চোরেরও একটি কাব্যিক নাম আছে। নিশিকুটুম্ব। গালভরা নাম, সন্দেহ নেই। কিন্তু নিশি কুটুম্বরা আজকাল আর তাদের নামের প্রতি অতটা সুবিচার করে না। শুধু রাতে নয়, এই কুটুম্ব বা অতিথিরা দিনেও আসে। তাদের পছন্দের তালিকায় কেবল অলঙ্কার আর নগদ অর্থ নেই, আছে ল্যাপটপও। এবার দৃশ্যটি চোখ বন্ধ করে ভাবুন একবার।
আপনার চুরি যাওয়া ল্যাপটপটি বুট আপের সময় আপনার যোগাযোগের ঠিকানা দিচ্ছে। মেসেজ বলছে, মালিকের কাছে ফিরিয়ে দিলে পাঁচ হাজার টাকা নগদ বখশিশ! অথবা সেটা ’হেল্প’ ’হেল্প’ বলে গগন বিদারী চিৎকারে জানিয়ে দিচ্ছে, সে চুরি হয়ে গেছে! তাকে রিপোর্ট করা হোক, তার কর্তার কাছে ফিরিয়ে দেয়া হোক।
স্বপ্নদৃশ্য নয়! এটা এখন সত্যি। রিট্রাইভার (Retriver) সফটওয়্যারটি আপনাকে এই সুবিধাটি দিচ্ছে।

কর্তাব্যক্তিরা অবশ্য বলেছেন ৫০ ডলারের কথা! অর্থাৎ মেসেজ স্পেসে আপনি লিখতে পারেন, নিরাপদে ফিরিয়ে দিলে ৫০ ডলার পাবেন। কোম্পানি কর্তাদের মতে, একজন পরোপকারী ভদ্রলোককে একটি ল্যাপটপ ফিরিয়ে দেয়ার জন্য ওই পরিমান টাকা অনুদানই যথেষ্ট।আপনি ওয়েব সাইটে লগ ইন করতে পারেন। সামান্যই কাজ। একটি ব চেক করে দিন যা নির্দেশ করে আপনার কম্পিউারটি মিসিং। ব্যস হয়ে গেল! এবার স্টার্ট আপের সময় হলুদ আর লাল রঙের একটি ব্যানার স্ত্র্নিন মনিটরে লাট খাবে। আর তীব্র শব্দে সেটা জানাবে, আমাকে চুরি করা হয়েছে। প্রতি তিরিশ সেকেন্ডে এই মেসেজ টি একবার করে ঘোষনা করবে চুরি হয়ে যাওয়া ল্যাপটপটি। চোর বেচারি উইন্ডো ক্লোজ করুক আর নাই করুক। প্রোগ্রামটি সেভাবেই সেট করা। ভাবুন তো কেমন ন্যাজে-গোবরে অবস্থা তখন বেচারি নিশি কুটুম্বর।
আপনি দূর থেকেই একটি সেকেন্ড পাস ওয়ার্ড সুইচ করতে পারেন। যদি আপনি মনে করেন, চোরটি আপনার রেগুলার অপারেটিং সিস্টেমে, তা উইন্ডোজ, লিনা, বা ম্যাকিন্টস যাই হোক, লগ ইন করে বসেছে।
রিট্রাইভারে রয়েছে বিউল্ট ইন ওয়াই-ফাই। যা ঠিক শুঁকে শুঁকে বার করবে কাছের নেটওয়ার্ক। পরীক্ষা করে দেখবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে সে ঠিক কী ধরনের ক্ষমতা পেতে পারে। এসকল তথ্য হাতে নিয়ে আপনি পুলিশে রিপোর্ট করতে পারেন। অপরাধিকে পাকড়াও করতে পুলিশকে সাহায্যও করতে পারেন।

পুলিশি পাকড়াও যখন চলছে, চলুক না। চিল চিৎকারে ধ্বস্ত ল্যাপটপকে আস্বস্ত করতে আবার মেসেজ পাঠান, তোমাকে খোঁজা হচ্ছে, এই এলাম বলে।
You are being tracked. I’m right at your door.·এরকমই একটি ক্যানড মেসেজ।
রিট্রাইভের সাম্প্রতিকতম ভার্সনটি আরও আক্রমণাত্মক, আরও মারমুখো। আগ্রিসিভ। যখনই স্টোলেন স্ত্র্নিন পপ আপ করবে ল্যাপটপটি তখন সাহায্যের জন্য চিল চিৎকার জুড়ে দেবে। এই ল্যাপটপকে সাহায্য করুন। এটি চুরি করা হয়েছে। আপনি মালিক না হলে, অনুগ্রহ করে পুলিশে খবর দিন।এটা ক্যানড বা রেকর্ডেড মেসেজ। এটা পছন্দ না হলে, বদলে আপনি নিজের মেসেজ রেকর্ড করতে পারেন।আমাকে ছাড় ব্যাটা ছাগল।Get your hands off me sob. কোম্পানি কর্তারা এরকমই পরামর্শ দিয়েছেন।




হেব্বি
কি জটিল (টিউন) লিখিলা,
অন্তর জুড়াইলাআআআ
তাই মন্তব্য না করে পারলাম না…
ও বন্ধুরে এএএএ…
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ, কিন্তু সফটওয়ারটি ডাউনলোড করবো কিভাবে ?
JOTILLLLLLLLLLLLLLL
joss jinis…………….