হারাইয়া আছে। তাই রেজাল্ট আইছে উল্টাপাল্টা!
দোয়া কইরেন আমার লিগা!
কে? রিন ভাই নাকি? আপনার নরমাল কথাবার্তাতেও দেখি ফিজিক্স মারেন। যাক আপনার দেখা মিলল তাহলে..