৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে। (স্ক্রিন সর্টসহ বিস্তারিত)

টেকটিউনার ভাই ও বোনদেরদের আমার সালাম। আজ আমি আপনাদের দারুন কাজের একটি সফটওয়ার দিব যার মাধ্যমে আপনারা খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। আপনারা হয়ত অনেকে জেনেছেন ৫ মিনিটে উইন্ডোজ ইনস্টল করা যায় কিন্তু স্ক্রিন সর্ট সহ বিস্তারিত জানার অভাবে ইনস্টল দিতে ভয় পাচ্ছেন।  প্রথম প্রথম আমার ও ভয় হয়েছিল কিন্তু একবার চেষ্টার পরে পেরে গেছি কোন সমস্যা হয় নি।

এই সফটয়ারটি মূলত আপনার উন্ডোজের সকল এপলিকেশন গুলোকে ব্যাকআপ রাখে এবং কোন কারনে উইন্ডোজ নস্ট/করাপ্ট হয়ে গেলে ব্যাকআপ ফাইল থেকে রিস্টোর করে। এই সফটয়ারটির মাধ্যমে আপনি ৫ মিনিটের মধ্যে উইন্ডোজ সহ সকল সফটওয়ার ও ড্রাইভার সেটআপ দিতে পারবেন। $49.99 মূল্যের সফটওয়ারটি একদম ফ্রি। নিচে কয়েকটি ধাপে সফটওয়ারটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লা।

আমার এই লিখাটি তাদের জন্য যারা মনোযোগ সহকারে পুরো পোষ্টটি পড়বেন। মনোযোগ সহকারে পড়লেই কেবল আপনারা এই সফটওয়ারটি সম্পরকে বুঝতে পারবেন। সফটওয়ারটি আমি খুব সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সফটওয়ারটি ডাউনলোডের জন্য নিচের লিংটিতে ক্লিক করুন Acronis True Image Home এর ওয়েব সাইটটি আসবে সেখান থেকে Free Trial  ক্লিক করলে সফটওয়ারটি ডাউনলোড হবে।

সফটওয়ারটি এখানে

download 1

সিরিয়াল কির প্রথম লিংক

serial 2

সিরিয়াল কির দ্বিতীয় লিংক

সফটওয়ারটি ডাউনলোড শেষে সিরিয়াল কি দিয়ে সেট আপ করে নিন। ঠিকভাবে সেটআপ হলে আপনাকে একটি বুটেবল সিডি তৈরি করে নিতে হবে।ভয় নেই খুব সহজ। এজন্য আপনার ডিভিডি রাইটা ও একটি ব্ল্যান্ক সিডি থাকতে হবে। রাইটার যদি না থাকে তাহলে আইএসও ইমেজ তৈরি করে রাখুন পরে কারো কাছ থেকে ডিভিডি রাইটার এনে বুটেবল সিডি তৈরি করে নিবেন।এখন মূল কথায় আসা যাক।

প্রথম ধাপ:

1Vot1 ৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে। (স্ক্রিন সর্টসহ বিস্তারিত) | Techtunes

বুটেবল সিডি তৈরি :

উপরের চিত্রের মত Start গিয়ে Programs> Acronis >Acronis True Image Home থেকে Bootable Rescue Media Builder এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত দেখাবে।

2 Vot2

Next দিন

3 Vot3

এবার বাঁ পাশের ঘর থেকে Acronis True Image Home (Full version)  এর সামনের ঘরে টিক বসিয়ে দিন। Next দিন আবার Next দিন।

4 vot4

এবার উপরের চিত্রেরর ন্যায় CD-RW Drive (J:) সিলেকট করে দিয়ে আবার Next দিন

5 Vot5

এবার Proceed এ ক্লিক করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যে আপনার বুটেবল সিডি তৈরি হয়ে যাবে। এবার সিডি আপনা আপনি বেরিয়ে আসবে। সিডিটি যত্ন সহকারে রেখে দিন কারন এটি আপনার এক্সপি সেট আপ নষ্ট হয়ে গেলে লাগবে।

দ্বিতীয় ধাপ :

উইন্ডোজের ব্যকআপ :

একটি ভাল ব্যকআপ নেয়ার আগে আপনাকে কতগুলি বিষয়ের দিকে নজর দিতে হবে।এগুলি হলো-

  • ১। আপনার উইন্ডোজটি যদি কিছুদিন আগে সেটআপ দিয়ে থাকেন তাহলে নতুন করে সেটআপ দেয়ার দরকার নেই। যদি অনেকদিন আগে দিয়ে থাকেন তাহলে দিয়ে নিন।
  • ২। প্রয়োজনীয় সফটওয়ার আপডেট করে নিতে হবে। যেমন- এন্টিভাইরাস,ডটনেট,জাভা ডাইরেকট এক্স ইত্যাদি।
  • ৩। প্রয়োজনীয় সফটওয়ারগুলি রেখে বাকি সফটওয়ার আনইনষ্টল করে ফেলতে হবে।
  • ৪।মাই ডকুমেন্ট ও সি ড্রাইভের সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। ডাউনলোড ম্যানেজার বাই ডিফল্ট মাই ডকুমেন্ট এ একটা Download নামে ফোল্ডার তৈরি করে, সেটা চেক করে প্রয়োজনীয় ফাইল অন্য স্থানে নিয়ে বাকি সব ডিলেট করে ফেলুন।
  • ৫। রেজিষ্ট্রি ক্লিন করুন। এই জন্য আপনি CCleaner ব্যবহার করতে পারেন।

অর্থাৎ আপনি আপনার মনের মত করে কম্পিউটারকে সাজিয়ে নিতে পারেন।

প্রথমে আপনি  ডেস্কটপ থেকে অথবা প্রোগ্রামে গিয়ে Acronis True Image Home 2010 রান করুন।

6 bac1

লাল তীর চিহ্নিত Back Up অপশনটি ক্লিক করুন।

7 bac2

এবার Disk and Partition Backup অপশনটিতে ক্লিক করুন।

8 bac3

আপনার যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে তা সিলেক্ট করে দিন। সাধারণত সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা হয়। তাই সেটি ডিপল্ড হিসেবে সি ড্রাইভ সিলেক্ট করা থাকে। যদি সি ড্রাইবের বা পাশের ঘরটিতে টিক দেয়া থাকে না থাকলে টিক চিহ্ন বসিয়ে দিবেন। এরপর Next এ ক্লিক করুন।

9 bac4

এবার Browse  এ ক্লিক করুন।

10 bac5

এবার  সি এবং সিডি/ডিভিডি ড্রাইভ ব্যাতিত অন্য যেকোন ড্রাইভ সিলেক্ট করুন। এরপর জেনারেট নেম এ ক্লিক করুন।

11 bac6

জেনারেট নেম এ ক্লিক করলে Mybackup নামে একটা ডিফল্ট নাম আসবে ফাইলের। আপনি ইচ্ছে করলে সেটা পরিবর্তন করতে পারবেন, তবে সবার শেষে .tib টা চেঞ্জ করবেন না। এবার ওকে করুন।

12 bac7

Next দিন

13 bac8

Proceed দিন। সব কিছু ঠিক থাকলে কিছুক্ষনের মধ্যেই ব্যকাপ প্রসেস শুরু হবে। শুধু মাত্র মাদারবোর্ড ড্রাইভার সহ উইন্ডোজ ব্যাকাপ নিলে ৪/৫ থেকে মিনিট লাগতে পারে। ফাইল সাইজ হতে পারে ১.৫ থেকে ২ জিবি। আর সব সফটওয়ার সহ নিলে সময় একটু বেশী নিবে এবং ফাইল সাইজ হতে পারে ৩.৫ থেকে ৪.৫ জিবি।

ব্যাকাপ নেয়া সফল হলে মেসেজ পাবেন।

তৃতীয় ধাপ :


ব্যকআপ রিস্টোর :

দুইভাবে উইন্ডোজ রিস্টোর করা যায়। তা হলো-

  • ১/ সরাসরি উইন্ডোজে থেকে।
  • ২/ বুটেবল সিডি দিয়ে।

১।  সরাসরি উইন্ডোজ থেকে কিভাবে রিস্টোর করা যায় তার বিবরণ নিচে দেয়া হল:-

ডেস্কটপ অথবা Start>programs থেকে Acronis > Acronis True Image Home সফটএয়ারটি চালু করুন।নিচের চিত্রের মত দেখাবে।

14re1 ৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে। (স্ক্রিন সর্টসহ বিস্তারিত) | Techtunes

এবার Recover থেকে Disk and Partition Recover নির্বাচন করুন।

15 re2

এখন Browse এ ক্লিক করুন।

16 re3

এখন আপনি যেই ড্রাইবে উইন্ডোজের ব্যাকাপ রেখেছিলেন  তা খুঁজে বের করুন। ড্রাইভের উপর দুই ক্লিক করতে হবে।

17 re4

উপরের চিত্রের মত  সিলেক্ট করে ওকে করুন।

18 re5

এবার উপরের চিত্রের মত সিলেক্ট করে Next ক্লিক করুন।


19 re6

সি ড্রাইভের সামনের ঘরে টিক চিহ্ন বসিয়ে দিন এবং Next দিন।

20 re7

এবার Proceed দিন।

21 rec9

এবার Reboot ক্লিক করুন। কম্পিউটার রিস্ট্রাট  হবে।এর মধ্যে আপনার উইন্ডোজ ইনস্টল শুরু হবে। ৪/৫ মিনিট লাগবে।এবং শেষ হলে মেজেস পাবেন।

২/ Bootable CD দিয়ে রিস্টোর করার পদ্ধতি  :-

প্রথমে আপনাকে মাদারবোর্ডের BIOS এ গিয়ে বুট সিলেক্ট করে দিতে হবে CD/DVD ROM কে।

এর পর Acronis এর বুটেবল সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করিয়ে পিসি Start করুন। আপনার BIOS First Boot হিসেবে সিডি সার্চ করবে এবং Acronis রান হবে। এবার দুটি অপশন থেকে আপনি Acronis True Image 2010 সিলেক্ট করুন।

পরবর্তি Step গুলো উইন্ডোজ থেকে রিস্ট্রোর করার মতই। সুতরাং সেটা ফলো করুন।

রিস্টোর শেষে Success মেসেজ আসলে ওকে দিয়ে ক্লোজ করুন। এবার উইন্ডোজ রিস্টার্ট হবে। যেহেতো বুটেবল সিডিটি এখনোও আপনার সিডি ড্রাইভে আছে, সেহেতো আবার সেই দুটি অপশন আসবে। আপনি এবার উইন্ডোজ সিলেক্ট করুন। ঠিক মত রিস্টোর হলে উইন্ডোজ রান হবে।

পরে BIOS এ গিয়ে বুট চেঞ্জ করে নিবেন। এই সফটওয়ারে আরো গুরুত্বপূর্ন অনেক পিচার আছে তা আপনারা নিজে নিজে দেখে নিবেন।

পরিশেষে অভ্র সংক্রান্ত দুটি টিপস্‌ দিয়ে শেষ করবো।

১। আমরা অভ্র দিয়ে টাইপ করার সময় কখনো বাংলা আবার কখনো ইংরেজি অপশন চেঞ্জ করতে হয় এজন্য আমরা মাউস দিয়ে ক্লিক করে দিই কিন্তু এই কাজ কি বোড দিয়ে ও করা যায় কি বোড থেকে  F12 চাপলে বাংলা আবার  F12 চাপলে ইংরেজি অপশন আসবে।

ABRO22 ৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে। (স্ক্রিন সর্টসহ বিস্তারিত) | Techtunes

২। কি বোড থেকে “ও” টাইপ করতে  হলে   ”gx” চাপতে হবে।

আমার এই টিউনটি কেমন হলো আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে জানাবেন।

72 Responses to “৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে। (স্ক্রিন সর্টসহ বিস্তারিত)”

  1.  আবরার says:

    suppppppppppppppppppppppper tune…………..

    A++

  2.  আবরার says:

    1* ভাই বুটেবল pen drive বানানো যাবে??
    2* কি ভাবে?
    3* windows পুরো মুছে ফেলার (Format )পর কি পুনরায় restore হবে।

    •  হেরার আলো says:

      পেনড্রাইভ বুটেবল করা যায় কিনা আমার জানা নেই তবে। তবে উইন্ডোজ ফরমেট করার পর রিস্টোর করা যায়।

    • সোহেল sohel says:

      আমি ত অনেক আগে থেকেই এটি ব্যবহার করি
      @ says:অবশ্যই যাবে,আমি ত পেন্ড্রাইভ দিয়েই সব সময় বন্ধুদের এক্সপি সেটআপ (রিস্টোর )দিই,
      আমি প্রথমে সিডি দিয়ে বেকআপ করে নিই পুরা এক্সপি সহ আপডেট কিছু সফটওয়ার(মাদার বোর্ডের ড্রাইভার ছাড়া) এর পর পেন্ডাইভ কে বুটেবল করি-( এই টিউটোরিয়ালের ৪ নম্বর স্ক্রিন শটে bootable media type e পেন্ড্রাইভ আগে থেকে লাগানো থাকলে পেনড্রাইভ আসার কথা, আমার Acronis এ আসে তখন সিডির জায়গায় পেনড্রাইভ সিলেক্ট করবেন, বাস nexT দিয়ে বাকি কাজ একি) বুটেবল শেষে বেকআপ করা ইমেজ bootableপেনড্রাইভ এ নিয়ে নিই এবার যেখানেই যান যার কম্পিউটারেই যান পেনড্রাইভ দিয়ে কয়েক মিনিটে উইন্ডোজ ইন্সটল করে চমকে দিন সবাইকে, অন্তঃত আমি চমকে দিই সবাইকে , সবাই আমার দিকে হা করে তাকায় তখন……

  3. একেবারে পরিপূর্ন টিউন । ধন্যবাদ আপনাকে।

  4.  হেরার আলো says:

    রুহুল ভাই আপনাকে ও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। অভিজ্ঞতাসম্পন্ন টিউনাররা মন্তব্য দিলে ভালই লাগে।

  5. Nurjahan Chowdhury Nurjahan says:

    টিউনটি খুবই ভাল হয়েছে, ধন্যবাদ আপনাকে।

  6. খুখুখুখুখুখুখুখুবই Expert টিউন। আর বড় মাপের টিউনার।
    এই টিউনটির সুবিধা যে গ্রহন করতে পারবে +++ তার কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে যাবে।
    তার কম্পিউটার জীবন পরিপুর্ন মনে হবে।
    এই টিউনটিকে স্টিকি করার অনুরোধ করছি
    আমিও এবিষয়ে টিউন করতে চেয়েছিলাম কিন্তু অনেক লিখতে হবে তাই করিনি আর আপনার মত লেখা উপস্থাপন করা সম্ভব হতো না।
    অনেক অনেক ধন্যবাদ এরকম অসাধারন একটি টিউন উপহার দেয়ার জন্য।
    বুট্যাবল সিডি রাইট করা যোগ করলে ভাল হত কেননা অনেকে এখানেই আটকে যাবে।

    •  হেরার আলো says:

      বুটেবল সিডি রাইট করার পদ্ধতি আমি প্রথম ধাপে উল্লেখ করেছি। একদম সহয। যেকেহ একবার দেখলেই পারবে।
      আর সাইদ ভাই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

  7.  হেরার আলো says:

    হাসান ভাই আপনার কাছে কোন অংশটুকু সদৃশ্য মনে হয়। হ্যা আমি somewhereinblog এর পোস্টটিকে অনুসর করে লিখেছি। আমার পুরো পোস্টটি তার মত হয়েছে? না তার চেয়ে খারাপ হয়েছে তা আপনারাই বিচার করবেন। আর তিনি ২০০৯ এর ভার্সন দিয়ে পোস্ট করেছিল। ২০০৯ আর ২০১০ এর ভার্সন কি এক? আপনার কি মনে হয়। এভাবে অপমান করা কি আপনার ঠিক হয়েছে? সেটা আপনিই ভাল জানেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আপনাকে ধন্যবাদ এভাবে মন্তব্য দেয়ার জন্য।

    • হাসান যোবায়ের (আল-ফাতাহ্) হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:

      দুঃখিত। আসলে আমি confuse ছিলাম। কারন আপনাদের দুইজনেরই নাম অজানা। তাই ভেবেছিলাম ঐটা হয়তো আপনিই।
      আর লিখার কথা বলছেন? মিল অনেক আছে। তবে আপনার চিত্রের কথা ঠিক।
      আর আরেকটা কথা আমি অপমানের জন্য বলিনি।
      আবারো ধন্যবাদ।

  8.  dhruba says:

    আপনাদের সবাইকেই বলছি , খুব সুন্দর টিউন হয়েছে আপনাদের দুজনেরই। তবে, আমার কাছে নরটন ঘোষ্ট এর একটা টিউন আছে আমার নিজের করা কিন্তু সেটা আমি পোষ্ট করিনি। ভাবছিলাম ভাল হবে না মন্দ হবে , নাকি আবার কেউ কোথাও করেছে ? এজন্য সাহস পাই নি। চাইলে দিতে পারি। আমারটা বুট হয় ভিসতায় আমি এক্সপিতে বুট করানোর চেষ্টা করছি কিন্তু মনে হয় সময় লাগবে।

  9.  রানা says:

    H R ভাই এটা দিয়ে কি Windows 7 এর Image তৈরি করা যাবে কি?

    •  হেরার আলো says:

      দেখতে পারেন। তবে আমি এক্সপিতে করেছি।

    • Mohammad Rezaul Karim moni says:

      রানা says:
      H R ভাই এটা দিয়ে কি Windows 7 এর Image তৈরি করা যাবে কি?

      জী রানা ভাই , আপনি উইন্ডোজ ৭ এর ইমেজও তৈরি করতে পারবেন । আমি তো প্রতিদিনই উইন্ডোজ ৭ এর ইমেজ বানাচ্ছি । আপনি নিজে থেকে একটু চেষ্টা করলেই আশা করি ইনশাল্লাহ তৈরি করতে পারবেন । আর হ্যাঁ , হেরার আলো, আপনার টিউনে কারো প্রশ্নোত্তর দিয়ে ফেললাম , দয়া করে কিছু মনে করবেন না ।

      বিঃদ্রঃ কেউ কি আমাকে জানাবেন কিভাবে স্কীনসট নিতে হয় ?

      মোহাম্মদ রেজাউল করিম মনি
      জেদ্দা , সৌদি আরব ।

  10.  আউয়াল says:

    কম্পিউটার যদি ভাইরাস এর কারনে ফরমেট করা লাগে ,তাহলে এই পদ্বতি কোন কাজে আসবেনা। কারন পার্টিশন না ভেংগে রিষ্টোর করলে ভাইরাস ও রিষ্টোর হবে।
    তাই পুরো ফরমেট না করলে ফ্রেশ উইন্ডোজ় পাওয়া যাবে না।

    •  কিংকর্তব্যবিমূঢ় says:

      তাহলে আর হয়েছে। দরকার নাই।

    •  হেরার আলো says:

      আপনার কথা আমি কিছু বঝিনি। এখানে আপনি ফরমেট করবেন কেন। আপনি যখন আপনার উইন্ডোজ ব্যাকাপ রাখবেন তখন ভাইরাস রেখে করবেন কেন। উইন্ডোজ নরমালি ইনস্টলের পর আপনি ব্যাকাপ নিবেন। এবং ভাইরাসের কারনে যদি উইন্ডোজ করাপ্ট হয় তখন যেই ড্রাইবে আপনি সি ড্রাইবের ব্যাকাপ রেখেছেন তা থেকে রিস্টোর করবেন। আমি তো এখানে সমস্যার কিছু দেখছি না। উইন্ডোজ ভাইরাসের কারনে করাপ্ট হলে আপনার অন্য ড্রাইভতো আর করাপ্ট হবে না। আর রিস্টোর করলে আপনি ভাইরাস মুক্ত নতুন উইন্ডোজ পাবেন।ধন্যবাদ।

    • সোহেল sohel says:

      @says:ভাই পার্টিশন ও নূতনভাবে হয়, তাই সি ড্রাইভ অন্তঃত ভাইরাস মুক্ত থাকে,অন্যান্য ড্রাইভ না খুলা পর্যন্ত উইন্ডোজ (সি ড্রাইভ)ভাইরাস মুক্ত থকবে,অন্যান্য ড্রাইভ ভাইরাস মুক্ত করুন এই ভাবে-http://techtunes.com.bd/tutorial/tune-id/18876/

  11. খুব সুন্দর একটা টিউন। খুব ভালো হয়েছে। আপনাকে ধন্যবাদ টিউনটি শেয়ার করার জন্য। আশা রাখি, ভবিষ্যতে আপনি আমাদের আরো সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন :) :)

  12. মান সম্পন্ন টিউন,
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল এবং সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।

  13.  আউয়াল says:

    আপনার কম্পিউটার যখন ভাইরাস আক্রান্ত হবে। তখন তো আপোনার ব্যাকাপ রাখা ফাইল ও আক্রান্ত হতে পারে। আর উইন্ডোজ় ব্যাকাপ তো অন্য কম্পিউটারে রাখবেন না।
    এই গ্যারান্টি দিতে পারবেন না যে ভাইরাস ব্যাকাপ রাখা ফাইলে আসবে না। এইটা পরীক্ষীত, আপুনি হয়তো এখনো বড় কোন ভাইরাস এর সমস্যা পড়েননি। তাই বিষয়টা হয়তো
    বুজানো সম্ভব হবে না।

    • ভাইরাসে আক্রান্ত না হলে বোঝা কঠিন । আউয়াল ভায়ের কষ্টটা আমি বুঝছি ।

    • হু গ্যারান্টি আছে ব্যাকাপ রাখা .tib ফাইল আক্রান্ত হয় না।
      তারপরও আরো ভাল পদ্ধতি আছে, আলাদা জায়গা নিয়ে ছোট একটি পার্টিশন করে নিয়ে তাতে রাখলে চিন্তাই থেকে না।
      আপনি যে ড্রাইভ ওপেন করবেন না তাতো নিরাপদ।

    •  হেরার আলো says:

      আমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু ব্যাকাপ পাইলের কিছু হয় নি। আর ভাইরাসের কথা বলছেন ভাইরাসের সাথে নিয়েই আমাদের বসবাস করতে হয়। ভাইরাসের কারনে আপনার সি ড্রাইভ করাপ্ট হলে আপনি এই সফ্টওয়ারের মাধ্যমে ইনস্ট্যান্ট সুবিধা পাচ্ছেন এটা কি কম কথা। আউয়াল ভাই আপনি এই সফটওয়ারটি ব্যবহার করে দেখেন। আমার সমস্যা হয় নি। আমার মনে হচ্ছে আপনারও সমস্যা হবে না।

    • সোহেল sohel says:

      says: ১০০% গ্যারান্টি tib ফাইল কখনো ভাইরাসে আক্রান্ত হয়না আমি Acronis use করছি কয়েকবছর হল

  14. নীল আকাশ নীল আকাশ says:

    জানা জিনিস তারপরও আপনার উপস্থাপনা দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। খুব সুন্দর করে গুছিয়ে টিউন করেছেন। এজন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনেও ইনশাল্লাহ আমাদেরকে আরো ভালো ভালো টিউন উপহার দিবেন এই কামনায়।

    যেকোন অপারেটিং সিস্টেম USB (Pendrive 8GB/16GB) থেকে বুট করবার সহজ কোন উপায় জানা থাকলে দয়া করে তা নিয়ে একটা টিউন উপহার দিবেন আশা করছি।

    •  হেরার আলো says:

      ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য।
      তবে আমার একটা অভিযোগ কিছু সংখ্যক অভিজ্ঞ টিউনারদের বিরুদ্ধে। নতুন টিউনাররা কিভাবে ভাল ভাল টিউন করবে সেই সম্পর্কে দিক নির্দেশনা না দিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে নতুন টিউনার দের টিউনের বারোটা বাজিয়ে দেয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো এটা কি ঠিক? তারাও তো একদিন আমাদের মত নতুন টিউনার ছিলেন। তাদের সাথেও কি তাদের পূর্বের টিউনাররা এমন করেছেন? যদি করেও থাকে তাহলে তারা কি আমাদের সাথে এমন করবেন ঠিক করে নিয়েছেন? আর আমার এই অভিযোগ সকল অভিজ্ঞ টিউনারদের বিরুদ্ধে নয়। যদি কোন কিছু ভুল বলে থাকি মাপ করবেন।

  15. Shamim Rahman ডিজিটাল উন্মাদ says:

    আমার অফিসে আমি অনেক আগে থেকেই এটা ব্যবহার করি। কিন্তু আপনি যতো সুন্দর ভাবে বর্ণনা করলেন তাতে অন্ধের ভাই কানাও এটা ব্যবহার করতে পারবে। আপনাকে অশেষ ধন্যবাদ।

  16.  ণৃুহপ says:

    Thanks your nice Tune. But It is large 115 M.B

  17.  মান্নান says:

    খুব ভাল লাগল । আরো টিউন চাই ।

  18. Muhibbur Rashid muhibbur says:

    বাহ !!! বিরাট কাজের পোস্ট । ++

  19.  মুরাদ / Murad says:

    (back date) ভাইয়া সিরিয়াল কি টা পাচ্ছিনা………..

  20. A.K.M. SAYEED সাঈদ says:

    খুবই ভালো একটি টিউন। অনেক তথ্যবহুল এবং সহজ ও সাবলীল লিখা। কিন্তু ভাই আমার অফিস থেকে মিডিয়া ফায়ারে ঢুকা যায়না। তাই সিরিয়াল কি পাইনি। যদি কি টা 4shared অথবা এই টিউনের সাথে দিয়ে দেন তাহলে খুব উপকার হয়। আপনার প্রতিউত্তরের আশায় রইলাম।

  21. A.K.M. SAYEED সাঈদ says:

    ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সিরিয়াল কি টা সফলভাবে ডাউনলোড করতে পেরেছি। আর কোন সমস্যা থাকলে আপনাকে স্মরন করবো। ধন্যবাদ আবারো।

  22.  হেরার আলো says:

    আমি ও আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।

  23. খুবই সুন্দর একটি টিউন। আশা করি এই রকম আরো অনেক টিউন পাবো আপনার কাছ থেকে।

  24.  jemsbond says:

    হেরার আলো bhai

    thank’s bhai bhalo ekta tune lekhar jonno.

    amar kache kichi iso file ache za diya ami bootable cd making korte chai kintu hocche na . kichu screenshot shoho tips takhle bolle khub upkare hoto > (soory amar ekhane bangla writing er soft nai tai difolt e likhlam)

  25.  বাপ্পী পটুয়াখালী says:

    জটিল হয়েছে

  26. হাসান যোবায়ের (আল-ফাতাহ্) হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:

    নির্বাচিত অভিনন্দন!
    আমার দেয়া লিঙ্কটা মুছে দিয়ে ভালই করেছেন। পারলে আমি নিজেই করতাম। যদিও আপনি আমাকে যথেষ্টই বলেছেন।
    অনেক ধন্যবাদ।

  27. ডেসপারেট  ইভিনিং ডেসপারেট ইভিনিং says:

    জোস

    অনেকের কাজে আসবে

  28. ভাই কাজের একটা সফটওয়ার আমি Formate করিয়া দেখেছি,আপ্নাকায় ধন্নবাদ দিয়া চুট করতে চাই না

  29. আমার একটা software লাগবে যদি কারও কাছে থাকে মেহেরবানি করে দিবেন এটির নাম tuneup utilities 2010 যদি থাকে serials key সহ দিবেন আশা করি পাব কারও কাছে।

  30. এই টিউনটি নির্বাচেত করায় কর্তিপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
    যারা Acronis ব্যবহার করে তারাই বোঝে কত বড় মাপের সফটাওয়ার আর কত প্রয়োজনিয়।

    •  হেরার আলো says:

      আমার সত্যি খুব ভালো লাগছে কারণ আমার টিউনটি নির্বাচিত হয়েছে। এবার মনে হচ্ছে আমার শ্রম বৃথা যায়নি। টেকটিউন্স কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালবাসা।

  31. হেরার আলো ভাই আমি মিডিয়া ফায়ার থেকে
    download করেছি সেখানে শুধু
    serial number পেলাম কিন্ত software পেলাম না
    hotfile থেকে download করতে পারি না আমার কাছে
    software টা আছে
    serial number paste
    করলে active হবে জানাবেন ক্রিতঘিত হব।

  32. Md Jabed jabed says:

    ধন্যবাদ শেয়ার করার জন্য।

  33. Nahid হিমায়িত দিহান says:

    ১১৮ মেগাবাইট ডাউনলোডানো বড় কষ্ট।

  34.  হেরার আলো says:

    ১১৮ নয় ১১৪ মেগা। আসলে ভালকিছুর জন্য কষ্টত একটু করতেই হয়। আর সিফটওয়ারটি আপনার প্রয়োজন হলে ডাউনলোড করুন। আর না হলে করবেন না সেটা আপনার ব্যাপার। তবে সফটওয়ারটি খুব কাজের। আমার খুব কাজে লেগেছে। ভাই আমার ও কষ্ট হয়েছিল ডাউনলোড করতে।
    জিপি পি ৬ দিয়ে ট্রাই করেছিলাম ১০০ মেগা হ্ওয়ার পর কারেন্ট চলে গেছে। এরপর আমার শ্রমটাই বৃথা হয়েগেছে। এরপর গ্রামীনের একদিনের পেকেজ নিয়ে (পি৪) নিয়ে রাত বারোটায় ডাউনলোড দিয়েছি ভোর চারটার দিকে হয়ে গেছে।

  35.  হাবীবুল্লাহ আল কাছেম says:

    দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে।

  36. Mohammad Rezaul Karim moni says:

    ধন্যবাদ হেরার আলো আপনাকে , এক্রনিস সফটওয়্যার সম্বন্ধে খুব সুন্দর এবং পরিপূর্ণ একটি টিউন উপহার দেবার জন্য । এই সফটওয়্যারটি সম্পর্কে যারা জানে না আশা করি তাদের বিশেষ উপকারে আসবে । আমি এই সফটওয়্যারটি দীর্ঘ দিন যাবত ব্যবহার করছি । সত্যি অসাধারণ এবং চমৎকার একটি কাজের জিনিস ।

    মোহাম্মদ রেজাউল করিম মনি
    জেদ্দা , সৌদি আরব ।

  37.  মোঃ আরিফ says:

    দেখলাম অনেকে কমেন্টে বলেছে টিউনটি somewhereme.com হয়েছে। সেটা আমিও দেখেছিলাম কিন্ত সেখানে সফটওয়্যারটির কোন সিরিয়াল কী ছিল না।

    •  মুরাদ / Murad says:

      আপনিয় দেখছি আমার মত চোখে সরিসা ফুল দেখেছেন…. হা .. হা । ভাল করে খেয়াল করুন সিরিয়াল কি লেখা আছে, আর না পেলে এটা নিন…….. ২০১০ H8B7N2WR-EWYZNP7N-XGP6A5N3-BLLWM2N7-QURDRAWK-HH35ECAR-29JC8GP5-BQ5XZFJE

  38. এখানে আমার কোন মন্তব্য নেই।

    •  হেরার আলো says:

      কেন ভাই আপনার কোন মন্তব্য নেই ? আপনিকি আমার সাথে রাগ করেছেন। রাগ করে থাকলে কেন রাগ করেছেন জানাবেন।

  39. Azizul Bashar Monju monju2100 says:

    অনেক ………… অনেক ………………. ভাল ১টা …………….. টিউন।

  40.  পরিবেশবাদী ঈগল says:

    ভালো টিউন এর জন্য ধন্যবাদ , চেস্টা করে দেখব

Leave a Reply

You must be logged in to post a comment.