ফেইসবুক জিতল ৭১ কোটি ডলার

facebook logo ফেইসবুক জিতল ৭১ কোটি ডলার | Techtunes

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক সম্প্রতি অ্যান্টি স্প্যাম মামলায় ৭১ কোটি ১০ লাখ ডলার পেয়েছে।ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান সানফোর্ড ওয়ালস নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলায় জয়ী হয়ে ফেইসবুকের এ অর্জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে এ রায় ঘোষণা করা হয়। এ রায়ের ফলে অ্যান্টি স্পামের বিরুদ্ধে বড় একটি জয় পেল ফেইসবুক।
স্প্যাম প্রেরণকারীদের জন্য এ রায়টি একটি আগাম সতর্কতা বলে মন্তব্য করেছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা। ক্রমেই বিভিন্ন সামাজিক সাইট ও ব্লগ ব্যবহারকারীদের স্প্যাম মেইল পাঠানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথাও জানান বিশেষজ্ঞরা। ফেইসবুকের করা মামলায় বলা হয়, গত ফেব্রুয়ারিতে সানফোর্ড ওয়ালস অনুমতি ছাড়াই ফেইসবুক ব্যবহারকারীদের ওয়াল, মেইল বক্স ও বার্তার মাধ্যমে নিজেদের বিজ্ঞাপন প্রচার করছিল।
ফেইসবুকের নিজস্ব ব্লগে বলা হয়, এ ধরনের স্প্যাম কার্যক্রম ফেইসবুক ব্যবহারকারীদের বিরক্ত ও বিব্রত করে। ব্যবহারকারীদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি দিতেই মামলার আশ্রয় নেওয়া হয়েছে। ব্লগে আরও বলা হয়, অ্যান্টি স্প্যামের বিরুদ্ধে এ জয়ের ফলে আমাদের ব্যবহারকারীরা এ ধরনের বার্তা থেকে মুক্ত থাকতে পারবে। এ ব্যাপারে সানফোর্ড ওয়ালসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি

 খবরের সোর্সঃ  প্রথমআলো

3 Responses to “ফেইসবুক জিতল ৭১ কোটি ডলার”

  1. Nurjahan ChowdhuryNurjahan says:

    দারুন একটা খবর। আদালতের কথা আসায়, আমাদের দেশের সম্প্রতি আদালতের রশিটা কোথায়, খুব জানতে ইচ্ছে করে সত্যি।

    ধন্যবাদ

  2. জয়টা আসলে “অ্যান্টি স্পামের” বিরুদ্ধে না… “স্পামের বিরুদ্ধে”

Leave a Reply

You must be logged in to post a comment.