বাজেটে আইটি খাতে ভ্যাটের ‘বোঝা’ কমানোর প্রস্তাবঃ শুভবুদ্ধির শুভোদয়

রাজনৈতিক সরকারের কাছে জনগণের নাকি প্রত্যাশার মাত্রাটা একটু বেশিই থাকে। তাই অন্যান্য বছর জাতীয় বাজেট ঘোষণার অনেক আগেই নানা মহল থেকে রাজনৈতিক সরকারের কাছে বিভিন্ন ধরণের দাবী তোলা হয়। আইসিটি পক্ষেও কিছু দাবী তোলার জন্য প্রতি বছরই দু’একটি প্রতিষ্ঠান যথারীতি এ দায়িত্ব পালন করে থাকে। তবে তত্ত্ববধায়ক সরকার থাকায় এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বাজেট ঘোষনার আগে তেমন কোন দাবী তোলেনি আইসিটি প্রতিষ্ঠান গুলো। হয়তোবা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আইসিটি বিষয়ে প্রত্যাশার মাত্রাটা কিছুটা কমই ছিল! তবে মজার ব্যাপার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আইটি খাত থেকে ভ্যাটের পরিমান কিছুটা হলেও কমানোর চেষ্টা করেছেন। ইতোমধ্যেই এবারের বাজেটে আইসিটি প্রোডাক্ট আমদানির ক্ষেত্রে শুল্কের পরিমান সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় মাননীয় অর্থ উপদেষ্টা ঘোষনা দিয়েছেন যে, তথ্যপ্রযুক্তির বিকাশে এই ‘কর’ হ্রাস করা হয়েছে। এতে করে তথ্যপ্রযুক্তির প্রসারমান ক্ষেত্রটি আরো এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। মজার ব্যাপার হচ্ছে এবারের বাজেটে কম্পিউটার সংক্রান্ত বিষয়ে যে ‘কর’ হ্রাসের ঘোষনা আসতে পারে এমনটি সংশ্লিষ্ট কেউই ধারণা করতে পারেনি। বাজেট ঘোষণার পর কেউ কেউ মন্তব্য করেছেন যে ‘এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি’র মত ব্যাপার। তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের উচিৎ এ বিষয়ে বাজেট পরবর্তী আলোচনায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা। সেই সাথে সাথে ‘কর হ্রাসের’ এই বিষয়টি যাতে দ্রুত কার্যকরী হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দেয়ার ব্যাপারে আন্তরিক হতে হবে। তথ্যপ্রযুক্তির প্রসারতায় এবারের বাজেট বড় ভূমিকা রাখবে বলে সাধারণ তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের মনে করছেন। টেকটিউনস এর মাধ্যমে সরকারের এমন যুগোপযোগীগ সিদ্ধান্ত কে আন্তরিকভাবে স্বাগত জানাই। এবারের বাজেট থেকে আইটি খাতে ভ্যাটের ‘বোঝা’ কমানোর প্রস্তাব কে সরকারের শুভবুদ্ধির শুভোদয় হয়েছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সরকারের এ সিদ্ধান্তের সুফল দ্রুত পাওয়ার জন্য মুখিয়ে রইলাম। ধন্যবাদ সবাইকে।

 বাজেটে আইটি খাতে ভ্যাটের ‘বোঝা’ কমানোর প্রস্তাবঃ শুভবুদ্ধির শুভোদয় | Techtunes

4 Responses to “বাজেটে আইটি খাতে ভ্যাটের ‘বোঝা’ কমানোর প্রস্তাবঃ শুভবুদ্ধির শুভোদয়”

  1. টিনটিন সোহান সুপেরিওর সোহান (160 comments) says:

    ধন্যবাদ তত্ত্ববধায়ক সরকারকে। ধন্যবাদ দুরন্ত ভাইয়াকে।

  2. কিসলু কিসলু (2 comments) says:

    আমি বহুদিন থেকেই লক্ষ্য করছি যে, লেখক দুরন্ত তুলনামূলকভাবে একটু ভিন্নধারার লেখা লিখে থাকেন। এমন দৃষ্টিভঙ্গী থেকে আরো প্রতিবেদন লেখা উচিৎ। ধন্যবাদ আপনাকে। অনেকদিন আপনার প্রতিবাদী লেখা পাচ্ছিনা কেন? নাকি বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী আপনি ও আবার `ম্যানেজ’ হয়ে গেছেন ঐসব প্রতিষ্ঠানের কাছে?

  3. দুরন্ত দুরন্ত (7 comments) says:

    আসলে ম্যানেজ হয়ে যাওয়ার কিছু নেই। ব্যস্তার কারণে লিখতে পারি না। তবে সময় পেলেই লিখি। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ।

  4. প্রযুক্তিবিদ প্রযুক্তিবিদ (180 comments) says:

    আমরাও মুখিয়ে রইলাম সুফল পাওয়ার আর মুখিয়ে রইলাম দুরন্ত ভাইয়ের আরও ভিন্নধারার টিউনের আশায়।

Leave a Reply

You must be logged in to post a comment.