থিম ফরেস্ট সাইটে আমার প্রথম ডিজাইন

গত এক মাসের প্রচেষ্টার ফলে অবশেষে আমার প্রথম টেম্পলেট থিমফরেস্ট সাইটে স্থান পেয়েছে। এই টেম্পলেট তৈরিতে আমার দুইজন ডিজাইনার কাজ করেছে। প্রথমজন ফটোশপে ডিজাইনটি তৈরি করে। দ্বিতীয় ডিজাইনার এটিকে HTML/CSS এ রূপান্তর করে। ফটোশপে টেম্পলেটটি তৈরি করতে আমাদের ৩ দিন সময় লেগেছিল। HTML/CSS এ রূপান্তর করতে আরো ২ দিন লাগল। এরপর যখন টেম্পলেটটি থিম ফরেস্টে জমা  দিলাম তখন কর্তৃপক্ষ এটিকে গ্রহণ করল না। বলল HTML এ আরো কাজ করতে হবে এবং কতগুলো ভুল ধরিয়ে দিল। এভাবে অন্তত ৪ থেকে ৫ বার ডিজাইনটিকে আমরা ঠিক করে জমা দিয়েছি এবং বারবার নতুন কোন সংশোধনী বের করে এটিকে ফিরিয়ে দেয়। অবশেষে গতকাল এটিকে গ্রহণ করেছে। কর্তৃপক্ষ এর দাম নির্ধারণ করেছে ১২ ডলার (প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ১০ ডলার)। প্রতিবার বিক্রি হলে ডিজাইনটির ৪০% আমরা পাব। এরই মধ্যে ডিজাইনটি বেশ কয়েকবার বিক্রি হয়ে গেছে।

এই লিংকে ক্লিক করে থিম ফরেস্ট সাইটে ডিজাইনটির বিস্তারিত বর্ণনা পাবেন।

থিম ফরেস্টের জন্য টেম্পলেট তৈরি করে আমার বেশ ভাল অভিজ্ঞতা হয়েছে। আশা করছি পরবর্তী টেম্পলেট তৈরি করতে এতটা সময় লাগবে না। আমার এই অভিজ্ঞতা নিয়ে পরে একসময় বিস্তারিত বর্ণনা করব। ডিজাইনটি কেমন হল জানাবেন।

01 Preview.  large preview থিম ফরেস্ট সাইটে আমার প্রথম ডিজাইন | Techtunes

One Response to “থিম ফরেস্ট সাইটে আমার প্রথম ডিজাইন”

  1. জাকারিয়া ভাই থিম টি সুন্দর হয়েছে :D

Leave a Reply

You must be logged in to post a comment.