নিজের কম্পিউটারের আর দরকার নাই !!!!!!!!

আজকাল বাসাতে কম্পিউটার নাই এ রকম বাসা খুঁজে পাওয়া কঠিন। আমারা অনেকেই আছি যারা কম্পিউটারে শুধু হালকা কিছু লিখালিখি করি, গান শুনি, ইন্টারনেট ব্যবহার করি। যার অর্থ হলো আমরা যারা খুব বড় ধরনের কাজ করি না তাদের জন্য আর নিজের কম্পিউটারের দরকার নাই। এখন প্রশ্ন হলো, আমাদের প্রয়োজনীয় ফাইলগুলি কোথায় রাখবো ?

আমরা অনেকেই জানি যে কিছু প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে আপনাকের তাদের অনলাইন অপারেটিং সিসটেম ব্যবহার করতে দেয়। সেইসব অনলাইন অপারেটিং সিসটেমে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা আছে যা আপনি আপনার নিজের উইন্ডোজ কম্পিউটারে পান। সেখানে আপনি Office, Graphics, Browser, MP3 Player, RSS Reader, Games ইত্যাদি প্রোগ্রাম ব্যবহারের সুযোগ সুবিধা পাবেন। এখানে আপনি নিজের কম্পিউটারে যেভাবে সকল প্রোগ্রাম ব্যবহার করেন এবং সকল তথ্য জমা রাখেন, সেইভাবে এখানে ও রাখতে পারবেন। এবং এখানে বসে থেকে আপনি আপনার নিত্যপ্রযোজনীয় কাজগুলো করতে পারবেন। অনলাইন অপারেটিং সিসটেমের সবচয়ে বড় সুবিধা হলো, এটি আপনি বিশ্বের যেকোন প্রান্ত থেকে শুধু ইন্টারনেট থাকলেই নিজের সকল তথ্যসহ যেকোন ক্যাফে থেকে অথবা অন্যের কম্পিউটার থেকেও আপনার নিজের অনলাইন কম্পিউটার ব্যবহার করতে পারবেন।

আমি eyeOS ব্যবহার করে আমার হোস্টিং এ ইনস্টল করেছি অনলাইন অপারেটিং সিসটেম। আপনারা ইচ্ছা করলে সেখানে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার জন্য এখানে ক্লিক করুন

eyeOS

আপনারা ইচ্ছা করলে আপনাদের হোস্টিং এ eyeOS ব্যবহার করতে পারেন। eyeOS এর একটা ভালো সুবিধা হলো আপনার নিজের প্রয়োজনে আপনি eyeOS এর জন্য প্রোগ্রাম বানাতে পারবেন। eyeOS এর সাইট ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন

অজানা ইনফরমেশন

সম্প্রতিকালের অজানা ইনফরমেশন…

14 Responses to “নিজের কম্পিউটারের আর দরকার নাই !!!!!!!!”

  1.  kabirjh says:

    Nice tune কাজে লাগবে আমার………..

  2. আগেই জানতাম তবে এবার জানলাম যে এটার জন্য আর কম্পিউটার লাগে না ;) তবে কম্পিউটার ছাড়া কিভাবে এটা ব্যাবহার করব তা কিন্তু বললেন না :)

    • ভাইজান, আপনি হয়তোবা খেয়াল করেন নি “নিজের কম্পিউটার”, তারমানে “Personal Computer” লাগবে না। আপনি যেকোন কম্পিউটার ব্যবহার করতে পারেন । আপনার বন্ধু অথবা ক্যাফেতে ব্যবহার করতে পারেন ।

      এবার মনে হয় বুঝতে সমস্যা হবে না ।

      না বুঝতে পারলে আপনার মনিটরের সামনে মুখটা ধরেন …. হা হা হা হা ..

    • নিজের, বন্ধু অথবা ক্যাফে যেই কম্পিউটারেই হোক না কথা কিন্তু একই তাহলে এটা লাগার কথা না কারন কম্পিউটারই তো আছে বরং আপনি এভাবে বললে ভাল হত যে লিনাক্সে জন্য সহজ ব্যাবহার। ধন্যবাদ।

      ভাই আবার রাগ কইরেন না।

    • ভাই শাকিল আরেফিন .. আপনি আবার ও ভুল বুঝেছেন। যেখানে ইন্টারনেট আছে সেখানেই পারবেন .. মানে হলো আপনি ভালো মোবাইলে ও ব্যবহার করতে পারবেন …

      এবারো বুঝতে না পারলে আমাকে জানান ।

  3. Sammo SAMসাম্য says:

    না জানি কত স্পীড এর কানেকশন লাগবো। গ্রামিন দিয়া এই কাজ করতে গেলে ঘুমায় যেতে পারি।

  4. কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাত কানা হয়ে যাচ্ছি, নিজের সারভারে আপলোড দিয়ে কমেন্ট করতে বসলাম, ভাল মন্দ পরে বলবো আপলোড প্রায় শেষ। সেটআপ করি…

  5.  রনি says:

    আপনাকে অনেক দিন মনে থাকবে। আমার অনেক কাজে আসবে। ধন্যবাদ আপনাকে।

Leave a Reply

You must be logged in to post a comment.