Banshee – ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার

শুধুমাত্র লিনাক্স ও ম্যাক ইউজারদের জন্য

গান শুনতে আমরা কমবেশী সবাই পছন্দ করি। যারা কম্পিউটারে গান শোনেন এবং যার অনেকগুলো গানের সংগ্রহশালা আছে তারা নিশ্চই এমন একটি সফটওয়্যার চান যার মাধ্যমে বিভিন্ন গায়ক বা বিভিন্ন এলবামের গান সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় যাতে সহজেই গানসমূহ খুঁজে পাওয়া যায় এবং শোনা যায়। উইন্ডোজ বা ম্যাক ওএস এর ক্ষেত্রে এমন একটি সফটওয়্যারের নাম হল ” iTune ” । তবে কি হবে আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হন। লিনাক্সে একই সাথে গান শোনা এবং গান ব্যবস্থাপনার একটি সফটওয়্যার হল “Banshee” ।

banshee slide device overview Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

ইউজার ইন্টারফেস সাধারন হলেও অনেক কাজের কাজী এই Banshee । এর মাধ্যমে আপনি ইচ্ছা মত নির্দিষ্ট গায়ক বা নির্দিষ্ট এলবামের জন্য প্লে লিস্ট তৈরী করতে পারেন, আপনি এ্যাপল আইপডের ব্যবহারকারী হলে বানশী দিয়ে গান সমূহ Synchronise করতে পারবেন এমনকি এতে পডকাস্টিং এর পুরোপুরি সাপোর্ট আছে, বানশীর সাম্প্রতিক সংস্করণ ১.৪ দিয়ে আপনি শুধু গান নয় ভিডিও ব্যবস্থাপনা করতে পারবেন এবং প্লেলিস্ট তৈরী ও ভিডিও প্লে করতে পারবেন,আপনি গানসমূহ কে রেটিং করতে পারবেন এবং রেটিং অনুযায়ী গানপ্লে করতে পারবেন। বানশীকে আপনি একটি মিউজিক লাইব্রেরীও বলতে পারেন।

তবে আসুন দেখা যাক কি কি নতুন ফিচার আছে Banshee ১.৪ এ:

  • উন্নত ডিভাইস সাপোর্ট

    Banshee ১.৪ এ রয়েছে উন্নত ডিভাইস সাপোর্ট। এর মাধ্যমে আপনি আপনার আইপডের মিউজিকসমূহ synchroniz করতে পারবেন। এছাড়াও অন্যান্য এমপি৩ প্লেয়ার যেমন Creative Nomads বা mass storage device থেকে মিউজিকসমূহ synchroniz করা যাবে।

  • HTC Android G1 ফোন সাপোর্ট

    Banshee নতুন আসা গুগলের Android G1 phone সাপোর্ট করে। এটি Android এ সংরক্ষিত মিউজিক ফাইল সমূহ চিনতে পারে এবং তা ইমপোর্ট করতে পারে।

  • Mac OS X সাপোর্ট

    dmg Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes
    প্রথম বারের মত Banshee পাওয়া যাবে Mac OS X অপারেটিং সিস্টেমের জন্য। যদিও ম্যাক ভার্সন টি এ মূহুর্তে বেটা পর্যায় রয়েছে।

  • Track Editor

    banshee 0110 release editor metadata Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

    Track Editor হচ্ছে বানশির এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি যেকোন মিউজিক ফাইলের মেটাডাটা সহ বিভিন্ন তথ্য যুক্ত করা বা পরিবর্তন করতে পারবেন। যেমন আর্টিস্টের নাম, এলবামের নাম, টাইটেল, রেটিং, Genre ইত্যাদি। কোন গানের টাইটেলের উপর enter বা ctrl+enter প্রেস করার মাধ্যমে আপনি এই অপশনটি পেতে পারেন।

  • Rescan Library Tool

    rescan library Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

    এই অপশনটি Banshee ১.৪ এ নতুন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার মিউজিক লাইব্রেরীর গানের লিস্ট আপডেট করতে পারবেন। এর ফলে পূর্বের লিস্টের যে সকল গান আপনার কম্পিউটারে আর নেই সেগুলো লিস্ট থেকে মুছে যাবে।

এছাড়াও অন্যান্য ফিচার গুলো হল:

  • মিউজিক কালেকশন ইমপোর্ট করা

    banshee 0110 release import dap Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

    বানশি বিভিন্ন ভাবে আপনার মিউজিক ফাইল সমূহ ইমপোর্ট করতে পারে। যেমন- লোকাল হার্ডডিস্ক ড্রাইভ থেকে,অডিও সিডি থেকে,আইপড প্লেয়ার বা অন্যান্য এমপি৩ প্লেয়ার থেকে। বানশি MP3, AAC/MP4, ASF/WMA, OGG, FLAC এগুলো সহ অন্যান্য ফরমেটের মিউজিক ফাইল library তে ইমপোর্ট করতে পারে।

  • Subscribe to Podcasts

    0 11 0 podcast subscribe Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

    বানশির মাধ্যমে আপনি Podcasts ফিড Subscribe করে আপনার প্রিয় পডকাস্ট শো ডাউনলোড করতে এবং শুনতে পারবেন। এমনকি পডকাস্ট সম্পূর্ণ ডাউনলোড না করেই স্ট্রিমিং শুনতে পারবেন।

  • Smart Playlists

    240px banshee 0110 release smart playlists Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

    বানশির Smart Playlists ফিচারের মাধ্যমে আপনি বিভিন্ন criteria এর ভিত্তিতে প্রেলিস্ট তৈরী করতে পারেন। যেমন Playlist,Play Count,Artist, Rating ইত্যাদির ভিত্তিতে প্লেলিস্ট তৈরী করতে পারেন।

  • Play Queue

    queue000 Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

    Play Queue ফিচারটি বানশি ১.০ ভার্সনেই যুক্ত করা হয়েছিল। এর মাধ্যমে আপনি কতগুলো গানের লিস্ট তৈরী করতে পারবেন যেগুলো আপনি এ মূহুর্তে শুনতে চান। এজন্য লিস্ট থেকে যেকোন গান সিলেক্ট করে q বাটন প্রেস করলে তা Play Queue লিস্টে যুক্ত হয়ে যাবে।

  • Video Management

    বানশির মাধ্যমে আপনি শুধূ মিউজিক লাইব্রেরীই নয় ভিডিও লাইব্রেরী ও তৈরী করতে পারবেন এবং বানশীর মাধ্যমে ভিডিও গুলো চালাতে পারবেন। ভিডিও লাইব্রেরী মিউজিক লাইব্রেরী থেকে আলাদা একটি লাইব্রেরী তাই ভিডিও লিস্ট গুলো মিউজিক লিস্ট এর সাথে মিশে যাবেনা।

  • Cover Art

    বানশি অটোমেটিক মিউজিক গুলোর জন্য ইন্টারনেট থেকে কভারআর্ট ডাউনলোড করবে

  • Device Storage Bling

    dap bling Banshee   ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার | Techtunes

    বানশি আপনার স্টোরেজ ডিভাইস যেমন আইপড বা এমপি৩ ডিভাইসে কতগুলো অডিও বা ভিডিও ফাইল আছে তাদের মোট সংখ্যা বা আকার কতটুকু বা কতটুকু ফ্রি স্পেস বাকি আছে তা ভিজুয়ালি প্রদর্শন করবে।

এরকম অসংখ্য ফিচার সম্বলিত Banshee 1.4 Music player এবং Music Management সফটওয়্যার টি নিশ্চিত ভাবে মিউজিক প্রেমীদের মন জয় করে নেবে।

  • ওয়েবসাইট: http://banshee-project.org/
  • ডাউনলোড: http://banshee-project.org/download/
  • উবুন্টুর জন্য এই কমান্ড: apt-get install banshee (Universe রিপোজিটরি থেকে)
  • Fedora লিনাক্সে yum এর মাধ্যমে ইনস্টলের জন্য: yum install banshee
  • ডেবিয়ান লিনাক্সের জন্য: apt-get install banshee
  • ম্যাকওএস ১০.৪(টাইগার) বা ১০.৫(লেপার্ড) এর জন্য Mono Framework প্রথমে ইনস্টল করে নিতে হবে।

5 Responses to “Banshee – ওপেনসোর্স গানশোনা ও ব্যাবস্থাপনার সফটওয়্যার”

  1. শফিউল আজমশফিউল says:

    ডার্কলড বাই উবুন্তুতে এমপিথ্রি চালাতে পারিনা কেন?

  2. DarklordDarklord says:

    অমি ভাইয়ের টিউটোরিয়াল দেখূন

    http://omi.net.bd/202

  3. অনাহুত আগন্তুকঅনাহুত আগন্তুক says:

    উবুন্টু 8.10 এ অটো ডাওনলোড হয় কোডেক – যদি ইন্টারনেট থাকে। :) কোন কষ্ট নাই!

  4. [...] Amarok 1.4.10 & 2.0 – বানশি সম্পর্কে তো আপনাদের আগেই জানিয়েছিলাম এমারক ও বানশির মত একটি [...]

Leave a Reply

You must be logged in to post a comment.