• 36 টিউন
  • 192 মন্তব্য
Amin Mehedi

পিএইচপি দিয়ে কোডিং করে নিজের একটি ব্লগ সাইট তৈরি করার প্রজেক্টে কাজ করছি

250 days ago

নিজেকে যাচাই করুন – 4 : পুল পার

njk নিজেকে যাচাই করুন – 4 : পুল পার | Techtunes

রাতের অন্ধকারে 5 জন ভিন্ন বয়সের পথযাত্রী লঞ্চঘাটে যাচ্ছে। কিছুদূর যাবার পর তারা 1টি কাঠের পুল দেখতে পেল। পুলটি পুরাতন এবং ভাঙ্গা ছিল। 2 জনের বেশি একসাথে পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। হাতে সময় অল্প। 1 ঘন্টার মাঝে ঘাটে পৌছাতে না পারলে টিকিট পাওয়া সম্ভব নয়। তাই তারা মোট সময় ভাগ করে নিল। পুল পার হতে আধা ঘন্টা এবং বাকী সময় পথের জন্য। কিন্তু ঝামেলা কী কম, তাদের হাতে ছিল 1টি মাত্র হারিকেন। আর হারিকেন ছাড়া পুল পার হওয়াও কোনোভাবেই সম্ভব নয়। সমস্যা হলো হারিকেন এই পার থেকে ঐ পারে গেলে যে কাউকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ অন্ধকারে পার হওয়া সম্ভব না। এখন এই 30 মিনিটের মাঝে সবাইকে পার হতে হবে। নিচের নিয়মগুলো অনুসরণ করে বলুন কীভাবে পার হওয়া সম্ভব।
1. তাদের নাম এবং পুল পার হওয়ার সময় (মিনিটে) দেয়া হলো-
করিম (1), রহিম (3), ফাতেমা (6), হাশেম (8), হাফিজ (12)।
2. নামগুলো বয়সের ক্রমানুসারে দেয়া আছে। সে হিসেবে হাফিজ সবচেয়ে বড়।
3. যখন দুইজন মিলে পুল পার হবে তখন যার বয়স বেশি, সে হারিকেন হাতে আগে থাকবে।

6 Responses to “নিজেকে যাচাই করুন – 4 : পুল পার”

  1. এর ফ্লাশ গেমটা ফিনিশ করেছিলাম!

  2. Amin Mehedi Amin Mehedi says:

    মেরাজ ভাই, এখন তাহলে ফ্লাশ গেম ছাড়াই চেষ্টা করুন।

  3. নাহ চোখে দেখা ছাড়া সম্ভব নয়!

  4. আশিকুর রহমান আশিকুর রহমান says:

    সর্বমোট ২৯মিনিট লাগবে।
    করিম + রহিম = ৩ মিনিট
    করিম (ফিরবে) =১ মিনিট
    হাশেম + হাফিজ = ১২ মিনিট
    রহিম (ফিরবে) = ৩ মিনিট
    করিম + ফাতেমা = ৬ মিনিট
    করিম (ফিরবে) =১ মিনিট
    করিম + রহিম = ৩ মিনিট
    মোট === ২৯ মিনিট
    আমিন মেহদী ভাই চালিয়ে যান।…..

  5. Amin Mehedi Amin Mehedi says:

    ধন্যবাদ আশিক ভাই, পুরস্কার দিতে পারলে আরো ভাল লাগত। পরবর্তী প্রশ্ন আগামী কাল।

  6. rany Chowdhury ranykolkata says:

    হল টা কি??? আমি উত্তর দেওয়ার আগেই আশিকুর ভাই দিয়ে দিল। যাই হোক পরের বার আমার পালা… চালিয়ে যান মেহিদি ভাই

Leave a Reply

You must be logged in to post a comment.