• 8 টিউন
  • 35 মন্তব্য
 স্টারটেক

167 days ago

ভাল লাগা একটি বই প্রসংগে

Tobuo Ekdin

আমারা অনেকেই অনলাইন থেকে বাংলা বই ডাউনলোড করে পড়ি। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা বই ডাউনলোড করে বই এর পাহাড় করে ফেলেছেন। আমার তাতে কোন সমস্যা নেই। আমি আপনাদের সাথে একটি বই এর ইনফরমেশন শেয়ার করব। আমরা যেসব বই ডাউনলোড করি তার একটি বড় আংশই থাকে হুমায়ন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল এর। তাদের লেখনি আসলেই চমৎকার। তবে এই কিছুদিন আগে আমি মূর্ছনা থেকে একটি বই ডাউনলোড করি তার নাম হল “তবুও একদিন” এর লেখক ‘সুমন্ত আসলাম’ এই প্রথম আমি এমন একটি চিন্তা ধারার বই পরলাম যা পড়ে মনে হল হুমায়ন আহমেদ বা মুহাম্মদ জাফর ইকবাল এর লেখনির প্লাটফর্মের বাইরে এমন অভিভূত করার মত লেখা আসলেই আছে, যা আমাদের আশে-পাশের ঘটে যাওয়া বর্তমান ঘটনাবলীর উপাদান বিদ্যমান আছে। তার আরো কিছু বই আমি পড়েছি তার মধ্যে মনে পড়ে ‘ডানপিটে ডাবলু’ এটি একটি কিশোর উপন্যাস। কিন্তু অসম্ভব রকম ভাল লেগেছে “তবুও একদিন” বইটি। এর কছু মৌলিকত্ব আমার অত্যান্ত ভাল লেগেছে। পারলে আপনারাও এই বইটি একটু সময় নষ্ট করে পড়ে ফেলুন। তারপর ভাল না লাগলে না হয় অযথা সময় নষ্ট করে পড়ার জন্য একটি মনখারাপ করা কমেন্ট করলেন।

বইটি ডাউনলোড করতে Murchona.com এ Download Book সেকশনে যান।
বা এই লিংক হতে সরাসরি ডাউনলোড করুন।

4 Responses to “ভাল লাগা একটি বই প্রসংগে”

  1. Ruhul Aminরুহুল আমীন (কোনাবাড়ী-গাজীপুর) / r.amin67@yahoo.com says:

    আমারা অনেকেই অনলাইন থেকে বাংলা বই ডাউনলোড করে পরি।
    আমরা যেসব বই ডাউনলোড করি তার একটি বড় আংশই থাকে হুমায়ন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল এর।
    এই প্রথম আমি এমন একটি চিন্তা ধারার বই পরলাম
    —————
    উপরের বাক্যে “পরি ,আংশই ,পরলাম ” বানান গুলো ভুল আছে ।
    সম্পাদন করুন।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ………………………………….

  2. Ruhul Aminরুহুল আমীন (কোনাবাড়ী-গাজীপুর) / r.amin67@yahoo.com says:

    বইয়ের চেয়ে
    ভালো নাই………………!!!!!!!

  3. Nader Ahmedmak_nader says:

    সুমন্ত আসলাম এর লেখা আমি আগেও পড়েছি৷ দেখি কেমন লাগে??

  4. Netsoul !Netsoul says:

    রিভিউ যেভাবে লিখেছেন না পড়ে থাকা যাচ্ছে না। ধন্যবাদ।

Leave a Reply

You must be logged in to post a comment.

Data Recovery