আমরা অনেকেই নেটের স্পিড সম্পর্কে ধারণা রাখার জন্য ডি ইউ মিটার ব্যবহার করি। বলা বাহুল্য কমার্শিয়াল সফটওয়্যার বলে এটা ক্র্যাক করে ব্যবহার করতে হয়। সুতরাং সেটআপ দেয়ার পর প্রত্যেকবার নতুন করে ইন্সটল আর তাছাড়া ক্র্যাক করা ঝামেলা তো আছেই। ডি ইউ মিটার এর আরেকটি সমস্যা হল আপনি যদি একে স্টার্ট আপ থেকে সরিয়েও দেন, পরে কোন এক সময় এটি চালু করলে আবার স্টার্ট আপে জুড়ে বসে। আর তাই এ ধরনের সমস্যাগুলো থেকে মুক্তির জন্য নেট থেকে খুঁজে বের করলাম ডি ইউ মিটার এর পোর্টেবল ভার্সন। এতে রয়েছে একটিমাত্র exe ফাইল। এতে ক্লিক করলেই ঝামেলা শেষ। তাই যারা এটি পেনড্রাইভে ব্যবহার করতে চান বা যখন দরকার কেবল তখনই ব্যবহার করতে চান, তাদের জন্য এটি খুব কাজে লাগবে। আপনি চাইলে ইন্সটল না করেই এটিকে স্টার্টআপে দিয়ে দিতে পারেন। এজন্য exe ফাইলটির একটি শর্টকাট তৈরি করে All Programs এর Startup এ ড্র্যাগ করে দিন। তবে একটি কথা। চালু করার পর এর Options>General>Data transfer rate units থেকে Bits per units second(kbps) টিকে Bytes per unit second(KB/s) করে নিতে ভুলবেন না। নাহলে স্পিড দেখে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে
। এটি ডাউনলোড করুন এখান থেকে।
* লেখাটি সামহোয়ারইন ব্লগেও প্রকাশিত।

কোর আই সেভেন ভাই…
আপনার কাছে কি ডি ইউ মিটার এর scrial key আছে ।
বিনামূল্যে পাওয়া যায় এই সফটওয়্যারের সম মানের কোন সফটওয়্যারের সন্ধান দিলে ব্যবহারকারীদের বেশী কাজে আসবে বলে মনে হয়।
চুরি করা সফটওয়্যার কিভাবে আরও বেশী দিন ধরা না পরে ব্যবহার করা যায় সে বিষয়ে টিউন লেখা কমিয়ে দেয়া উচিত ।কারণ আপনার লেখা পড়ে নতুনরা চুরি করা সফরওয়্যার ব্যবহারে আগ্রহী হচ্ছে। বিষয়টা খুবই দুঃখজনক।
সহমত
Read this. http://techtunes.com.bd/download/tune-id/16555/
অনেক ধন্যবাদ ভাইয়া,
ভাইয়া Windows 7 এ কাজ করে না,
জোস…..