যারা ওয়ারিদ ব্যবহার করেন তাদের কাছে বিনামূল্যে এসএমএস করতে পারবেন ওয়ারিদের ওয়েবসাইট (www.waridtel.com.bd) থেকে। মূলত আপনি যেকোন ওয়ারিদ নম্বর দ্বারা এই সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার মোবাইলে একটি এ্যাকটিভেশন কোড আসবে যার দ্বারা রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে।
এরপর থেকে আপনি লগইন করে WebToSMS থেকে যেকোন ওয়ারিদে ইচ্ছামত এসএমএস করতে পারেন।
আর এখান থেকে আপনার মোবাইলের এফএনএফ যোগ, ডিলিট করতে পারবেন বিনা খরচে (তবে এফএনএফ রিপ্লেস করলে ১০ টাকা চার্জ কাটা যাবে, তার চেয়ে এফএনএফ ডিলিট করে এ্যাড করা ভাল)। আর বিনাখরচে Recharge History দেখতে Account Information জানতে Address Book নম্বর যোগ করতে পারবেন।

|


দারুন একটা খবর জানালেন মেহেদী ভাই। দাড়াঁন কয়েকদিন গ্রামীণটা অফ করে ওয়ারিদ ইউজ করে দেখি।
অফ করার দরকার নেই, একবার রেজিষ্ট্রশন করলেই হবে।
যাক ওয়েব বেইসড সার্ভিস ওয়ালা একটা প্রভাইডার পাওয়া গেল। আকরাম ভাই ধন্যবাদ।
ওয়াও মেহেদি ভাই তো ফাটাফাটি নিউজ দিলেন একটা……….অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার একটা ওয়ারিদ সিম কিনতে ইচ্ছা করতেছে। আমার আবার মোবাইল হারানের বাতিক আছে। কনটাক গুলো ওয়েবে থাকলে একটু শান্তি পাব।
ওয়ারিদ ইন্টারনেট পোর্টাল সত্যিই মোবাইল জগতে এনে দিয়েছে নতুন মাত্রা। তবে ওয়ারিদের নেটওয়ার্ক এখনো শক্তিশালী নয় যার কারণে ওয়ারিদ এখনো পিছিয়ে আছে।
Ju¡¢lc R¡s¡ Bj¡l QmCe¡ z haÑj¡e pju Ju¡¢lc BpmC g¡V¡g¡¢V z