পৃথিবীতে বসেই মহাকাশচারীর সাথে যোগাযোগ করুন

NASA এনে দিচ্ছে এই অভূতপূর্ব সুযোগ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA সর্বজনসাধারনের উদ্দেশ্যে জানিয়েছে যে মহাকাশযান Endeavour’এর কন্ট্রোল রুমের সাথে ২০ মিনিটের সংযোগ স্থাপন করা হবে, এবং এই সময়ের মধ্যে যতোগুলি সম্ভব প্রশ্ন করা হবে মহাকাশচারীদের কাছে। NASA’র মিশন কন্ট্রোলে বসে astronaut Mike Massimino সবার প্রশ্ন পাঠাবেন মহাকাশযানে, তিনি থাকছেন NASA’র Houston Mission Control Center’এ। Endeavour ২০ মিনিটের জন্য স্পেস স্টেশনে ডকিং করা হবে, তখনই চলবে এই প্রশ্নোত্তরের পালা। আজ এই মহাকাশযান তার যাত্রাপথে পাড়ি দিচ্ছে। বৃহষ্পতিবার ১১’ই ফেব্রুয়ারী ২০১০ পর্যন্ত জনসাধারনের প্রশ্ন নেওয়া হবে। NASA Television এই প্রশ্নোত্তরের পালা সরাসরি সম্প্রচার করবে 2:24 a.m. CST ~ February 11 তারিখে।

আমি একটি ব্লগ বানিয়ে তাতে লাইভ টিভি স্থাপন করে দিয়েছি, উপরে জানানো তারিখে নির্দিষ্ট সময়ে ব্লগে গিয়ে সরাসরি দেখতে পারেন সরাসরি সম্প্রচার। আত্মীয় ও নিকট বন্ধুমহলেও জানাতে পারেন। ব্লগে নাসা লাইভ টিভি দেখতে এখানে ক্লিক করুনfavicons?domain=nasatvchannel.blogspot পৃথিবীতে বসেই মহাকাশচারীর সাথে যোগাযোগ করুন | Techtunes (অন্য লাইভ সম্প্রচার জারি আছে এই মুহুর্তে)।

কিভাবে আপনাদের প্রশ্ন পাঠাবেন? অবশ্যই আপনার ট্যুইটার একাউন্ট থাকতে হবে। Astronaut Mike Massimino’কে প্রশ্ন পাঠাবেন, তার একাউন্ট হচ্ছে @Astro_Mike কিম্বা আপনাদের ট্যুইটের মধ্যে #askastro লিখবেন। যথোপযুক্ত ভালো মানের প্রশ্ন হলেই আপনার উত্তর পেয়ে যাবেন উক্ত তারিখের নির্দিষ্ট সময়ে। বিরল এই সুযোগ হাতছাড়া করবেন না, আপনাদের প্রশ্ন পাঠান তাড়াতাড়ি

NASA-Twitter-Mike

মহাকাশ থেকে ইতিপূর্বেই জানুয়ারি ২২ তারিখে ইন্টারনেট এক্সেস করে ট্যুইট করেছিলেন Expedition 22 Flight Engineer T.J. Creamer (@Astro-TJ)। মহাকাশচারীদের এই ইন্টারনেট এক্সেস সিস্টেমকে বলা হচ্ছে Crew Support LAN।

NASA-Twitter-Creamer

**** লাইভ প্রশ্নোত্তরের পালার সময় পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে NASA ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে।

favicons?domain=akashprodip.wordpress পৃথিবীতে বসেই মহাকাশচারীর সাথে যোগাযোগ করুন | Techtuneshttp://akashprodip.wordpress.com/favicons?domain=akashprodip.wordpress পৃথিবীতে বসেই মহাকাশচারীর সাথে যোগাযোগ করুন | Techtunes

 পৃথিবীতে বসেই মহাকাশচারীর সাথে যোগাযোগ করুন | Techtunes2 people like this post.

3 Responses to “পৃথিবীতে বসেই মহাকাশচারীর সাথে যোগাযোগ করুন”

  1. Mohammad Yeakub এম ইয়াকুব (167 comments) says:

    দেখি এবার প্রশ্নোত্তরের এই সুযোগ কাজে লাগানো যায় কি না? ধন্যবাদ।

  2. টিনটিন সোহান টিনটিন (844 comments) says:

    ব্যাতিক্রমী একটা নিউজ …… রিয়াপুকে ধন্যবাদ

Leave a Reply

You must be logged in to post a comment.