ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট

উইন্ডোস ২০০০, ২০০৩ ও এক্সপি ( ভিস্তা ছাড়া ) অপারেটিং সিস্টেমে ফায়ারফক্স ১.৫ ও ২.০ তে complex language scripts ইন্সটল করা ছাড়া ঠিক মত ইউনিকোড বাংলা পড়া যায় না।

firefox3beta-1 ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট

এবং কোন ইনপুটিং সফটওয়্যার বা অনলাইন ইউনিকোড লেখন পদ্ধতি ব্যবহার করে বাংলা ঠিক মত লেখাও যায় না। উভয়ক্ষেত্রে একই সমস্যা। যুক্তাক্ষর গুলো যুক্ত হয় না এবং কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণের আগে পরে চলে যায়।

firefox3beta-2 ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট

তাছাড়া ফায়ারফক্সে ১.৫ ও ২-তে বাংলা সংক্রান্ত আরও একটি সমস্যা হচ্ছে বাংলা লেখা justify করলে অথবা CSS এর letter-spacing property apply করলে যুক্তাক্ষর গুলো ভেঙ্গে যায় কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণ থেকে আলাদা হয়ে পড়ে।

firefox3beta-5 ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট
web developer toolbox ব্যবহার করে text justify করার পর ফায়ারফক্স ২ এ

firefox3beta-4 ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট
web developer toolbox ব্যবহার করে letter-spacing: 2px দেওয়ার পর ফায়ারফক্স ২ এ

ফায়ারফাক্স -৩ এ এই সব গুলো সমস্যার সমাধান করা হয়েছে সেই সাথে দেওয়া হয়েছে বাংলার জন্য পরিপূর্ণ সার্পোট। অর্থাৎ উইন্ডোসে complex language script ইন্সটল করা না থাকলেও ইউনিকোড ভিত্তিক যে কোন সাইট বা লেখা অনায়াসে পড়া যাবে। আর সবচেয়ে দারুন ব্যাপার হচ্ছে ফায়ারফক্স -৩ এ রয়েছে বাংলা URL Encoding। এই প্রথম কোন ব্রাউজারে বাংলা URL Encoding যুক্ত হল। এর ফলে URL -এ কোন বাংলা শব্দ থাকলে তা ভেঙ্গে আর হিজিবিজি হয়ে যাবে না। http://techtunes.com.bd/category/প্রতিবেদন এটি অন্য যে কোন ব্রাউজারের এড্রেসবারে টাইপ করলে ‘প্রতিবেদন’ শব্দটি ভেঙ্গে URL Encoded হয়ে হিজিবিজি

%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8

দেখাবে। আর ফায়ায়ফক্স -৩ তে বাংলা যা যেরকম টাইপ করেছেন তেমনই থাকবে।

firefox3beta-8 ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট
ফায়ারফক্স ২তে

firefox3beta-6 ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট
ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এ

firefox3beta-7 ফায়ারফক্স - ৩ -এ আছে পরিপূর্ণ বাংলা সাপোর্ট
ফায়ারফক্স ৩ বেটা ৫ এ

পরীক্ষা করতে চাইলে এখনই ফায়ারফক্সের বেটা ভার্সন নামিয়ে নিতে পারেন।

যদিও ফায়ারফক্স-৩ এখন তার বেটা কাল পার করছে, এর পূর্ণ সংস্করণ বাংলার জন্য আশীর্বাদ হয়েই আসবে। মনে হয় এভাবেই একদিন বাংলার সুদিন এসে যাবে। আর কে জানে একদিন হয়ত এ বাংলায় লেখতে পারব http://টেকটিউনস.কম.বিডি ।

পরিশেষে যেসব বাঙ্গালি ছেলে গুলো বাংলার জন্য এভাবে কাজ করে যাচ্ছে তাদের সালাম।

আপনিও কী আমার মত বাংলা কম্পিউটিং এর স্বপ্ন দেখেন? মন্তব্যে অংশ নিন।



মোট ১২ টি মন্তব্য করা হয়েছে

  1. ধারুন তো বিষয়টা । Microsoft এর ইন্টারনেট তবে কি করছে ।

  2. প্রযুক্তিবিদ

    মাইক্রোসফটের উচিত ইন্টারনেট এক্সপ্লোরার রিলিজ বন্ধ করা। ভাইরাস কম্পিটারে নিয়ে আসা ছাড়া এটা আর কিছুই পারে না।

  3. প্রথম আলো দেখা যায় ঠিক মত?

  4. সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমরা পরিপূর্ণ বাংলা কমপিউটিং করতে পারবো।

    (মাইক্রোসফটের IE আসলেই বন্ধ করে দেয়া উচিত। ভাইরাসের আখড়া, ফালতু একটা সফট।)

  5. ভালো পোস্ট।

  6. আমি FIREFOX 3 ইনসটল করেছি কিনতু কোন পরিবরতণ চোখে পডেনি।বাংলা পতরিকা পডা যাইনা।

  7. সুপেরিওর সোহান

    কি যে বলেন ভাই …..আপনি মনে হয় ফায়ারফক্সের নতুন ইউজার তাই পার্থক্য চোখে পরে নাই। আমি কয়কেটা ফারাক বলি……ফায়ারফক্স এর ডিফল্ট ডাউনলোড ম্যানেজার ডাউনলোডের আগে অটোমেটিক স্ক্যান করে নেয়। আবার শাট ডাউনের আগে আপনাকে নতুন সেভ এন্ড কুইট অপশনটি দেয়………..কি দেয় না ?

  8. দেখুন আমি সব সময় FIREFOX ই ব্যাবহার করে আসছি।কিনতু সমস্যা হলো বাংলা পতরিকা পডা যাইনা।আর ফায়ারফক্সের Localized Versions এ hindi punjabi arabi…….ছাডা বাংলার কোন সাপোট আমার চোখে পডেনি ।THANKS. (আমার বাংলা লিখাই ভুল আসছে ওনেক তাই দুঃখিত) হালিম

  9. সুপেরিওর সোহান

    আপনার কম্পিউটারে কি ইউনিকোড সেটিংস আছে? না থাকলে করে নিন…….আর আমাদের দেশী বেশ কয়েকটি ভালো পত্রিকা যেমন প্রথম আলো তাদের সাইট ইউনিকোডে করে নাই। তাই পত্রিকা পড়ার ক্ষেত্র হয়ত ইউনিকোড না ও কাজ করতে পারে কিন্তু আপনি চাইলে আপনার যে পত্রিকা পড়ার ইচ্ছা ওই পত্রিকা যে ফন্টে করা সেই ফন্টকে ফায়ারফক্সে ডিফল্ট করিয়ে দেখতে পারেন। আশা করি উপকার হবে।

  10. সুপেরিওর সোহান thanks for adv…firefox3 e ekhon ami bangla clear dekhte pacchi…(sorry amar bangla likhte onek somossa hocche thai banglish chalie jacchi) THANKS ONCE AGAIN

  11. প্রথম আলো দেখা যায় ঠিক মত? @ সাজেদ ভাই। হ্যা প্রথম আলো ঠিক মত দেখতে হলে বংশিআলপনা ও প্রথমা ফন্ট ইনসটল করে নিন। thanks

  12. আমিনুল ইসলাম

    ফায়ারফক্স তিন এ বাংলা সত্যিই আকর্ষণীয় রূপে দেখা যায়। আমি আমার পিসিতে দেখিনি, দেখেছি অন্যের পিসিতে। আচ্ছা, ফায়ারফক্স তিন ডাউনলোড ও ইন্সটল করার পর বাংলা লেখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয়?

আপনার মন্তব্য দিন