টিনটিন
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার অনেক বড় বড় পাওয়া ও আছে ....টেকটিউনস ফ্যামিলির একজন হওয়া সেই বড় পাওয়ার একটি। স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন আবার সত্যি হলে হুশ জ্ঞান থাকেনা। যেমনটি হয়েছিল ছেলেবেলায় চিত্রাঙ্কন প্রোতিজোগীতায় জাতীয় পুরস্কার পাওয়ার পর। ভালো লাগে আড্ডা দিতে, হোক না সেটা অনলাইন অথবা রিয়েল লাইফ! সবসময় অপেক্ষায় থাকি সম্ভাবনাময় আগামীর ......... sohanboy_13@yahoo.com

ওয়েব পেজ মার্ক করুন উইয়ার্ড মার্কার দিয়ে

কিছুদিন আগে মজিলা ফায়ারফক্স ৩ এর একটি নতুন এ্যাডঅন নিয়ে লিখেছি। যেটা আপনাদের অনেকেরই কাজে এসেছে এবং আসবে।

এইবার কথা বলব ফায়ার ফক্সের আরো একটি নতুন এ্যাডঅন নিয়ে। আপনারা সবাই যে এইরকম ই একটা এ্যাডঅনের জন্যে অপেক্ষা করছিলেন এই ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত।

marker1 ওয়েব পেজ মার্ক করুন উইয়ার্ড মার্কার দিয়ে

আমরা সেই ছোট বেলা থেকেই, গল্পের বই অথবা সিলেবাসের কোন বইয়ে সুন্দর কোন উক্তি অথবা দরকারি কোন লাইন খুজে পেলে তা মার্কার দিয়ে মার্ক করে রাখতাম।

আমরা টেকিরা আজকাল কোন প্রয়োজনীয় রেফারেন্সের জন্যে প্রথমেই ঢু মারি ওয়েবে। এতে আমরা অনেক পাতা প্রিন্ট করি অথবা প্রয়োজনীয় কোন পেজ বুক মার্ক করে রাখি। যাতে পরে আমার সুবিধা হয়।

আপনাদের কারও কখনও কি মনে হয়েছে যে, ইসস্ যদি সেই ছোটবেলার মত পেজ গুলোকে মার্ক করে রাখতে পারতাম? তাহলে হয়ত কাজটা আরো সহজ হত।

marker2 ওয়েব পেজ মার্ক করুন উইয়ার্ড মার্কার দিয়ে

আমাদের আফসোসের দিনের অবসান ঘটাতে আমাদের সবার প্রিয় ব্রাউজার মজিলা এই রকমই একটি এ্যাডঅন নিয়ে এসেছে যার দ্বারা আপনি বিভিন্ন রঙের মার্কার দিয়ে আপনার দরকারি পেজ মার্ক এবং সেভ ও করতে পারবেন।

marker3 ওয়েব পেজ মার্ক করুন উইয়ার্ড মার্কার দিয়ে

ডাউনলোড উইয়ার্ড মার্কার



মোট 5 টি মন্তব্য করা হয়েছে

  1. শফিউল

    দারুন! ফায়ারফক্স জিন্দাবাদ!

  2. প্রযুক্তিবিদ

    হুমম কাজের এডঅন।

  3. টিনটিন

    ফায়ারফক্স দীর্ঘজিবী হোক!

  4. শাহজালাল

    গুড টিউন সোহান, কিপ ইট আপ।

  5. টিনটিন

    ধন্যবাদ জালাল ভাই।

আপনার মন্তব্য দিন