বিডিআর বিদ্রোহ- শুধুমাত্র বিডিআরদেরই কি দোষ ছিল?

বাংলাদেশের মত একটি ছোট দেশের শুরুর আগে থেকেই যেমন রয়েছে নানা রকম ঔতিহাসিক ঘটনা তেমনি রয়েছে এর কিছু সমালোচিত ঘটনা। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই নানা ইস্যুতে বাংলাদেশের মানুষ অবর্ননীয় দুর্ভোগের সম্মুখীন হয়েছে। স্বাধীনতার চেতনায় উদ্ভদ্ধ হয়ে যে স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিল সেদিনকার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের সেই স্বপ্নের স্বাধীনতার প্রকৃত স্বাধ কি আজো তারা উপলব্ধি করতে পেরেছে? আমার মনে হয় না। কেননা স্বাধীনতা লাভ করার পর পরই বাংলাদেশের বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ১৯৭৫ সালে। তার কিছুবছর পরপরই হত্যা করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে। আসলে কেন এই দেশের নেতাদের হত্যা করা হয়েছে সেই প্রশ্নটা যেমন আপনার জানা নেই তেমন আমারও না। তবে প্রশ্ন হচ্ছে কারা প্রকৃত পক্ষে এই ঘটনাগুলোর পিছনে দায়ী। তেমনি একটি সমালোচিত বিষয় হচ্ছে ২৫ শে ফেব্রুয়ারী ২০০৯ এর বিডিয়ার বিদ্রোহ। কিন্তু আজও কি কোন সাধারন মানুষ এই বিষয়ে স্পষ্ট কোন কিছু জানতে পেরেছে? কখনই বা কি তারা সেগুলো জানতে পারবে। আমার মনে হয় না। শুধামাত্র ২৫ শে ফেব্রুয়ারী দিনটা আমাদের দেশের জন্য একটি কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। কিন্তু আমরা একটি স্বাধীন দেশের আলোচিত এবং সমালোচিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারব না। কারন এর পিছনের ইন্দনদাতাদের মুখোশ তাহলে খুলে যাবে। যা কখনই তারা মেনে নেয় না। আসলে বাংলাদেশের নেতারা বাংলাদশের মানুষের কাছে পীরের মত মনে করে।

শেখ মুজিবের ঘটনার কথাই না হয় একটু বলি। কিছুদিন আগে ৫ জনের ফাসির রায় কার্যকর করা হয়েছে। কিন্তু শুধুমাত্র তাদের কি ওই ঘটনার জন্য দায়ী করা চলে। সেনাবাহিনীতে যারা চাকরী করেন তাদের সবাইকেই একটি কমান্ডারের অধীনে কাজ করতে হয়। কমান্ডার যা বলবে সাধারন সৈনিকদের ঠিক তাই করতে হয়। এজন্য যদি কমান্ডার আদেশ করেন যে সাধারন মানুষকে পাখির মত গুলি করে মারতে তাহলে তারা তাই করবে এটাই হল চেইন অব কমান্ড। তাহলে যদি কোন মন্ত্রী বা কোন কমান্ডার তার নিন্মপদস্ত সেনাকে অর্ডার করেন যে দেশের প্রধানতে হত্যা করতে তাহলে তারা সে কাজটি করবে তাদের চেইন অব কমান্ড রক্ষার জন্য। যদি তা না করা হয় তাহলে তাদের কোর্ট মার্শাল করা হয়। তারা কোন দিকে যাবে যদি কমান্ডারের কথা শুনা হয় তাহলে তাদের দেশের প্রধানকে হত্যা করতে হবে নতুবা তাকে নিয়ে কোর্ট মার্শাল করা হবে। এজন্য তারা তাদের চেইন অব কমান্ড মেনে চলেন। তাই বলে কি তারাই শুধু মাত্র দোষী হবে এই কর্মকান্ডের জন্য? আসলে প্রকৃত হত্যাকারী থাকেন ধরাছোয়ার বাইরে অথবা কোন প্রমান পেলেও তাকে বিচারের আওতায় আনা সম্ভব হয় না কারন তাকে বিচারের সম্মুখীন করলে দেশের সেই দলের কিছু মানুষ সুবিধাবঞ্চিত হবে। তাতে দেশে অরাজকতা যেন সৃষ্টি না হয় এজন্য তাদের কে বিচারের সম্মূখীন করা যা না।
  বিডিআর বিদ্রোহ  শুধুমাত্র  বিডিআরদেরই কি দোষ ছিল? | Techtunes?id=725X1342&site=mindsketch.wordpress.com&url=http%3A%2F%2Fmindsketch.files.wordpress.com%2F2009%2F03%2Frebels3  বিডিআর বিদ্রোহ  শুধুমাত্র  বিডিআরদেরই কি দোষ ছিল? | Techtunes  বিডিআর বিদ্রোহ  শুধুমাত্র  বিডিআরদেরই কি দোষ ছিল? | Techtunes
২৫ শে ফেব্রুয়ারী ২০০৯ সালের তেমনি একটি ঘটনা বিডিয়ার বিদ্রোহ। সেখানে তাদের ক্ষোভ প্রকাশ করা হয় ৮৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে। দেশে যখন সেনাবাহিনীর নিয়ন্ত্রনে ছিল তখন দেশ হয়ত শান্তিতেই ছিল। কিন্তু নিরপেক্ষ সেনাবাহিনী কি নিজের স্বার্থ ত্যাগ করে দেশে ও দেশের কথা চিন্তা করেছিল সেই দিন? মানুষের খাদ্যের নিরাপত্তা যেটা বেঁচে থাকার জন্য অপরিহার্য সেটা কি তারা দিতে ব্যার্থ হয় না। বিদেশ থেকে তেল আনা হয়েছিল ৫২-৫৭ টাকা কেজি ধরে কিন্তু তাই তা বিক্রি করেছিল ১০০-১২০ টাকা ধরে। তাহলে কি তারা বাংলাদেশের সিন্ডিকেটদের সাথে তার পার্থক্যটা রইল কোথায়? অন্য কোন সেনাবাহিনীর কথা বলব না পাশের দেশ ভারতের কথাই বলি তাদের দেশের মানুষের দেশপ্রেম দেখলে আমরা কি মনে করি? তারা তাদের দেশের জন্য নিজেদের মূল্যবান জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত কিন আমাদের কি সেইরকম দেশ প্রেম রয়েছে? আমি বলব না। আসলে আমি বলব না যে এটা সেনাবাহিনীর সকল সেনাদের দোষ এটা কয়েকজন উচ্চপদস্থ মেজর, জেনারেল দের দোষ তারা তাদের নিন্ম পদস্ত সেনাবাহীনিদের যা বলবে তারা তাই করবে এটাই সেনাবাহিনীর নিয়ম। এরকম অনেক দূর্নীতি ঘটেগিয়েছিল ২০০৬-২০০৮ সাল পর্যন্ত। কিন্তু কয়টি দূর্নীতির বিচার করেছে দূর্নীতি দমন কমিশন? কারন তাদের দিকে তীর ছুড়লে দেশে অরাজকতা সৃষ্টি হবে। একটি দেশকে যখন তখনই দখল করে নিতে পারে সেই দেশের সেনাবাহিনী। তবে একটি দেশের সেনাবাহিনীর থাকা উচিত দেশপ্রেমে উদ্ভুদ্ধ যারা চিন্তা করবে শুধিমাত্র দেশের মানুষ এবং দেশের কথা। যারা সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থটা আগে দেখেন তাদের সাথে অন্য কোন সাধারন মানুষের তুলনা করাটা কোন বোকামী হবে না।

আমরা যারা মুসলিম দেশের নাগরিক তারা সবসময়ই আমেরিকার বিপক্ষে থাকি বিশেষ করে সাধারন মানুষ। কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করলে দেখবেন তাদের মধ্যে রয়েছে দেশ প্রেম। যা আমাদের মাঝে থাকলেও রয়েছে খুবই কম। বুশ বা ওবামার কথা বলেন তারা অন্যদেশের নিকট সন্ত্রাসী কিন্তু তারা কি নিজেদের দেশের জন্য সম্পদগুলো নিয়ে যাচ্ছেন না? অথচ বাংলাদেশের মানুষ কোথাও থেকে তো আনতে পারেই না বরং যদি পারত তাহলে বাংলাদেশটাকেই বিক্রি করে ফেলত। এই হচ্ছে আমাদের দেশপ্রেমের নমুনা। তাই বলে যে সবাই এক তা নয়। কিন্তু যে দেশের মন্ত্রী এমপিদের দেশপ্রেমের অভাব সেইদেশ কখনই উন্নত জাতী হিসেবে মাথাতুলে দাড়াতে পারবে না। আজ পর্যন্ত কয়জন সেনা অফিসারদের সম্পদের হিসেব নিয়েছে বাংলাদেশের সরকার। কোন সেনাপ্রধানের সম্পত্তির হিসেব করলে দেখা যাবে তার আয় কোটা কোটি টাকারও উপরে সে এতটাকা কোথা থেকে পেল? সেটার কোন তথ্যই বাংলাদেশ সরকার কখনই প্রকাশ করে না এবং ভবিষ্যতেও করবে না কেননা তাহলে নিজেদের সম্পত্তির হিসেবও দিতে হবে যে। আসলে কিছু মানুষের কাছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে এবং যতদিন এইসব মানুষের মনেভাভ পরিবর্তন হবে না ততদিন বাংলাদেশের মানুষ কখনই মাথাতুলে দাড়াতে পারবে না। সেনাবাহিনী একটি দেশের গর্ব তাদেরকে কখনই নিজেদের স্বার্থে ব্যবহার করা উচিত হবে না কেননা তারা তাদের চেইন অব কমান্ড মানতে বাধ্য। আমার মনে হয় কোন বিচার সচ্ছতা পাবার জন্য প্রয়োজন সেই বিচারের প্রথম ইন্দনদাতাকে খুজে বের করা তাদেরকেই প্রথমে শাস্তির আওতাধীন আনতে হবে।

বিডিআর বিদ্রোহ কি আর একদিনে গড়ে উঠেছিল। প্রত্যেক দেশের সেনাবাহিনীতে নিজস্ব ডিবি থাকে তাদেরও কি সেখানে হাত ছিল না। একটি পরিবারের মধ্যে তার কর্তার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের কিরকম সম্পর্ক থাকে তা সকলেই জেনে থাকেন কারও সাথে বিভেদ থাকলে তাও সকলেই জানেন। বিডিয়ারদের নিজস্ব ডিবি দল ছিল তারা কিন্তু বিদ্রোহের খবরটি মোটেও আঁচ করতে পারল না তাহলে কি বলা যায় এটা ডিবিদের ব্যর্থতা নয় কি? যাদের কাজ হল তদন্ত করা তারা কি কখনই তাদের তদন্তের সঠিক প্রতিবেদন প্রকাশ করেছে তাহলে এইসব তদন্দ কমিটি গঠন করার মানে কি? এগুলো আসলে সাধারন মানুষকে বোকা বানানো এবং মিথ্যা আশ্বাস। তাই বলতে ইচ্ছা করে হয়ত এইরকম একটি সোনার দেশে জন্মিয়েও মনে হয় ভুল করেছি কতকাল আর নিজের বিবেকের সাথে যুদ্ধ করে যাব। কতকাল পরে আমরা নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারব? কতদিন পরে দেশে শান্তি ফিরে পাব? হয়ত প্রশ্নগুলো কেউ দিতে পারবে না তবে এজন্য আমাদের কিছুই করার নেই কেননা এগুলো দেশের কোন উচ্চপদস্থ মানুষও দিতে পারবে না। হয়তবা তারা দিতে পারবে তাদের মিথ্যে আশ্বাটুকুই। যা এতকাল ধরে তারা দিয়ে আসছে।

22 Responses to “বিডিআর বিদ্রোহ- শুধুমাত্র বিডিআরদেরই কি দোষ ছিল?”

  1. আলমাস জামান almas says:

    খুবই চমৎকার যুকতিবহুল টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ;)

  2. Abu Nasir Rajon Sekh rajon530 says:

    হাসিব ভাই ধন্যবাদ জানাস্ছি আপনার সুন্দর টিউন করার জন্য, তাহলে আপনি কি মনে করেন এর জন্য সুধু বাংলাদেশ সেনাবাহিনী দায়ী ?
    সেদিনের সেই কথা মনে পড়লে এখনো দুচোখ ভেসে যায় জলে …………………………….রাজন , ২১ বীর , রুমা গারিসন, বান্দরবান সেনানিবাস

    • রাখাল বালক Hasib হাসিব says:

      rajon530 ভাই আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু সেনাবাহিনীকে মিন করে বলি নি। আশি শুধু এটাই এই টিউনের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে আপনাদেরকে কমান্ডারদের কমান্ড মেনে চলতে হয় এটা ই নিয়ম। আমি এই টিউনের মাধ্যমে বুঝাতে চেয়েছি যারা এই ঘটনার ইন্দনদাতা তারা কিন্তু আঢ়ালেই থেকে গেল। আমার প্রশ্ন সেখানেই যদি বিডিআর জওয়ারগন শাস্তি পায় তাহলে ইন্দনদাতারা কেন সেই শাস্তি পাবে না। তাদেরও সমান শাস্তি পাওয়া দরকার যা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে আজ পর্যন্ত কি কোন ঘটনার সুষ্ঠ তদন্দ হয়েছে এবং তার প্রতিবেদন কি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। আসলে ইন্দনদাতারা খুবই শক্তিশালী যাদের আশেপাশে যাওয়াটা খুবই কষ্টকর। তাই তারা সবসময়ই বিচারের বাহিরে থাকছে। যেমন তারেক জিয়ার কথাই বলি এত দুর্ণীতি করল কিন্তু সে কি শাস্তি পেল? যদি সাধারন একজন মানুষ কোন সামান্য অন্যায় কাজ করে তাহলে তাকে অনেক হ্যাস্তন্যাস্ত করা হয়। আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থাটাই এইরকম। সবজায়গাতেই দলীয়করন। দলীয়করনের কুফলই হচ্ছে এইসব। যদি আপনি মনে ব্যাথা পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আসলে একটি দেশের মূলনিরাপত্তাটাই নির্ভর করে তার দেশের সেনাবাহিনীর উপর। কিন্তু ২০০৬-২০০৮ সালের মানুষের অবর্ননীয় দূর্ভোগের কথা মনে পরলে আজও চোখে জল এসে যায়। আমার জীবনে এমন দূর্ভীক্ষ আমি কখনও দেখিনি। আর পুনরায় দেখার আশাও করি না। আমি দেখতে চাই একটি সোনার বাংলাদেশ যেটার স্বপ্ন দেখেছিল মুক্তিযোদ্ধারা। যা হয়ত স্বপ্নই থেকে যাবে। (এই কথাগুলো আমি কোন দল বা প্রসাশনকে উল্লেখ করে বলিনি এগুলো নিজস্বই আমার চিন্তাধারা)

    • rajon530 ভাই আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু সেনাবাহিনীকে মিন করে বলি নি। আশি শুধু এটাই এই টিউনের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে আপনাদেরকে কমান্ডারদের কমান্ড মেনে চলতে হয় এটা ই নিয়ম। আমি এই টিউনের মাধ্যমে বুঝাতে চেয়েছি যারা এই ঘটনার ইন্দনদাতা তারা কিন্তু আঢ়ালেই থেকে গেল। আমার প্রশ্ন সেখানেই যদি বিডিআর জওয়ারগন শাস্তি পায় তাহলে ইন্দনদাতারা কেন সেই শাস্তি পাবে না। তাদেরও সমান শাস্তি পাওয়া দরকার যা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে আজ পর্যন্ত কি কোন ঘটনার সুষ্ঠ তদন্দ হয়েছে এবং তার প্রতিবেদন কি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। আসলে ইন্দনদাতারা খুবই শক্তিশালী যাদের আশেপাশে যাওয়াটা খুবই কষ্টকর। তাই তারা সবসময়ই বিচারের বাহিরে থাকছে। যেমন তারেক জিয়ার কথাই বলি এত দুর্ণীতি করল কিন্তু সে কি শাস্তি পেল? যদি সাধারন একজন মানুষ কোন সামান্য অন্যায় কাজ করে তাহলে তাকে অনেক হ্যাস্তন্যাস্ত করা হয়। আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থাটাই এইরকম। সবজায়গাতেই দলীয়করন। দলীয়করনের কুফলই হচ্ছে এইসব। যদি আপনি মনে ব্যাথা পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আসলে একটি দেশের মূলনিরাপত্তাটাই নির্ভর করে তার দেশের সেনাবাহিনীর উপর। কিন্তু ২০০৬-২০০৮ সালের মানুষের অবর্ননীয় দূর্ভোগের কথা মনে পরলে আজও চোখে জল এসে যায়। আমার জীবনে এমন দূর্ভীক্ষ আমি কখনও দেখিনি। আর পুনরায় দেখার আশাও করি না। আমি দেখতে চাই একটি সোনার বাংলাদেশ যেটার স্বপ্ন দেখেছিল মুক্তিযোদ্ধারা। যা হয়ত স্বপ্নই থেকে যাবে। (এই কথাগুলো আমি কোন দল বা প্রসাশনকে উল্লেখ করে বলিনি এগুলো নিজস্বই আমার চিন্তাধারা) হাসিব

    • Abu Nasir Rajon Sekh rajon530 says:

      ধন্যবাদ হাসিব ভাই সুন্দর ভাবে বুঝানোর জন্য .

    • আপনাকেও ধন্যবাদ rajon530 ভাই। আসলে একটি দেশের নিরাপত্তা দেবার জন্য সবাইকেই আমাদের দরকার। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, দমকল বাহিনী সাবাইতো আমাদের দেশেরই সন্তান। এই দেশটাকে তারা শুধু নিরাপত্তার বলয়ই তৈরি করতে পারবে কিন্তু দেশকে সামনের দিকে এগিয়ে নেবার দায়িত্ব দেশের সরকারের। তারাইতো নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যাস্ত দেশের কথা ভাববে কখন। আপনারা সবসময় দেশের জন্যই কাজ করে থাকেন, এই দেশপ্রেমটা আমরা মানে যুবসমাজরা দেখতে চাই সবার মাঝে। সকল বিপদেই থাকতে চাই ঐক্যবদ্ধ। আসলে দূর্ণীতি এমন পর্যায়ে পৌছেছে যে তা আর বলার অপেক্ষা থাকে না। সরকার বাজর নিয়ন্ত্রনের দিকে পর্যন্ত খেয়াল রাখছে না। গুটি কয়জন মানুষ সিন্ডিকেট তৈরি করছে আর ভূগছে দেশের প্রায় ১৫ কোটি মানুষ। আপনি আমাকে তুমি করে বললে এবং ছোট ভাইয়ের মত দেখলেই খুশি হব। ধন্যবাদ ভাল থাকবেন………………………….

    •  আকাশ says:

      অনেক সাহস নিয়ে শেষে পর্যন্ত না বলে পারছি না। আমি নিজে দেখেছি, তা নাহলে বলতাম না, বাংলাদেশের অনেক মেজর বা করনেলরা সরকার এর সম্পদ চুষে কিভাবে নিচ্ছ যদি তা একটু যদি আপনারা দেখতেন?
      দেশের বড় বড় স্থান গুলাতে দেখার দায়িত্ত তাদের উপর। এক একটা পরিবারের ৩-৮ টা করে গাড়ি। অফিসে বশে বিদেশি সিগারেট টানে, আর ইন্টারনেটে বসে যা তার বয়েসের বাইরে সে সব সাইট নিয়ে পরে থাকে। আর তাদের সন্তানদের লাভারদের অভাব নাই। বাকিটা বুঝে নিন।
      এতো সম্পত্তি কোথা থেকে আসলও? আজ পর্যন্ত কোন দিন শুনিনাই দুরনিতি দমন কমিশন এ সব নিয়ে কথা বলেছে। কিন্তু কিছু কিছু আরমি আছে দেশের মানুষকে কি যে ভালবাসে বুঝাতে পারব না। কারন তারা জানে কস্ট কারে বলে, টাকা কত কস্ট করে আয় করতে হয়। তাই তো তারা দশের সোনা, দেশের গরব।
      এখানের প্রতিটি ঘটোনাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। ভুল হলে মাফ চাইছি, ভুলটা ধরিয়ে দিবেন আশা করি।

  3.  আকাশ says:

    হাইরে পোড়া কপাল আমার! বলতে চাই অনেক কিছু, কিন্তু কে দিবে নিরাপত্তা? যারা নিরাপত্তা দিবে তাদের উপর মহল কী এর সাথে কোন না কোন ভাবে জরিত না?

    • আকাশ আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আগের মত ঐক্যবদ্ধ না। যখনই ঐক্যবদ্ধ হব আমার বিশ্বাস দেখবে সেইদিন সকল সমস্যা আমরা নিজেরাই দূর করতে পারব। সেইদিন থাকবে না কোন হানাহানি থাকবে না কোন দূর্ণীতি। ঘুমের মাঝে সেইরকম একটি ভোরের স্বপ্নই দেখি প্রতিনিয়ত।

  4. হাসান যোবায়ের (আল-ফাতাহ্) Hasan Jubair (Al-fatah) says:

    niceeeeeeeeeeeeee
    great tune hasib bro…..

  5. হাবিব মিয়া জোকের মাথায় মনে হচ্ছে টিউনটা করেছো।আসলে আমি তোমার টিউনটা ঠিকমত বুঝে উঠতে পারছিনা তুমি কোন দিক টা হাইলাইট করতে চাচ্ছে।তবে কিচুটা বুঝেছি তুমি বাংলার সেনাবাহিনীর উপরে কিছুটা খেপা ।এখন তোমার টিউনের কিছু অংশের জবাব আমি দিয়ে দিচ্ছি

    >>>শেখ মুজিব হত্যাকান্ডে প্রত্যেকেই নিজ থেকে অংশগ্রহন করেছিলো এবং তারা নিজেরাই এটা স্বীকারোক্তি দিয়েছিলো যাদেরকে ফাসি দেয়া হয় তারা প্রত্যেকেই উদ্ধতন অফিসার ছিল এবং নিজ আগ্রহে তারা এই কাজ করেছিলো এই ব্যাপারে চেইন অব কমান্ড বলে কিছুই ছিল না।

    >>বাংলাদেশের সেনাবাহিনী অবশ্যই দেশপ্রেমিক তারা দেশের রাষ্ট্রক্ষমতা একদম হাতে পেয়েও তারা ক্ষমতা নেয়নি ।তারা দেশের কথা চিন্তা করেছিলো বলেই বিশাল সুযোগ পাওয়ার পরও তারা ক্ষমতা নেয়নি কারন সেনারা ক্ষমতা নিলে দেশের অবস্হা বাইরের দেশের চাপে বারোটা বাজতো।

    >>তেলের ব্যাপারে যে উদাহরন দেখিয়েছে এতে বিশাল গলদ আছে।তেলের দাম একবার আকাশে উঠে আরেকবার পাতালে নামে এজন্য যখন তেলের দাম চওড়া থাকে তখন সরকারকে লস দিয়ে বিক্রি করতে হয় আরেক বার যখন তেলের দাম কমে যায় তখন লাভ দিয়ে বেচে এতে সরকার লাভ লসের হিসেব সমান করে নেয় তোমার অবশ্যই মনে আছে তেলের দাম ১৫০ ডলারের উপরে উঠে গিয়েছিল তখন কিন্তু তেলের দাম একই ছিল তখন সরকারের লস হতো আর এখন তেলের দাম প্রায় অর্ধেক এতে সরকারের লাভ হয় লাভ ক্ষতি মিলিয়ে সরকার সবসময় ব্যালান্স রাখার চেষ্টা করে।

    >>ভারতিয়দের দেশপ্রেম নিয়ে একটা কথাই দুইটা কথা বলবো এক দুরের জিনিষ সবসময় দেখতে চমৎকার লাগে আর আজও ভারতে হাজার হাজার কৃষক দেনার দায়ে আত্নহত্যা করে সে জায়গায় আমাদের দেশে এখনো আমি এই রকম কিছু শুনি নাই্।

    >>আর দুর্নিতির ব্যাপারে বলব পৃথিবীর সব দেশেই দুনির্তী আছে সব বাহিনীতেই দুনির্তীতে আছে ।সেনাবাহিনীতেও দুনির্তী আছে তবে তা যথেস্ট নিয়ন্তিত দুনিতী হয় এবং সেনারা বিভিন্ণ মিশন থেকে যথেষ্ট পরিমান টাকা পায়।

    >>বাংলাদেশে জন্ম হইচে এটা আমাদের সোভাগ্য। কেন??নিজেই ভাইবা দেখ

    >>আরেকটা কথা বাংলাদেশ সেনাবাহিনীকেআমি যথেষ্ট সম্মান করি ।২৫ শে ফেব্রুয়ারীর ঘটনায় আমি যথেষ্ট কষ্ট পেয়েছি।বিডিআরকে আমি মনে প্রানে ঘৃনা করি ।আরেকটা খবর জানো ??সেনাবাহিনী রিমান্ডে মোট ৬৫ জন বিডিআরকে নিযার্তন করে মেরে ফেলেছে।সাবাস সেনাবাহিনী ।

    বড় বক্তব্য দিয়ে ফেলেছি তবে এগুলো আমার একান্তই ব্যক্তিগত মত এই ব্যাপারে যেকারো দ্বিমত থাকতে পারে।

    • না মামুন ভাই আপনার কিছু বক্তব্যের সাথে আমি ঠিক একমত হতে পারলাম না কেননা যদি হত্যার বদলে হত্যাই হয় তাহলে তো আর বিচার করার প্রয়োজন পরে না তাই না। তবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা সবসময়ই নিরপেক্ষ ভূমিকা দেখতে চাই। আমি সেনাবাহিনীর উপর মোটেও ক্ষেপা নই। আর মামুন ভাই মেজরের পরে কর্নেল এবং লেঃ কর্নেল কিন্তু তার অধীনেই থাকে। তাহলে কি তারা চেইন অফ কমান্ড রক্ষা করে নি। অবশ্যই আমি বলব তৎকালীন সময়ে কোন না কোন রাজনীতিবিদের ওখানে হাত ছিল। কিন্তু তাদের বিচার হয় নি। জঙ্গীবাদের কথাই বলুন খালেদা জিয়া বাদ দিয়ে কেন শেখ হাসিনাকে তাদের টার্গেট করা হল। এইরকম বহু বড় বড় ঘটনার নেপথ্যে থাকে বড় বড় রাজনীতি দলে নেতারা। তাদের কয়টি বিচারের প্রমান আপনি দিতে পারবেন? তারা সবসময়ই থাকে মুখোশের আঢ়ালে। মামুন ভাই আমি কখনই মানুষের সরলতার সুযোগটাকে কাজে লাগানো পছন্দ করি না কখনও করবও না। আপনি তো কুমিল্লা ছিলেন। ২০০৬-২০০৮ পর্যন্ত মানুষকে আমি এই প্রথম লাইনে দাড়িয়ে মাত্র ৫ কেজি চালের জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে দেখেছি। এটা কি তখনকার সরকারের লাভ লোকসান পোশানের সময় ছিল?

    • হত্যার বদলে হত্যা নয় এটা বইয়ের কথা এগুলো বইয়ের মাঝেই থেকে যায় চরম বাস্তবতা হল হত্যার বদলে হত্যাই হয়।যথন সেনা অফিসারদের হত্যা হয় তখনতো কেউ সুশিল সমাজের আর বইয়ের কথা মানে নাই।

      অফিসার লেভেলে উপর নিচ থাকলেও এরা সবাই কাছাকাছিই থাকে।চেইন অফ কমান্ড সবেচেয়ে বেশি চলে সেনাঅফিসার আর সাধারন সৈনিকের মাঝে।আর শেখ মুজিবের হত্যাকারি প্রত্যেকেই স্বেচায় অংশগ্রহন করেছিলো আর সেই হত্যায় সবকিছু জেনেশুনে চুপ ছিল জিয়া কারন তখন জিয়া সেনাপ্রধান ছিল।এই ব্যাপরে বিস্তারিত জানতে ইউটিউবে গিয়ে স্বেচ্ছায় দেয়া আত্নস্বীকিত ভিডিও দেখে আইসেণ।
      আর শেখ হাসিনা কেন বারবার আক্রান্ত হয় জানো।শেখের বেটি হাসিনা আইসাই পহেলা কুপ মারে ধমের্র উপরে ধর্ম মুইছা সেখানে ধর্ম নিরেপেক্ষতাবাদ প্রতিষ্টা করতে চায় এই যেমন ৫ম সংশোধনী বাতিল হলে দেশে আর ধর্মরাজনীতি থাকবেনা দেশ হবে নিরেপেক্ষতাবাদি দেশ।আর ধর্মবাদীরা যাই রাইগা তাই শেখ হাসিনা আক্রোশের শিকার হয় আর এদিকে এইসব ব্যাপারে বরাবরই বিএনপি চুপ থাকে আর ইসলামীজাতিয়তাবাদ বলে চিল্লাই আর তারা যায় বেচে।আশা করি ব্যাপারটা ক্লীয়ার ।
      আমিতো তেলের দামের কথার জবাব দিয়েছি চাল আসলো কোথায় থেকে।তবুও বলি বর্তমানে চালের দাম কিন্তু কেয়ারটোকার সরকারের দাম ছাড়িয়ে গেছে আর বিএনপির আমলো +আওয়ামি আমলেও +বর্তমানেও ওএমএস কার্যক্রম চালু আছে এবং গরিব মানুষ এখনও মাও ৫ কেজি চালের জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকে আপনার ক্যান এই ব্যাপারটা নজরে পড়লো না বুঝলাম না

      আপনি মনে হয় জানেন না চাল থেকেসরকার লাভ করেনা।কারন বিমান ট্রেন তেল চাল এগুলো সবগুলো্‌ই সরকারের লস প্রজেক্ট শুধুমাত্ত জনগনের ভালোর জন্য এগুলো চালু থাকে।

    • ভাইজানরা টিউনের আলোচনায় আমি যাব না কারন অতো জ্ঞান আমার নাই। তবে হাসিব ভাই ব্ল্যাক-ক্যাটদের কোথায় দেখেন সেটা যদি জানাইতেন।

      আর আরেকটা কথা মামুন এবং হাসিবকে তোমরা টপটিউনার কিন্তু টিউনটাতে বানান ভুল ২১ টা, মামুনের প্রথম কমেন্টে বানান ভুল ২০টা পরেরটায় ১৫টা আর পাংচুয়েশনে (বিশেষ করে দাড়ির পর স্পেস না দেয়া) ভুল কয়েকডজন মামুনের। ভাইরে বানানের প্রতি একটু সতর্ক হওরে ভাই কারন তোমরা টপটিউনার। আর ভুল ধরলাম বলে রাগ কইরো না আবার।

  6. সালমান Saleh badboy says:

    moner majhe onek question.??? deshk k niya onek vabna but prokash korte icha kore na .. coz lav ki tatee?? but onek a prokash korse amio tai vabsi kisu vabnar kotha janano dorker manush k… dekhi akta tune korbooo…

  7. Sammo SAM সাম্য says:

    @হাসিব, আরেকটু টেকি হইলে ভালো লাগতো।
    তবে ভালো লেখসো।

  8. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি এর সঠিক অর্থ জারা জানেনা আমার ধারনা তারা কোন মায়ের সন্থান নয়।আজকের নেতাকমিরাও একই ধরনের।

  9. ইস্যু যাই হোক না কেন, এরকম জঘন্য হত্যা কান্ডের দৃস্টান্তমুলক শাস্তি হওয়া উচিৎ। শুধু উচিৎ বললেও হবে না, দৃস্টান্তমুলক শাস্তি দিতেই হবে।
    তানাহলেতো চলতেই থাকবে…
    লেখক বলেছেন——বিডিআর বিদ্রোহ- শুধুমাত্র বিডিআরদেরই কি দোষ ছিল?—–ভাল লিখেছেন।

    ———————–ধরুন একটা খুন হল, এখন খুনির পিছনে করোর হাত থাকতে পারে, তাকে পাওয়া না গেলেও খুনিকেতো শাস্তি পেতেই হবে।
    ———————–তিন চোর চুরি করলো ধরতে গিয়ে একজনকে ধরা গেল, এখন বাকিদের পাচ্ছিনা বলে কি তাকে ছেরে দেবো।
    ” কান টানলে মাথা আসে ” এটাতো জানি তাহলে হাতে থাকা কানগুলোকে টেনে টেনে ওই মাথাদের হদিস পাওয়া যাওয়ার কথা তাইনা।
    —আমি কিন্তু করো প্রতি ক্ষেপা নেই।
    ” বিডিআরদেরই ” বলতে সব বিডিআরদের বুঝায়। আমি কিন্তু তাদেরকেই দোষ দিব কেননা তাদের ব্যবহার করবে আর তারা …
    আমি যতটা জানি প্রায় আরমি সৈনিকরাই তাদের অফিসারদের উপর কম বেশি ক্ষ্যাপা থাকে তাই বলে কি…
    আমার একজনকে খুব মারতে মনে চায় সে আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু বিবেগে বাধা দেয়, আইনকে ভয় পাই , পিলখানার মত একটা সুযোগ পেলে দেব নাকি?
    সব শেষে বলি সব অপরাধিদেরই বিচার চাই, পিছনে যারা আছে তাদেরকে খুজে বের করে শাস্তি দিতে হবে।
    —তবে ভাবতে খারাপ লাগে কেউ কেউ তার অপরাধের থেকে বেশি শাস্তি পেয়ে যাবে।

  10.  রনি পারভেজ says:

    :) :)
    প্রযুক্তি বিষয়ক কালোত্তীর্ণ পোস্ট। ;)

Leave a Reply

You must be logged in to post a comment.