সারাবিশ্বে ল্যান্ডফোন ব্যাবহারকারীর সংখ্যা ক্রমশই কমছে!

the worlds communication thumb910235 সারাবিশ্বে ল্যান্ডফোন ব্যাবহারকারীর সংখ্যা ক্রমশই কমছে! | Techtunesসারাবিশ্বেই ক্রমসই কমছে ল্যান্ডফোন ব্যাবহারকারীর সংখ্যা। বিশ্বের মোবাইলফোনের একাধিপত্যে ল্যান্ডফোনের সার্ভিস এখন অনেকটাই কোনঠাসা। ইন্টারনেট সূত্রে জানা গেছে শুধুমাত্র ইউরোপে দেশগুলো থেকে গত দুই বছরে ল্যান্ডফোন ব্যাবসা থেকে আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। ইরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর তথ্য উপাত্ত থেকে জানা যায়, ২০০৫ সালের তুলনায় ২০০৬ ও ২০০৭ সালে ল্যান্ডফোনের আয় কমেছে শতকরা ১৭ শতাংশ ও ৩১ শতাংশ। ধারনা করা হচ্ছে ২০০৮ সালে ল্যান্ডফোনের আয় ৫০ শতাংশের উপর কমে যেতে পারে। এ প্রসংগে যুক্তরাজ্যের টেলিকমিউনিকেশন মার্কেটের গবেষক পিটার কেইন জানান যুক্তরাজ্যে শুধু ল্যান্ডফোনের আয় কমেছে তাই নয় বরং বিপুল পরিমান মানুষ তাদের সংযোগ বিছিন্ন করেছে এবং মোবাইল ফোন ব্যাবহার করছে। ইউরোপের দেশগুলোর ২০০৪ সাল পর্যন্ত ল্যান্ডফোনে খরচের পরিমান ছিল মোবাইল ফোনের দ্বিগুনেরও বেশি। কিন্তু ক্রমে মোবাইল ফোনের বিভিন্ন সুবিধার কারনে ল্যান্ডফোনে খরচের প্রবনতা আশংকাজনক হারে কমে এসেছে। ইউরোপিয়ার ইউনিয়ানের তথ্য অনুযায়ী তাদের ১১২ কোটি ল্যান্ডফোন সংযোগ আছে । অন্যদিকে মোবাইল ফোন সংযোগ আছে ১৪৬ কোটির চেয়েও বেশি।

 সারাবিশ্বে ল্যান্ডফোন ব্যাবহারকারীর সংখ্যা ক্রমশই কমছে! | Techtunes

Leave a Reply

You must be logged in to post a comment.