• 36 টিউন
  • 170 মন্তব্য
মোঃ আবু সাদেক

14685 days ago

আমি যতটুকু জানি, পেজ টাইপ বলতে গুগল পেজের থীম এবং কন্টেন্ট দুইটাকেই বুঝায়। আপনার ব্লগ ২টা দেখলাম। আমার একটা নিজস্ব মতামত হচ্ছে-ব্লগ যদি হয় এডসেন্স এ সাইন আপের জন্য,মানের ব্লগিং-এর প্রথম দিকে তাহলে শুধু ভাল এবং নিজের ইংরেজী লিখা দিন।টেম্পলেট নিয়ে কোনো ঘাটাঘাটিতে যাবে না। এইটা ভাই আরো পরের কাজ। আর কিছু লিখা কি আপনার ২ সাইটেই একইভাবে আছে? তাহলে মুছে দিন, কি দরকার? গুগল আপনার কন্টেন্টের কোয়ালিটি দেখবে। ভাল ৪/৫টি আর্টিকেলই আমার চোখে যথেষ্ঠ(কপির তুলনায় তো বটেই)। আর এখন http://bestpctips4u.blogspot.com/ সাইটে ইউটিউব, মেসেঞ্জার,নিচের এড এসব বাদ দিয়ে এপ্লাই করুন। একটা ইমেইল একাউন্ট বা একই ব্লগ দিয়ে বারবার এল্পাই করতে বোধহয় কোন সমস্যা নেই। আমি একবার আমার একটা ব্লগ ৩বারে দিয়ে এপ্রুভ হয়েছিল,আর তা অবশ্যই আগের ২ বারের ভুল ঠিক করার পর।
» 2010-03-16 22:31:11

স্যামসাং-এর মোবাইলে এবার ১ গিগাহার্জ মোবাইল প্রসেসর!

গতকাল টেকটিউনসে একটা টিউন করেছিলাম স্যামসাং-এর ১২ মেগাপিক্সেল ৩x অপটিক্যাল জুম ক্যামেরা মোবাইল নিয়ে।যারা ভেবেছেন বাহ বিশ্ব তো অনেক এগিয়ে গেছে তারা এখন আবার একটু নড়েচড়ে বসুন।কারন স্যামসাং-এরই আরেক জাদুকরী মোবাইল নির্মাণের প্রকল্প নিয়ে এইবারের টিউন।

Samsung logo স্যামসাং এর মোবাইলে এবার ১ গিগাহার্জ মোবাইল প্রসেসর! | Techtunes

আচ্ছা আপনার পিসির প্রসেসর কত গতির বলুনতো।সেটা কি এখনো পুরাতন জমানার মেগাহার্জ প্রসেসরবিশিষ্ট?তাহলে এইজাতীয় পিসিকে লজ্জা দিতেই মোবাইল বাজারে ১ গিগাহার্জের প্রসেসর নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং।শুধু কি তাই!আপনার ডিজিটাল ক্যামেরাকেও টিটকারি মারতে এইচডি ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক এই দুটোর সক্ষমতাও দেয়া হচ্ছে একে।

খুব বেশি দিন হয়নি স্যামসাং তাদের ১ গিগাহার্জ মোবাইল প্রসেসর ‘হামিং বার্ড’-এর কথা ঘোষনা করেছিল।সবাইই খুব অবাক হয়েছে তাদের নতুন এই ঘোষনা শুনে যে,এবার তার সাথে এইচডি ভিডিও নিয়েও মাতামাতি চলছে।এতোটা আসলে কেউ আশা করেনি।১ গিগাহার্জ প্রসেসর ARM Cortex-A8 বিশিষ্ট মোবাইল প্রসেসরের সাথে এবার সংযুক্ত করা হচ্ছে ১০৮০পি ৩০ এফপিএস ভিডিও রেকর্ড করার সক্ষমতা সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা চিপকে।এই প্রসেসরে বিদ্যুত খরচ কমাবার জন্য ৪৫ ন্যানোমিটার আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে যা মোবাইল ডিভাইসে এতো পাওয়ারফুল পারফরম্যান্স পাবার জন্য অত্যাবশ্যকীয়।আর ক্যাশ মেমোরি হচ্ছে এল২ ৫১২ কিলোবাইট।

এই প্রসেসরের মধ্য থাকছে বিল্ট ইন থ্রিডি ইঞ্জিন যা কিনা ১০৮০পি ফুল এইচডি ভিডিও চালাতে ও তা ৩০ এফপিএস-এ রেকর্ড করতে সক্ষম।১০৮০পি ফুল এইচডির একটা মাজেজা বলি।আপনি আপনার ৯৪৫/৯৬৫/জি৩১/জি৩৫ চীপসেটের ডুয়েল কোর পিসিতেও এক্সটার্নাল এজিপি ছাড়া এই ভিডিও সম্পূর্ণ ভালোভাবে রান করাতে পারবেন কিনা তা আসলে একটু ভেবেই দেখার বিষয়!সেখানে মোবাইলে!থাক!কিছু নাই বলি!এখানেই ক্ষান্ত হয়নি স্যামসাং।মোবাইলে নাকি আবার এইচডিএমআই ১.৩ ও ব্লুটুথ ২.০ ইন্টারফেস থাকবে! হালের দামি মাদারবোর্ডেও কিন্তু এখনো এইচডিএমআই ১.৩ ইন্টারফেসটি এতোটা সহজলভ্য হয়ে ওঠেনি।

1 GHz mobile processor স্যামসাং এর মোবাইলে এবার ১ গিগাহার্জ মোবাইল প্রসেসর! | Techtunes

এইটা কিন্তু মেইন প্রসেসরের কথা বললাম কথা বললাম এতোক্ষণ।এবার আসি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা চীপের কথায়।হ্যা পাঠক আমাদা সিস্টেম অন-চীপ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে,ফলে ছবির কোয়ালিটি ডিজিটাল ক্যামেরার চেয়ে কোনো অংশে কম হবে না,স্যামসাং-এর বিজ্ঞাপনে এইটাও একটা মুখ্য উপাদান বটে।আর বলা বাহুল্য এই ইমেজ সেন্সর ও মেইন প্রসেসরের থ্রিডি ক্যালকুলেশনের ক্ষমতাই এই ফনকে দিয়েছে এইচডি ভিডিও ধারন করার পর্যাপ্ত হার্ডওয়ার সাপোর্ট।ক্যামেরায় আরো থাকছে জেনন ফ্ল্যাশ, অটোফোকাস আর নতুন না হলেও উল্লেখ করার মতো ফিচার ডিজিটাল ক্যামেরার আদলে মেকানিক্যাল শাটার।

এখন পর্যন্ত পাওয়া খবরানুযায়ী আগামী বছরের জানুয়ারী থেকে স্যামসাং বাণিজ্যিকভাবে এই স্মার্টফোনের উৎপাদন শুর করবে।মডেল নাম্বার থেকে শুরু করে বাদবাকি ফিচার এখনো আমাদের অজানা।তবে শুধু প্রসেসর হয়তো এই বছরের শেষ নাগাদ আমরা দেখতে পেতে পারি।আর আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই এই সেট আলোর মুখ দেখতে যাচ্ছে,বিশেষজ্ঞদের অন্তত তাই ধারণা।

অরিজিনাল পোস্ট আর ১ গিগাহার্জ প্রসেসরের সম্পর্কে আরো তথ্য জানতে এই পোস্টটা দেখে আসতে পারেন.

2 Responses to “স্যামসাং-এর মোবাইলে এবার ১ গিগাহার্জ মোবাইল প্রসেসর!”

  1. Ruhul Aminমো: রুহুল আমীন (কোনাবাড়ী-গাজীপুর) / r.amin67@yahoo.com says:

    আগাম খবর দেওয়ার জন্য ধন্যবাদ ।
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  2. Ruhul Aminমো: রুহুল আমীন (কোনাবাড়ী-গাজীপুর) / r.amin67@yahoo.com says:

    কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন ???????
    ………………………………………………
    password দিয়ে কিভাবে সিডি রাইট করা যায় ?

Leave a Reply

You must be logged in to post a comment.

Data Recovery