উবুন্টু লিনাক্সে Compiz Fusion

উবুন্টু নিয়ে আমার লেখা পূর্বের টিউন গুলো

যা আপনাদের উবুন্টু ব্যবহারে আগ্রহী করে তুলবেএবং সঠিক ভাবে উবুন্টু ব্যবহার করতে সাহায্য করবে।

compiz fusion thumb  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

আশাকরি আমার পূর্বের টিউটোরিয়াল গুলো আপনাদের কাজে এসেছে এবং আপনারা লিনাক্স ব্যবহার শুরু করেছেন। কিন্তু একটা জিনিষ আপনাকে এখনো টানছে সেটি হল ভিসটার থ্রিডি এ্যাফেক্ট। মন খারাপের কিছু নেই লিনাক্সের জন্যও এমন কিছু আছে যা ভিসতার থেকেও আকার্ষনীয়। এর নাম হচ্ছে কমপিজ ফিউশন। এটি মূলত একটি স্পেশাল ইফেক্ট যুক্ত ডেক্সটপ ম্যানেজার ইন্টিগ্রেশন যা গনোম বা কেডিই ডেক্সটপ ম্যানেজারের সাথে ভালো ভাবে কাজ করে। তবে এজন্য মোটামুটি মানের গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। আমার গ্রাফিক্স কার্ড এনভিডিয়া জিফোর্স ৪০০০ এমএক্স ১২৮ এমবি রেম আমি ভালো ভাবেই কমপিজ ফিউশন চালাতে পারি।

তবে আসুন শুরু করিঃ

উবুন্টুতে বাইডিফল্ট কমপিজ ইনস্টল করা থাকে তবে আপনাকে এর সাথে কমপিজ সেটিংস ম্যানেজার ইনস্টল করতে হবে। এজন্য প্রথমে ইন্টারনেটে সংযুক্ত হোন। এবার সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করুন। ধরেনিচ্ছি আমার উবুন্টুর পূর্ববর্তী টিউটোরিয়াল অনুযায়ী Settings > Repositories এ Ubuntu Software এ সবগুলো রিপোজিটরি অপশনে চেকমার্ক দিয়ে দিয়েছেন। এবার উইন্ডোটি ক্লোজ করে সিনাপটিকের রিলোড বাটনে ক্লিক করে সফটওয়্যার লিস্ট গুলো আপডেট করে নিন। এবার সার্চ আইকনে ক্লিক করে compiz টাইপ করে এন্টার দিন তাহলে কমপিজ সম্পর্কিত সকল এপ্লিকেশন দেখতে পাবেন। এখান থেকে নিম্নোক্ত এপ্লিকেশন গুলো তে রাইট ক্লিক করে Mark for installation দিয়ে দিনঃ

screenshot 01  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

compiz
compizconfig-settings-manager ( কমপিজ সেটিঙস ম্যানেজার দ্বারা বিভিন্ন এফেক্ট এনাবল ডিজেবল করতে পারবেন)
compiz-core
compiz-fusion-plugins-extra
compiz-fusion-plugins-main
compiz-fusion-plugins-unsupported
compiz-gnome ( যদি আপনি গনোম ডেক্সটপ ব্যবহার করেন )
compiz-kde ( যদি কেডিই ডেক্সটপ ব্যবহার করেন )
compiz-plugins
emerald ( কম্পিজ থিমের জন্য এপ্লিকেশন )
fusion-icon ( টাক্সবারে কম্পিজ আইকন থাকবে যা দ্বারা আপনি কমপিজ এনাবল ডিজেবল করতে পারবেন)
cairo-clock ( এটা প্রয়োজনীয় নয় তবে আপনি ট্রান্সপারেন্ট এনালগ ক্লক চাইলে এটাও ইনস্টল করতে পারেন)

ব্যাস এবার এপ্লাই বাটনে ক্লিক করে প্যাকেজ গুলো ইনস্টল করে নিন।

এবার System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন।

screenshot 02  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

কি কমপিজ এনাবল হচ্ছেনা??

তাহলে আপনাকে কমপিজ এনাবলের জন্য আপনার গ্রাফিক্স কার্ডের জন্য প্রোপাইটারী ড্রাইভার ইনস্টল করতে হবে।

envyng 3  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

আপনার গ্রাফিক্স কার্ড যদি এটিআই বা এনভিডিয়া হয় তাহলে আপনাকে http://www.albertomilone.com/index.html থেকে Envy Legacy (উবুন্টুর পুরোনো ভার্সন হলে) EnvyNG (হার্ডি হ্যারন বা ইন্টারপিড আইবেক্স হলে) ডাউনলোড করে নিতে হবে। রিপোজিটরি থেকে ডাউনলোড করতে হলে সার্চ করে দেখুন envyng-core প্যাকেজটি আছে কিনা। সাথে envyng-gtk এবং envyng-qt(যদি গ্রাফিক্যালি ড্রাইভার ইনস্টল করতে চান। তবে আমি এখানে টেক্সট মোডেই দেখাচ্ছি তাই আমি শুধু envyng-core,envyng-gtk ইনস্টল করে নিলাম।ইনস্টলের পরে Terminal ওপেন করুন এবং টাইপ করুন sudo envyng -t এবং এন্টার দিন তাহলে আপনি নিম্নোক্ত অপশন গুলো পাবেন। স্ক্রিনশটটি দেখুন

screenshot 03  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

এবার আপনার কার্ডটি যদি এনভিডিয়া হয় তাহলে 1 লিখে এন্টার দিন আর আপনার কার্ডটি যদি এটিআই হয় তাহলে 3 লিখে এন্টার দিন তাহলে নিচের স্ক্রিনশটের মত অপশন দেখতে পাবেন।

screenshot 04  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

এখানে যে ড্রাইভার টির পাশে কমপাটিবল এবং রিকমনডেড + চিহ্ন দেয়া আছে সেটাই ইনস্টল করা ভালো। এটি আমার কার্ডের জন্য
| 2 | 96.43.09-0ubuntu1 | 96.43.09-0ubuntu1 | + | +

এই ড্রাইভার টি রিকমেন্ড করেছে তাই আমি 2 লিখে এন্টার দিলাম এর ফলে envyng উক্ত ড্রাইভারটি ডাউনলোড এবং ইনস্টল করবে। এবার আপনার উবুন্টুটি রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে এবার একই ভাবে System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন। এবার নিশ্চই কমপিজ এনাবল হবে। আপনি Applications > System tools > Comopiz Fusion Icon এপ্লিকেশন টি ওপেন করুন তাহলে টাস্কবারে/প্যানেলে কমপিজ আইকন দেখতে পাবেন। তাতে রাইট ক্লিক করে Select Window Manager থেকে কমপিজ এনাবল ডিজএবল করতে পারবেন। তবে কমপিজ এনাবল করলে কিছু কিছু ক্ষেত্রে ডেক্সটপ রেজুলেশন কমে যেতে পারে যদি পুরোন মডেলের মনিটর হয়। আপনি রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন বা এনভিডিয়া কার্ডের ক্ষেত্রে nvidia-settings সিনাপটিকস থেকে ইনস্টল করতে পারেন এতে আপনি এনভিডিয়া কার্ডের সেটিংস পরিবর্তনের অপশন পাবেন।

screenshot 05  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

এবার আসুন দেখি কমপিজ ফিউশনের জাদু!

এবার কমপিজের বিভিন্ন অপশন এনাবলের জন্য System > Preferences > থেকে CompizConfig Settings Manager ওপেন করুন।

screenshot 06  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট এনাবল করতে পারবেন। আমি একটি ইফেক্ট এনাবল করে দেখাচ্ছি

screenshot 07  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

আমি Expo ইফেক্ট টি এনাবল করবো এখন সেটিতে ক্লিক করলাম এখানে ডানপাশের বাটনটিতে ক্লিক করলে আপনি শর্টকাট কি সেট করার অপশন পাবেন আমি এখানে Super+e সেট করলাম Super হচ্ছে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন টি আর নিচের Button 1 হচ্ছে আপনার মাউসের লেফ্ট বাটন। এবার বামের Enable Expo টি চেকমার্ক করে দিলে ইফেক্ট টি এনাবল হবে। এখন আমি Super+e চাপলে এই ইফেক্ট টি পাচ্ছি।

  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

এবং থ্রিডি ডেক্সটপঃ

  উবুন্টু লিনাক্সে Compiz Fusion | Techtunes

আর আপনি যদি প্রোপাইটারী ড্রাইভার টি আনইনস্টল করতে চান তাহলে আগের মত sudo envyng -t টাইপ করে অপশন থেকে এনভিডিয়া হলে ২ বা এটিআই হলে ৪ দিয়ে এন্টার চাপলে ড্রাইভারটি আনইনস্টল হয়ে যাবে।

ব্যস আপনার ডেক্সটপ ইফেক্ট আপনার বন্ধুকে দেখান সে নিশ্চই লিনাক্স ব্যবহারের জন্য পাগল হয়ে যাবে। কমপিজ ফিউশন ইফেক্ট উইন্ডোজ ভিসতার চেয়ে ঢের আকর্ষনীয়।

9 Responses to “উবুন্টু লিনাক্সে Compiz Fusion”

  1. দুঃসাহসী টিনটিনটিনটিন says:

    ভাইজান উবুন্তু তে সুইচ হইলাম ….. এখনও কিছু সমস্যা আছে ……… বড় সমস্যাটা হচ্ছে ইউনিকোড সেটিংস কনফিগার করা …… একটু ডিটেইলে জানাবেন ….. অনেক ঘাটাঘাটি করলাম ….. কিচ্ছু পাইনাই ……… পাইলেও বুঝি নাই।

  2. একটু পরিষ্কার করে বলবেন কি সমস্যা । যদি ইউনিকোডে লেখার কথা বলেথাকেন তবে আপনি লিনাক্সের ডিফল্ট বাংলা লেআউট প্রভাত ফনেটিক বা ফোনেটিক এ স্বাচ্ছন্দ বোধ না করলে ইউনিজয় লেআউট ব্যবহার করতে পারেন। ইনস্টল প্রক্রিয়া এই দুটো টিউটোরিয়ালে দেয়া আছে

    http://omi.net.bd/122

    http://omi.net.bd/124

    আর অন্য কোন সমস্যা থাকলে জানান

  3. মেহেদী হাসানমেহেদী হাসান says:

    উবুন্টু rocks.. আপনিও..

  4. smilitude অনাহুত আগন্তুক says:

    ভাইরে, আপনি বস! এইরকম জিনিস লিখতে প্রচুর সময় + পরিশ্রম লাগে!

  5. টিউন গুলো যদি আপনাদের কাজে আসে এবং আপনারা উপকুত হন তাহলে তার কাছে এই সামান্য পরিশ্রম কিছুই না :)

  6. টর্নেডোটর্নেডো says:

    আমারটাতে 3ডি ডেস্কটপ আসছে না। কি ভাবে তা একটিভ করব।

  7. আপনার গ্রাফিক্স কার্ডের কনফিগারেশন কি ? এনভিডিয়া , এটিআই নাকি মাদারবোর্ড বিল্টইন?

Leave a Reply

You must be logged in to post a comment.