ভাবো মন
দমে দম
রাহা দূর
বেলা কম!!
আধুনিক তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়ন আমাদের কাজগুলো কে সংক্ষিপ্ত সময়ের আওতায় করেছে সহজ, সুন্দর ও যুৎসই। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে সময়ের যথাযথ প্রয়োগ হওয়া দরকার, যা আমরা অনেকেই করতে পারছিনা। অত্যন্ত সদিচ্ছা থাকা সত্বেও আমাদের অনেকেই সময়ের কারণে পিছিয়ে পরছি।
আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা আমাদের অনলাইন নেটওয়ার্ক এতটাই বিস্তৃত করেছি যা ঠিকভাবে নিয়ন্ত্রন করতে আমরা প্রতিনিয়তই হিমশিম খাচ্ছি। একটা ম্যানেজ করতে গিয়ে আরেকটির কথা হয়ত ভুলেই গেছি!! রীতিমত চুল ছিরে ফেলার দশা!
কিন্তু একবার ভেবে দেখুন, যদি এই সমস্ত নেটওয়ার্ক একটি প্লাটফর্মের আওতায় আনা যায়!! তাহলে কেমন হবে???
আমি গুল মারছি না বন্ধুগণ, ডিগসবি এমন ই একটি অসাধারন মাল্টিটাস্কিং প্লাটফর্ম। ডিগসবি এমন একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন যা আপনার আই,এম অ্যাকাউন্ট (yahoo messenger, AIM, MSN ও Google talk) ই মেইল অ্যাকাউন্ট (gmail, yahoo, hotmail ও AOL) এবং বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক (facebook, myspace ও twitter) এর মধ্যে চমৎকার সমন্বয়সাধান করে।

প্রথমবার আপনার প্রয়োজনীয় সকল নেটওয়ার্কের তথ্য সেভ করে লগইন করুন। পরবর্তী সময় গুলোতে আপনাকে আলাদা করে আর এই সমস্ত নেটওয়ার্ক সমূহকে সময় দিতে হবে না। আপনি শুধু লগইন করে বসে থাকুন। অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে থাকুন। আপনার কোন মেইল আসলে অথবা কোন সোসিয়াল নেটওয়ার্ক এর আপডেট হলে হলে ডিগসবি তৎক্ষনাত আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে। ডিগসবি এর মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কিছু কমান্ড সরাসরি ব্যবহার করতে পারবেন। যেমন- মেইলকে mark read as করা, স্প্যাম হিসেবে চিহ্নত করা ও মেইল মুছে ফেলা।

ডিগসবি দিয়ে একই সাথে বিভিন্ন নেটওয়ার্কের আওতাভূক্ত বন্ধুদের সাথে চ্যাট ও করতে পারবেন! চ্যাটের ক্ষেত্রে ডিগসবি যে আকর্ষনীয় সংযোজন করেছে তা হল ট্যাব চ্যাটিং সিস্টেম। সুতরাং একই ডায়লগ বক্সের ভেতর বিভিন্ন নেটওয়ার্ক এর বন্ধুদের সাথে একই সময়ে চ্যাট করুন। যার ফলে আপনার টাস্কবারটি অযথা উইন্ডোর ছরাছরি হবে না।এর স্কীনগুলো সহজ আকর্ষনীয় এবং বোধগম্য।তাই এই প্ল্যাটফর্মটি অতি সহজেই আপনার দৃষ্টি আকর্ষন করবে। এর আকর্ষনীয় স্কীনগুলো আপনাকে মাল্টিটাস্কিং এর আলাদা মজা এনে দিবে।

তাহলে আর দেরী না করে এখনই বসে পড়ুন ডিগসবি নিয়ে এবং আপনার অনলাইন জীবনকে নিয়ে আসুন আপনার হাতের মুঠোয়।
আশা করি এই টিউন টি আপনাদের অনেক কাজে আসবে!
- প্রোডাক্ট পাতা: http://digsby.com
- ডাউনলোড পাতা : ক্লিক করুন






সময়োপযোগী । ভালো লাগলো ।
ভালোই তবে এখানে কি ভিডিও কনফারেন্সিং এর কোনো সুযোগ আছে কি না, সেটা একটু দেখা দরকার!
না রিন ভাইয়া আপাতত এতে ভিডিও কনফারেন্সিং এর অপশন টি নেই। তবে এর এর আপেডট ভার্সন গুলোর সাথে থাকবে বলে আমার ধারনা।
আমি তো ইন্সটল করে পুরা তাজ্জব হয়ে গেছি। জোস এটা টিউন লেখেছেন।
ধন্যবাদ প্রযুক্তিবিদ ভাইয়া কে।
ডিগসবাই সত্যিই অনলাইন জীবনকে সহজ করে তোলার মত একটি সফট। যারা এখনও ব্যবহার করে দেখেননি তাদের অবশ্যই ব্যবহার করার সুপারিশ দিলাম। আর সুপেরিওর সোহান কে Thanks.
ধন্যবাদ শফিউল ভাই। আমার টিউন আপনাদের কাজে আসছে, এতেই আমার সার্থকতা।
ভাবো মন
দমে দম
রাহা দূর
বেলা কম!
কথাটা আসলে, খুব বেশী সত্য হয়েগেল এ সফট। সোহান ভাই, “অদ্ভুত ধন্যবাদ” জানাই আপনাকে। দারুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হুম, রায়হান ভাই আপনি ঠিক ই ধরেছেন……সফটওয়্যার টা ব্যাবহার করা মাত্র ই এই লাই্ন গুলো আমার মাথায় এসেছিল। কিন্তু অনেকেই এখনো এই সফটওয়্যারটির ব্যাপারে জানেই না। এই টিউনটি তে আমি আশানূরুপ সাড়া পাচ্ছি না। কি জানি সমস্যা টা কোথায়!
সোহান ভাই
“আশানূরুপ সাড়া পাচ্ছি না” হতাশের সুর কেন ভাই ?
মরুর দেশ পযর্ন্ত পৌছিয়ে দিয়েছেন আপনি ।আস্তে আস্তে সবাই জেনে যাবে । ভালো জিনিসে কদর তাড়াতারি পাওয়া যাই না ,একটু সময় লাগবে।
আপনার এ লেখাটা যদি বিজ্ঞানী.কমে পাঠানো যায় তবে আরো বেশী করে প্রচার হতে পারে কারণ বিজ্ঞানী.কমে প্রবাসী ও দেশে অনেকে লগইন করে ও প্রচুর লেখা লেখী ও হয় তথ্য ওপ্রযুক্তি সম্পর্কে।
আমার মনে হয় আপনার সমস্যার কিছুটা সমাধান হয়তো আসতে পারে।
দেশ কে উন্নতির দিকে নিয়ে যাবার লক্ষে সবাই কে টীমওয়াক করতেই হবে ভাই ,হতাশা কে বিদায় জানাতে হবেই । আমি,তুমি থেকে উর্ধে উঠতেই হবে । নিজেকে ভালোবেশে নয় দেশকে ভালোবেশে।
সফটওয়্যার টা ব্যাবহার করা মাত্র ই যার মথায় এতো সুন্দর লাইন আসে ,ভাবতে কষ্ট হয় না সে দেশ কে কতটুকু ভালোবাসে।
হতাশা হোক নিপাত
ধর্য্যতেই আশির্বাদ।
মরুর দেশ থেকে।
আমি যদি কোন ভূল না করে থাকি, আমার জানামতে বিঞ্জানী.কম গত তিনদিন হল হ্যাক করা হয়েছে! অথবা তাদের টেকনিক্যাল কোন প্রবলেম ও হতে পারে।
সোহান ভাই, সমস্যা হোলো আমরা ইয়াহু, হটমেইল ব্যবহার করতে করতে আমরা আর কিছু ব্যবহার করতে ইচছা করে না।
সেটা সম্পূর্ণ আপনার সমস্যা। আপনি যদি আপডেটেড না থেকে ব্যাকডেটেড থাকতে চান তাহলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে আমার ধারনা। (আসলে এটা আমাদের সবারই ধারনা।)]
ধন্যবাদ।
বিজ্ঞানী.কমে ঢুকিনি এতো দিন, এবং আজ ঢুকলাম আভিভূত হলাম।
দেখি ওখানে কিছু দিন ঢু মারি!
বিদায়!
বিদায় মানে? আপনি কী আর এখানে লিখবেন না?
বুঝতেছি না, ভ্যাগাবন্ডের স্বভাব আমার। এখনও কোথাও মনের মতো পাচ্ছি না, হয়তো যেখানে পাবো সেখানে কিছু দিন গেজিয়ে আবারও ছুটবো নতুন কিছুর আশায়। কুকুরের লেজ আর আমার স্বভাব এরকমই চলছে মহাবিশ্বের মতো প্রসারমান, সংকুচিত হবার কোনো লক্ষণ নেই!
kub valo jinis thanks…………..but
ডিগসবাই দিয়ে একই সাথে বিভিন্ন নেটওয়ার্কের আওতাভূক্ত বন্ধুদের সাথে চ্যাট ও করতে পারবেন! চ্যাটের ক্ষেত্রে ডিগসবাই যে আকর্ষনীয় সংযোজন করেছে তা হল ট্যাব চ্যাটিং সিস্টেম। সুতরাং একই ডায়লগ বক্সের ভেতর বিভিন্ন নেটওয়ার্ক এর বন্ধুদের সাথে একই সময়ে চ্যাট করুন। যার ফলে আপনার টাস্কবারটি অযথা উইন্ডোর ছরাছরি হবে না।
Ami chatin korte parci na pls bhai somadhan chai…………pls
ঠিক চ্যাটিং করতেই কি সমস্যা হচ্ছে না কি আপনি ট্যাব চ্যাটিংটা বুঝতে পারছেন না? পরিস্কার করে বললে উত্তর দিতে সুবিধা হত ভাই………….
কি নিপু ভাই………..চ্যাট করতে পারছেন না but চুরিচামারি তো ভালো ই করলেন…………সামহোয়্যারইনে আমার আর টেকটিউনসের টিউন মেরে দিলেন ??………….প্রথমে আপনাকে চিনতে পারিনাই……………সবাইকে বলি এই্ নিপুই সেই খানদানি চোর যে নাকি টেকটিউনস এর টিউন মারতেছে…………
chat kivabe korbo chat korar options ta kothai……. sudu mail asce frind list ki vabe korbo apnar 1.no.pic ar moto list korte parcina…….
bhaire chana chana lage………
jai hok apnar vul hotce kotao……….
ভাই আপনার নামটা জানাবেন আমার জীবেনর প্রথম এই সাইটে ঢুকলাম / আমি এই সাইটে কি কি পেতে পারি জানাবেন কি ?
টেকটিউনসে আপনি টেকনোলজি নিয়ে ব্লগ করতে পারবেন। আর কি ভাবে করবেন তা জানতে http://techtunes.com.bd/tuning-guide/ ক্লিক করুন।
দেখেই মনটা ভালো হয়ে গেল এই সেহরীর সময়ে ……. নিজের লেখা একটা টিউন 500 হিট পেয়েছে। আমার কীবোর্ড টেপা সার্থক মনে হচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এইটা ই রেকর্ড হিট ?? কেউ কি দয়া করে জানাবেন??